Saturday, July 25, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

সরাসরি জয়ের জন্যই ঝাঁপাতে চায় বাংলা!‌ সৌরভের বার্তায় গুজরাতের বিরুদ্ধে ম্যাচে বড় চমকের অপেক্ষা ইডেনে

সিএবি প্রেসিডেন্ট হয়ে ফেরার পর বাংলার প্র্যাক্টিসে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলা দলের মেন্টর। সৌরভ গঙ্গোপাধ্যায় উত্তরাখণ্ডের বিরুদ্ধে আগের ম্যাচে মাঠে বসে দলের খেলা দেখেছেন। ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন। প্র্যাক্টিসের সময় বাংলার ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছেন। গুজরাতের বিরুদ্ধে ম্যাচের আগে মেন্টর হিসাবে দাদার ভূমিকার কথা শোনা গেল বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের মুখে। অভিমন্যু বলেন, সৌরভ স্যর সব সময়ই উৎসাহ দেন। উত্তরাখণ্ড ম্যাচের সময়ও ক্রিকেটারদের ইতিবাচক বার্তা দিয়েছিলেন। এরকম একজনের কাছে অনুপ্রেরণা পেলে গোটা দল উজ্জ্বীহিত হয়।

উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচ সরাসরি জিতে ৬ পয়েন্ট পেয়ে রঞ্জি অভিযান শুরু করেছে বাংলা। শনিবার থেকে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ বাংলার। প্রতিপক্ষ গুজরাত। যারা প্রথম ম্যাচে খাতায়-কলমে দুর্বল অসমের কাছে আটকে গিয়েছিল। প্রথম ইনিংসে ড্র করার সুবাদে তিন পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। গুজরাতকে হারিয়ে দেওয়া মানে পরের পর্বের দিকে পা এক কদম বাড়িয়ে রাখবে বাংলা। ম্যাচে দলে পরিবর্তনে বাংলা শিবির। দলে শাহবাজ আমেদ। চোটের জন্য যাঁর প্রথম ২-৩ ম্যাচে খেলার কথা ছিলই না। ফিটনেস টেস্টে পাশ করে তিনি গুজরাতের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত। আগের ম্যাচে খেলা বিশাল ভাটিকে বসিয়ে সুযোগ স্পিনার অলরাউন্ডার শাহবাজকে। শাহবাজ খেললে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংও আরও শক্তিশালী হবে বলে দাবি বাংলা শিবিরের। গুজরাতের বিরুদ্ধেও চার পেসারে বাংলার মহম্মদ সামি, আকাশ দীপ, ঈশান পোড়েল ও সূরয সিন্ধু জয়সওয়াল। চার পেসারকে দিয়ে ৬ পয়েন্টের অঙ্ক কষছে কোচ লক্ষ্মীরতন শুক্লার দল। উত্তরাখণ্ডের বিরুদ্ধে আগের ম্যাচে পিচ থেকে পেসাররা পর্যাপ্ত সাহায্য় পাননি বলে প্রশ্ন উঠেছিল। গুজরাতের বিরুদ্ধে পিচে বাড়তি গতি ও বাউন্স থাকবে বলে পূর্বাভাস কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles