পাটনায় উচ্ছ্বাস। বিহারের অলি-গলিতে উড়ছে আবির। বিহারের মসনদ আগামী পাঁচ বছর কার দখলে থাকবে? জনগণ নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে ৬, ১১ তারিখে। শুরু হয়েছে তারই গণনা। কত শতাংশ মানুষ, ভরসা রেখেছেন কোন দলের উপর? আগামী পাঁচ বছর কোন দলের উপরে দিতে চাইছে রাজ্যের ভার? ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। গণনায় শুরু থেকে একই ইঙ্গিত। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুব সামান্য হেরফেরও লক্ষণীয় নয়। তরতর করে এগিয়েই চলেছে এনডিএ জোটের ভোটের সংখ্যা। বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৩। ম্যাজিক ফিগার ১২২। । ঘণ্টাখানেক আগেই, সেই ম্যাজিক ফিগার টপকে, ১৯০ আসনে এগিয়ে এনডিএ শিবির। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, গেরুয়া শিবিরের ঝুলিতে, এই মুহূর্তে সবথেকে বেশি ভোট। ৮৭ আসনে এগিয়ে রয়েছে বিজেপি এককভাবে। কিছুক্ষণ আগে পর্যন্ত, সবথেকে বেশি আসনে এগিয়ে ছিল জেডিইউ। নীতীশ কুমারের দল এগিয়ে। অন্যদিকে মহাগঠবন্ধনের নেতারা যেখানে সরকার গড়ার প্রত্যাশা করেছিলেন, সেখানে বেশ অনেকটাই পিছিয়ে। মহাগঠবন্ধন পিছিয়ে। আরজেডি এককভাবে পিছিয়ে। অন্যদিকে হাত শিবির, অর্থাৎ কংগ্রেস মাত্র ৬ আসনে এগিয়ে রয়েছে। শুরু থেকেই বিহারের বিরোধী জোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী তেজস্বী যাদব এগিয়ে তাহকলেও, গণনার এই পর্যায়ে পৌঁছে পিছিয়ে পড়েছেন। জয়ের আভাসে উচ্ছ্বাস পাটনায় এখন থেকেই। নীতীশের অনুরাগী, সমর্থকরা মেতে উঠেছেন আবির খেলায়। বিজেপির একাধিক কার্যালয়ের সামনে ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে লাড্ডু বিলিও।
হুঙ্কার গেরুয়া শিবিরের। এক কথায়, বিহারের ফলাফল দেখে, বিজেপি নেতারা বাংলাকে বিহারের সঙ্গে এক সারিতে রাখতে শুরু করে দিয়েছেন। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ, হুঙ্কার দিয়ে ইতিমধ্যেই বলে দিয়েছেন, বিহারের পর লক্ষ্য, বাংলা। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেছেন, ‘এখানে (বিহারে) আমাদের জয় হয়েছে। এ বার বাংলার পালা।’ তিনি বলেন, ‘বিহার সিদ্ধান্ত নিয়েছিল যে অরাজকতার সরকার গঠন করা হবে না। বিহারের যুবকরা বুদ্ধিমান। এটি উন্নয়নের জয়। আমরা বিহার জিতেছি। এখন বাংলার পালা। যাঁরা বিহারকে বোঝেন, তাঁরা এটাও জানেন যে, এখানকার মানুষ ‘জঙ্গলরাজ’চায় না। তেজস্বী যাদব যখন অল্প সময়ের জন্য সরকারে ছিলেন, তখনও মানুষ বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা দেখতে পেয়েছিল। বিহারের জনগণ বিশৃঙ্খলা আর দুর্নীতিগ্রস্ত নেতাদের প্রত্যাখ্যান করেছে। মানুষ শান্তি, ন্যায়বিচার এবং উন্নয়ন বেছে নিয়েছে। ‘ বাংলা প্রসঙ্গে বিজেপি নেতার মন্তব্য, ‘আমরা বাংলাতেও জিতব। ওখানে অরাজকতার সরকার, বাংলাদেশি সরকার, রোহিঙ্গা সরকার। বিহারের জয় আমাদের, এবার লক্ষ্য বাংলা।’ ২০২১-এর বিধানসভা ভোটে ২৯৪ আসনের বিধানসভা বাংলায়। গত ভোটে, তৃণমূল কংগ্রেস, অর্থাৎ বাংলার শাসক দল জিতেছিল ২১১ আসন। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। ২০২৫-এর হিসেবে, বাংলায় তৃণমূলের আসন সংখ্যা এখন ২১৩ গেরুয়া শিবিরের বহু বিধায়ক যোগে বিধানসভায় আসন সংখ্যা ৬৫। ২০১৯-এর লোকসভা ভোটের ফলাফল, বাংলায় বিজেপি জিতেছিল ১৮টি, এবং তৃণমূল ২২টি আসন জিতেছিল ৪২ আসনের মধ্যে। ২০২৪-এর ভোতে বদলে যায় সেই সমীকরণ। তৃণমূল কংগ্রেস ২২ থেকে লাফিয়ে জেতে ২৯ আসনে, অন্যদিকে বিজেপি নেমে যায় ১২ আসনে। ২০২১ থেকে ২০২৫-এর মাঝের সময়কালে বিহারে গেরুয়া ঝড়ের ইঙ্গিত! বাংলাতেও?




