Tuesday, July 21, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ইডেনে টস হারল শুভমনের ভারত!‌ পিচে অসমান বাউন্স?‌ ভাল শুরু দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারের

পিচে অসমান বাউন্স থাকায় কয়েকটা বল সমস্যায় ফেলছে ব্যাটারদের। গত কয়েক দিন ধরে বার বার চর্চা হয়েছে ইডেনের পিচ নিয়ে। গৌতম গম্ভীরেরাও খুশি ছিলেন না। খেলা শুরুর পর প্রথম ওভারেই দেখা গেল অসমান বাউন্স। জসপ্রীত বুমরাহের দ্বিতীয় বল পিচে পড়ে তিন ড্রপে উইকেটরক্ষকের কাছে গেল। পরের বল একই লেংথ থেকে বুকের উচ্চতায় উঠল। ফলে শুরুতেই প্রশ্ন উঠে গিয়েছে ইডেনের পিচের চরিত্র নিয়ে। সেই বাউন্স সামলে দলকে ভাল শুরু করেন রায়ান রিকেলটন ও এডেন মার্করাম। আবার টস হার। শুভমন গিল টস হারলেন। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার।

ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। ১৪ই নভেম্বর থেকে শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা বনাম ঘরের মাঠে দাপট দেখানো টিম ইন্ডিয়ার মধ্যে শুরু হতে চলেছে বহুপ্রত্যাশিত সিরিজ। দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই টেস্টের প্রথম ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টিম ইন্ডিয়া চাইবে জয় ছিনিয়ে নিতে। অন্যদিকে, সবসময়ই ইডেনে ভক্তদের ভিড় থাকে দলকে সমর্থন করার জন্য। ঠিক তেমনই এবারেও ইডেনে দেখা যাবে যথেষ্ট ভিড়। বেঙ্গল ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন ইডেন টেস্টের টিকিট ইতিমধ্যে সোল্ড আউট হয়ে গিয়েছে। ভারতের মাটিতে খেলা, তাও আবার ইডেনে। ভক্তদের ভিড় তো উপচে পরবেই। দীর্ঘ ৬ বছর বাদে ইডেনে অনুষ্ঠিত হচ্ছে টেস্ট ক্রিকেট। শেষবার ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল এই ভ্যেনুতে। প্রধান কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন শুভমান গিলের কাছে এই টেস্ট সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গম্ভীরের কোচিংয়ে টেস্ট ক্রিকেটে ভারতীয় দল সেভাবে দাপট দেখাতে ব্যর্থ। ২০২৪ সালে ঘরের মাঠেই কিউইদের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। ভারতের এই ব্যার্থতার পর থেকেই টেস্ট ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। সৌরভ জানান ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইডেনে টসের জন্য বিশেষ কয়েন বানানো হয়েছে।

সৌরভ বলেন, “ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কয়েনের একদিকে থাকবে গান্ধীজির মুখ। অন্যদিকে ম্যান্ডেলার মুখ। এই সিরিজের জন্যই এই বিশেষ মুদ্রাটি তৈরি করা হয়েছে সোনা দিয়ে।” ইডেনে ভারতীয় দলকে সমর্থন করতে ভক্তদের ভিড় লক্ষ করা যাবে। শুধু তাই নয়, খেলা শুরুর তিন দিন আগে টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে বলেই দাবি জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। ইতিমধ্যেই টিকিটের হাহাকার কলকাতা শহর জুড়ে। আর এই পরিস্থিতিতে তার ফায়দা তুলছে বেশ কিছু সুবিধাভোগী মানুষ। অনেক কম খরচে ভক্তরা এই ম্যাচের টিকিট কেটেছেন। তবে অনেকেই বেশি বেশি টিকিট কেটে রেখেছে কালোবাজারি করার জন্য। সূত্রের দাবি, বিক্রি হওয়া টিকিটের মধ্যে বেশিরভাগ টিকিট এখন কালোবাজারে ছেয়ে গিয়েছে। ৬০ টাকা থেকে ২৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা করে। ভক্তরা বেশি মূল্য দিয়েও টিকিট কাটতে রাজি।‌

ভারতের প্রথম একাদশ— লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
এডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনি, সাইমন হারমার, মার্কো জানসেন, কর্বিন বশ, কেশব মহারাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles