Top 5 This Week

spot_img

Related Posts

কাশ্মীরের ‘শেষ সক্রিয় জঙ্গি’ নিহত! সাত ঘণ্টার টানাপড়েন, কুলগামে সিআরপিএফ পোস্টে হামলার মূলচক্রী খতম

RK NEWZ ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের নাকা চেকিং পোস্টে হামলা হয়েছিল। তাতে তিন আধাসেনা জওয়ান গুলিবিদ্ধ হন। এখনও তাঁরা হাসপাতালে। তদন্তে নেমে ওই ঘটনায় দু’জনের যোগ পায় পুলিশ— লতিফ এবং আর এক জঙ্গি নিসার দার। সূত্রের খবর, হামলার ঠিক আগের দিন কুলগামের মীর বাজার, অখরান, হবলিশ এবং কিলমের মতো এলাকায় তাঁদের ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। তাঁদের খোঁজে উপত্যকায় চিরুনিতল্লাশি শুরু করে পুলিশ, সেনা ও আধাসেনা। কিছু দিন আগে নিরাপত্তাবাহিনীর গুলিতেই মৃত্যু হয়েছিল নিসারের। এ বার নিহত হলেন লতিফও। তাঁর মৃত্যুর পর জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি জানিয়েছেন, পাকিস্তান থেকে যে ভাবে জঙ্গিদের নিয়োগ করা (রিক্রুটমেন্ট) হয়, তা কাশ্মীরে এখন প্রায় ‘শূন্য’। লতিফ সেখানকার শেষ সক্রিয় জঙ্গি ছিলেন। এই অভিযানের সাফল্যের জন্য সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। ত্রের খবর, নিরাপত্তাবাহিনীর তাড়া খেয়ে মঙ্গলবার রাত পৌনে ৩টে নাগাদ জঙ্গলপোরার মসজিদে ঢোকেন লতিফ। তার পরেই ওই মসজিদ পুলিশ ঘিরে ফেলে। লতিফ বুঝে গিয়েছিলেন পালানোর আর পথ নেই। তবে তিনি আত্মসমর্পণ করতেও চাননি। মসজিদের ভিতর থেকে টানা গুলির লড়াই চালিয়ে গিয়েছেন। পুলিশ বা সেনা জওয়ানেরা কেউ মসজিদের ভিতরে ঢোকেননি। ২৩ বছর বয়সি এই যুবকের সঙ্গে ভিডিয়োকলে কথা বলেন কুলগামের সিনিয়র পুলিশর সুপার আনায়ত আলি। দীর্ঘক্ষণ ধরে তাঁরা লতিফকে বোঝানোর চেষ্টা করেন। বাহিনীর তরফে তাঁকে আশ্বাস দিয়ে বলা হয়, ‘‘অস্ত্র ছেড়ে বেরিয়ে এসে আত্মসমর্পণ করো। আমরা তোমার সঙ্গে আছি।’’ কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। এক পর্যায়ে বাহিনীর বার্তাকে প্রত্যাখ্যান করে লতিফ বলেন, ‘‘আমি আল্লার সঙ্গে দেখা করতে যাব। আল্লা ছাড়া আমার আর কেউ নেই।’’ এর পর বাইরে মসজিদে কাঁদানে গ্যাস ছোড়া হয়। ধোঁয়ায় ভরে ওঠে মসজিদ চত্বর। সেই ধোঁয়াকে ‘ঢাল’ বানিয়ে মসজিদের ভিতর থেকে বেরিয়ে ছুটতে শুরু করেছিলেন লতিফ। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। লতিফ মাটিতে লুটিয়ে পড়েন। সকাল সাড়ে ৯টা-১০টা নাগাদ অভিযান শেষ হয় বলে জানা গিয়েছে। নিরাপত্তাবাহিনীর তরফে আনুষ্ঠানিক কোনও সময়ের কথা জানানো হয়নি। কুলগাম জেলার খ্রেবান চাডর (নয়ি বস্তি) এলাকায় থাকতেন লতিফ। পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের এই ১৮ নভেম্বরই লশকর-এ-ত্যায়বায় যোগ দিয়েছিলেন তিনি। ঠিক এক বছরের মাথায় তাঁর মৃত্যু হল। কাশ্মীরে কাঠের মিস্ত্রির কাজ করতেন লতিফ। পড়াশোনা দ্বাদশ শ্রেণি পর্যন্ত। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছিল, এক বছর আগে লতিফ নিখোঁজ হয়ে গিয়েছেন। ২০২৫ সালে তাঁর পরিবার থানায় নিখোঁজ ডায়েরিও করেছিল। কয়েক দিন বাদেই জানা যায়, লশকর জঙ্গি দলে যোগ দিয়েছেন তিনি। পাক জঙ্গি সাজ্জাদ গুল তাঁকে লশকরের ছায়া সংগঠন টিআরএফে নিয়োগ করেছিলেন। লতিফ প্রশিক্ষণ নেন কুলগাম এবং শোপিয়ানের পাহাড়ে। নিরাপত্তাবাহিনীর সূত্র বলছে, লতিফই ছিলেন জম্মু-কাশ্মীরে একমাত্র প্রশিক্ষিত স্থানীয় জঙ্গি। বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে উল্লেখ ছিল লতিফের নাম। তাঁর খোঁজে পোস্টারও দেওয়া হয়েছিল। গত জুলাইয়ে এই কুলাগামে কয়েক দিনের ব্যবধানে পর পর দু’টি জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই ঘটনাগুলির নেপথ্যে লতিফের যোগের অভিযোগ ওঠে। সূত্রের দাবি, দক্ষিণ কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ মূলত লতিফের নেতৃত্বেই চলত। ওই অঞ্চলে বেশ কয়েকটি স্লিপার সেল তৈরি করেন তিনি। কুলগাম এবং অনন্তনাগে তাঁর এই স্লিপার সেল সক্রিয় ছিল। দুই জেলায় নিরাপত্তাবাহিনীর উপর হামলা এবং অ-কাশ্মীরিদের বেছে বেছে নিশানা এবং হত্যা করার বহু অভিযোগ ছিল লতিফের বিরুদ্ধে। সূত্রের খবর, স্থানীয় হওয়ার সুযোগ নিয়ে হামলা চালিয়ে সেখানকার ভিড়ে মিশে যেতেন। হামলা চালাতে কোনও গাড়ি ব্যবহার করতেন না। ভিড়ের মধ্যে মিশে গিয়ে গুলি চালিয়ে আবার হেঁটে ভিড়েই মিশে যেতেন। এটাই ছিল তাঁর কৌশল। স্থানীয় হওয়ায় কুলগামের অলিগলি হাতের তালুর মতো চেনা ছিল। বার বার এ ভাবে পুলিশকে ফাঁকি দিয়েছেন লতিফ। গত ৮ জুলাই নিরাপত্তাবাহিনী তাঁকে এবং আর এক জঙ্গিকে অনন্তনাগের জঙ্গলে ঘিরে ফেলেছিল। সেই অভিযানে ‘ওয়ান্টেড’ জঙ্গি জাকির গনেইয়ের মৃত্যু হলেও পালিয়ে বেঁচেছিলেন লতিফ। জঙ্গলপোরায় বুধবার সকালে অবশেষে পুলিশ তাঁকে নিকেশ করল। লতিফের মৃত্যুর পর সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সিআরপিএফের ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্রপ্রতাপ সিংহ। লেখেন, ‘‘কিছু খাবার ঠান্ডাই পরিবেশন করা ভাল।’’ ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কোনও কিছুর ‘প্রতিশোধ’ নেওয়া হলে এই প্রবাদের ব্যবহার করা হয়। সিআরপিএফ প্রধান বুঝিয়েছেন, রাগের মাথায় বা কোনও ঘটনায় উত্তেজনার মধ্যে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার চেয়ে কিছুটা সময় অপেক্ষা করা ভাল। পরে সব দিক বিবেচনা করে পরিকল্পনা করে কোনও প্রতিশোধ নিলে তা অনেক বেশি কার্যকর এবং সন্তোষজনক হয়। জম্মু-কাশ্মীর পুলিশও একটি পোস্ট করেছে। তাতে‌ বলা হয়েছে, ‘‘দৌড়াতে পারো, কিন্তু কখনওই লুকিয়ে থাকতে পারবে না।’’ কোনও ক্ষেত্রেই লতিফের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু দু’টি পোস্টের ইঙ্গিতই স্পষ্ট। পরে কাশ্মীরের ডিজিপি বলেন, ‘‘গত ৩৫ বছর ধরে আমরা পাকিস্তানি মদতের সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছি। গত দু’বছরে পাকিস্তান থেকে জঙ্গি নিয়োগ আমরা প্রায় শূন্য করে ফেলেছি। শেষ সক্রিয় জঙ্গি যিনি ছিলেন, সেই লতিফ ভাট আজ মারা গেলেন।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। কুলগামে সিআরপিএফ পোস্টে হামলার মূলচক্রী ছিলেন। লশকর-এ-ত্যায়বার সেই কমান্ডার লতিফ ভাটের মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে। বুধবার কুলগামের জঙ্গলপোরা গ্রামের একটি মসজিদে প্রায় সাত ঘণ্টা ধরে তাঁর সঙ্গে পুলিশ ও আধাসেনার সংঘর্ষ চলে। মসজিদে না ঢুকেই জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছেন নিরাপত্তাবাহিনীর সদস্যেরা। মৃত্যুর আগে তাঁকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু লতিফ কথা শোনেননি। জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি, লতিফই কাশ্মীরের ‘শেষ সক্রিয় জঙ্গি’ ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles