Tuesday, April 28, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

আবার বিরাট শূণ্য এডিলেডে!‌ অপরিবর্তিত ভারতের প্রথম একাদশ, কোহলি ব্যর্থ হলেও রোহিত সফল

পারথের পর এডিলেডেও টস হারলেন শুভমান। এডিলেডে অপরিবর্তিত ভারতের প্রথম একাদশ। দলে রোহিত। নেওয়া হয়নি কুলদীপকে। কুলদীপকে খেলানো হল না। আবার যশস্বীকে খেলানোর একটা পরিকল্পনা ছিল। কিন্তু সেটাও হয়নি। রোহিতেই রাখা হল আস্থা। অস্ট্রেলিয়া টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত। পারথের মতো এডিলেডেও শুরুতে ব্যাট করবে ভারত। যদিও টসের পর শুভমান জানান, ‌টস জিতলে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে দুটি বদল হয়েছে। জশ ফিলিপের জায়গায় এসেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। আর নাথান এলিসের জায়গায় এসেছেন জেভিয়ার বার্টলেট। এডিলেডে এক পাক ভক্তের সঙ্গে হাত মেলাতে দেখা যায় ভারত অধিনায়ক শুভমান গিলকে। করমর্দনের আগে গিল জানতেন না, ওই ভক্ত পাকিস্তানি। পরে জানতে পেরে দ্রুত ওই ব্যক্তির থেকে দূরে সরে যান নতুন ওয়ানডে ক্যাপ্টেন। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের করমর্দন বিতর্ক নিয়ে রীতিমতো তোলপাড় হয় ক্রিকেট মহল। পুরুষদের এশিয়া কাপে তিন তিনবার ভারত পাকিস্তান লড়াই হয়েছিল। তিনবারই জিতেছে ভারত। এই ম‌্যাচগুলিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ভারতীয় দলের ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। কলম্বোয় মহিলা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচেও একই ঘটনা। টসের সময় পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তানিদের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’ নীতিতে চলছে ভারতীয় ক্রিকেট। সেই বিষয়টির সমালোচনা ধেয়ে এসেছে ক্রিকেটমহল থেকে। এডিলেডের পথে যে ঘটনা ঘটেছে, সেটা খানিকটা উদ্দেশ্যপ্রণোদিত। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এডিলেডের পথে হাঁটছেন গিল। সঙ্গে ভারতীয় দলের বেশ কয়েকজন সদস্যও ছিলেন। সেসময়ে এক ব্যক্তি এসে গিলের সঙ্গে হাত মেলান। কিন্তু করমর্দন শেষ হতেই ওই ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ বলে চেঁচিয়ে ওঠেন। কিছু না বললেও গিলের মুখ গম্ভীর হয়ে যায়। দ্রুত এগিয়ে চলে যান। অস্ট্রেলিয়ায় নেমে পাক ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। অজিভূমে এক পাক ভক্তের আনা জার্সিতে সই করেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। কিন্তু এবার অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে হল গিলকে। গোটা দলকে নিয়ে পছন্দের রেস্তরাঁয় খেতে যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। দীপাবলি উদ্‌যাপন করলেন তাঁরা। দলের সকল ক্রিকেটার থাকলেও প্রধান কোচ গৌতম গম্ভীর ও সহকারী কোচদের সেখানে দেখা যায়নি। জানা গেছে, বুধবার সন্ধেয় অনুশীলন শেষে এডিলেডের এক রেস্তরাঁয় গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। একটি বাসে করেই সেখানে পৌঁছোন সকলে। বোঝা যাচ্ছিল, রোহিত ও কোহলির নেতৃত্বেই তাঁরা সেখানে গিয়েছেন। কারণ, এই দলের অনেকেরই এটি প্রথম অস্ট্রেলিয়া সফর। রোহিত, কোহলি সেখানে অনেক বার গিয়েছেন। এর আগেও সেই রেস্তরাঁয় গিয়েছেন তাঁরা। কোহলির পরনে ছিল কালো শার্ট, ধূসর ট্রাউজার ও সেই রঙেরই টুপি। রোহিত পরেছিলেন কালো টি–শার্ট ও নীল জিন্‌স। শুভমান ও শ্রেয়সের গায়ে ছিল রঙিন শার্ট। রেস্তরাঁর মালিকও ভারতীয়। নাম সুমন বিসান্থিম নিজে সকলকে স্বাগত জানান।

কুলদীপ যাদবকে দলে নেওয়া হল না। আবার টসে হারলেন শুভমন। আগে ব্যাট করতে হবে ভারতকে। টসে হেরে শুভমন জানালেন, তিনিও টসে জিতলে বোলিং নিতেন। বার্টলেটের বল মিড অফে খেলতে গিয়েছিলেন শুভমন। তবে বল উঠে যায়। ঝাঁপিয়ে ক্যাচ ধরলেন মিচেল মার্শ। ৯ রানে ফিরলেন শুভমন। অস্ট্রেলিয়ার সবচেয়ে পয়া মাঠে মাত্র চার বল স্থায়ী হল কোহলির ইনিংস। বার্টলেটের প্রথম দু’টি বল ছেড়ে দিয়েছিলেন। তৃতীয় বলটি অফসাইডে খেলেছিলেন। চতুর্থ বল পিচে পড়ে ঢুকে এল ভেতরে। খেলতেই পারলেন না। আউট। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষবার অর্ধশতরান করেছিলেন। আবার পঞ্চাশ পেরোলেন রোহিত। কোহলি ব্যর্থ হলেও রোহিত অ্যাডিলেডে সফল হলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles