RK NEWZ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম ম্যাচে কর্নাটকের কাছে হেরেছিল বাংলা। পরের ম্যাচে হারিয়েছিল চণ্ডীগড়কে। বুধবার মুম্বইয়ে তৃতীয় ম্যাচে ঝাড়খণ্ডকে হারাল বাংলা। অভিমন্যু ঈশ্বরণের অর্ধশতরান এবং অভিষেক পোড়েলের ৪৯ রানের সৌজন্যে সাত উইকেটে জিতেছে বাংলা। প্রথমে ব্যাট করে ঝাড়খণ্ড তুলেছিল ১৪৮/৭। জবাবে আট বল বাকি থাকতে সাত উইকেটে জেতে বাংলা। ১৪৯ তাড়া করতে নেমে বাংলা জিতে যায় ১৮.৪ ওভারেই। অভিমন্যু ৪৮ বলে অপরাজিত থাকেন ৬১ রানে। তিনি ৬টি চার এবং ১টি ছয় মেরেছেন। তার আগে শুরুটা ভাল করেছিলেন অভিষেক। তিনি ৩৪ বলে ৪৯ করেন। মেরেছেন ৪টি চার এবং ২টি ছয়। বাংলা শুরুতেই হারায় করণ লালকে (১০)। তবে অভিষেক এবং অভিমন্যু দ্বিতীয় উইকেটে ৯২ রান যোগ করে বাংলাকে জয়ের কাছে পৌঁছে দেন। ১৩তম ওভারে দলের ১০৬ রানের মাথায় ফেরেন অভিষেক। ৯ বলে ১৪ রান করে ফেরেন শাকিব গাঁধী। তবে আর কোনও উইকেট হারায়নি বাংলা। অভিমন্যুর সঙ্গে ক্রিজে থেকে অপরাজিত ১১ রান করে বাংলাকে জেতান যুবরাজ কেসওয়ানি।গত বারের চ্যাম্পিয়ন ঝাড়খণ্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেন বিরাট সিংহ। তিনি ৩৭ বলে ৪৫ রান করেন। ৪টি চার এবং ১টি ছয় মেরেছেন। ওপেনার শিখর মোহন ৪টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৪২ করেন। তবে ঝাড়খণ্ডের আর কোনও ব্যাটার বলার মতো রান পাননি। বাংলার হয়ে ২টি করে উইকেট মুকেশ কুমার, সায়ন ঘোষ এবং ঋষভ চৌধুরির।
মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। শুরুটা খারাপ করেনি ঝাড়খণ্ড। তবে তাদের প্রথম ধাক্কাটা দেন সায়ন। পিতৃশোক সঙ্গে নিয়ে এই টুর্নামেন্টে খেলছেন বঙ্গ স্পিনার। আর প্রত্যেকদিন নিজেকে প্রমাণ করছেন। এদিন মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট পেলেন। অন্যদিকে বাংলা দলে সুযোগ পেয়ে নিজের জায়গা পাকা করে নিচ্ছেন ঋষভ চৌধুরী। তিনিও ২ উইকেট তোলেন। মুকেশ কুমারও ধারাবাহিক। তাঁরও শিকার ২ উইকেট। তবে চিন্তা থাকছে মহম্মদ শামিকে নিয়ে। সদ্য আইপিএলে দল বদলেছেন। তবে মুস্তাক আলিতে খুব একটা সাফল্য পাচ্ছেন না। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের ইনিংস মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায়। রুতেই আউট হয়ে যান করণ লাল। কিন্তু অভিষেকের ব্যাটে ভর করে জয়ের দিকে এগিয়ে যায় বাংলা। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসে ছিলেন। কিন্তু মঙ্গলবার প্রকাশিত রিটেনশন তালিকায় তাঁকে ধরে রাখেনি দিল্লি। আগামী মাসে আইপিএলের নিলাম। তার আগে আগুনে ফর্মে বার্তা দিয়ে রাখলেন। যদিও মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি পেলেন না। ৩৪ বলে ৪৯ রান করে আউট হন। ব্যাট থেকে আসে ৪টে চার ও দু’টো ছক্কা। অন্যদিকে অধিনায়ক অভিমন্যু হাফসেঞ্চুরি করে বাংলাকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৮ বলে ৬১ রান করেন তিনি। ৬টা চারের সঙ্গে একটি ছক্কাও হাঁকান। শেষমেশ বাংলা জেতে ৭ উইকেটে।





