Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

তোমাদের জন্য গর্বিত :‌ দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন ভারতের বিশ্বকাপজয়ী দল

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ। ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যরা আপ্লুত। বুধে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বৃহস্পতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যেরা। বিশ্বকাপ হাতে নিয়ে জয়ী দলের সঙ্গে ছবি তুলেছেন রাষ্ট্রপতি। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন গোটা দলকে। সমাজমাধ্যমে দ্রৌপদী মুর্মু লেখেন, “মহিলাদের বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে হৃদয় থেকে শুভেচ্ছা জানাই। প্রথম বার ট্রফি জিতে ওরা ইতিহাস সৃষ্টি করেছে। আগে থেকেই ভাল খেলছি। আজ ওর নিজেদের প্রতিভা এবং পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে। এই কালজয়ী মুহূর্ত ভারতের মহিলাদের ক্রিকেটকে আরও উঁচুতে নিয়ে যাবে। যে ভাবে গোটা দেশকে গর্বিত করেছে তার জন্য মেয়েদের সমীহ করি।” প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের মুহূর্ত বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে। সেখানে মোদী হরমনপ্রীতকে প্রশ্ন করেন, বিশ্বকাপ ফাইনালের শেষ ক্যাচ ধরে কেন বলটি পকেটে পুরে নিয়েছিলেন তিনি। জবাবে হরমনপ্রীত বলেন, “জানতাম না যে, বল আমার কাছে আসবে। এটাও হয়তো ঈশ্বরের পরিকল্পনা ছিল। তখন মনে হয়েছিল, এত দিনের পরিশ্রম সার্থক হল। সেই কারণেই বলটা নিয়ে নিয়েছিলাম। এই বলটা সারা জীবন আমার কাছে থাকবে।” হরমন আরও বলেন, “২০১৭ সালে বিশ্বকাপ শেষে আপনার সঙ্গে দেখা করেছিলাম। তখন ট্রফি আনতে পারিনি। আজ পারলাম। আশা করব ভবিষ্যতেও আপনার সঙ্গে এ রকম ছবি তুলতে পারব।” ইংল্যান্ডে খেলতে গিয়ে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। তার থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকে অনেক এগিয়ে রাখছেন অমল মুজুমদার। ভারতের কোচ বলেন, “জুন মাসে ইংল্যান্ডে খেলতে গিয়ে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। কিন্তু ওখানে নিয়ম ছিল, ২০ জনের বেশি নিয়ে যাওয়া যাবে না। তাই সাপোর্ট স্টাফদের নিয়ে যেতে পারিনি। ওদের সে কথা বলেছিলাম। ওরা বলেছিল, এই ছবিটা আমাদের দরকার নেই। দেশের মাটিতে বিশ্বকাপ জেতার পর মোদীজির সঙ্গে ছবি তুলতে চাই।” বাংলা থেকে প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ। তাঁকে চাকরির প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই জানালেন তাঁর বাবা মানবেন্দ্র ঘোষ। তিনি বলেন, ‘‘শুক্রবার রিচা শহরে ফিরবে। ওর সঙ্গে আলোচনা হবে। যদি ও রাজি হয়, তখন জানানো হবে কী চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।’’ রিচাকে আগেই সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। শনিবার আনুষ্ঠানিক ভাবে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে। সেখানে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর। ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটারকে সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হবে। সেখানে সইও থাকবে সৌরভ ও ঝুলনের। শিলিগুড়িতেও রিচাকে সংবর্ধনা দেওয়া হবে। তার আয়োজনও চলছে। বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারে কাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জাগায় পৌঁছে দিয়েছেন। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে চায় সিএবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles