টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষিত। দলে কিন্তু রয়েছে বড় চমক। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বৈঠকে বসে অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও। শুভমান গিল ছন্দে না থাকায় বিশ্বকাপের দলে রাখা হয়নি। তাছাড়া তাঁর গোড়ালিতে চোটও রয়েছে। তবে কামব্যাক হয়েছে ঈশান কিষানের। সৈয়দ মুস্তাক আলিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় নির্বাচকরা ফের আস্থা রাখলেন ‘অবাধ্য’ কিষানের উপরে। সূর্যর আসতে একটু দেরি হওয়ায় বৈঠক নির্ধারিত সময়ের দেরিতে শুরু হয়। সাংবাদিক সম্মেলনে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া ছাড়া উপস্থিত ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার। এই দলটাই খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। দক্ষিণ আফ্রিকা সিরিজে রিঙ্কু সুযোগ না পেলেও বিশ্বকাপের দলে তাঁর উপর আস্থা রাখলেন নির্বাচকরা। তবে তরুণ জিতেশ শর্মা নন, সঞ্জুর পর অপর উইকেটকিপার ব্যাটার হিসেবে দলে এলেন ঈশান কিষান। আর দলে জায়গাই হল না শুভমান গিলের। শুভমানের দলে না থাকাটা যত বড় চমক, তার চেয়েও বড় চমক ঈশান কিষানের দলে ঢোকা। ১৫ জনের দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। যদিও তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে বেশ কিছু দিন ধরে। চেনা ফর্মে না থাকায় শুভমান বিশ্বকাপের এই দলে সুযোগ পাননি। তাছাড়া চোটও রয়েছে তাঁর। সহ–অধিনায়ক হলেন অক্ষর প্যাটেল। বিশ্বকাপ হবে ভারত শ্রীলঙ্কায়। তাই দলে চার জন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তাছাড়া, একাধিক স্পিনার–অলরাউন্ডারও রয়েছেন দলে। তেমনই ব্যাটিং লাইন আপ এবং জোরে বোলিং নিয়েও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকরা। সেই কারণেই বিবেচনা করা হয়নি ঋষভ পন্থের নাম। ভাবা হয়নি মহম্মদ সিরাজ বা মহম্মদ সামির নামও। এশিয়া কাপ থেকে টিমের সহ–অধিনায়ক হলেও টি–টোয়েন্টি আন্তর্জাতিকে রান পাচ্ছিলেন না গিল। সেকারণেই তাঁর উপর আস্থা রাখতে পারলেন না নির্বাচকরা। ফলে বিশ্বকাপে সহ–অধিনায়ক হলেন অক্ষর। আর গিল না থাকায় বিশ্বকাপে অভিষেকের সঙ্গে ওপেন করবেন সঞ্জু। তবে ওপেন করতে পারেন ঈশানও।
১৫ জনের দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। যদিও তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে বেশ কিছু দিন ধরে। চেনা ফর্মে না থাকায় শুভমন বিশ্বকাপের এই দলে সুযোগ পাননি। সহ-অধিনায়ক হচ্ছেন অক্ষর পটেল।বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। তাই দলে চার জন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তা ছাড়া, একাধিক স্পিনার-অলরাউন্ডারও রয়েছেন দলে। তেমনই ব্যাটিং লাইন আপ এবং জোরে বোলিং নিয়েও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। ফলে মহম্মদ সিরাজ, মহম্মদ শামির বিশ্বকাপ খেলা হচ্ছে না। বিবেচনা করা হয়নি ঋষভ পন্থকেও। বিশ্বকাপের এই দলই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ–অধিনায়ক), জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক–ব্যাটার), ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (উইকেটরক্ষক–ব্যাটার), রিঙ্কু সিং।




