Top 5 This Week

spot_img

Related Posts

জেন জি বিক্ষোভে রাজধানী উত্তাল!‌ বন্ধ সমস্ত মদের দোকান, কলকাতা-দিল্লি ট্রেন বাতিল

RK NEWZ ২৬ হাজার পুলিশ এবং আধাসেনা মোতায়েন করা হয়েছে শহরজুড়ে। বন্ধ করে দেওয়া হয়েছে নয়াদিল্লি রেল স্টেশনে ট্রেন ঢোকা। একই দৃশ্য হজরত নিজামুদ্দিন স্টেশনেও। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শনিবার যন্তরমন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। সেই প্রতিবাদ কর্মসূচি ঘিরে দিল্লি যেন দুর্গে পরিণত হয়েছে। অন্তত ২৬ হাজার পুলিশ এবং আধাসেনা মোতায়েন করা হয়েছে শহরজুড়ে। বন্ধ করে দেওয়া হয়েছে নয়াদিল্লি রেল স্টেশনে ট্রেন ঢোকা। একই দৃশ্য হজরত নিজামুদ্দিন স্টেশনেও। ফলে বাতিল হয়েছে কলকাতা থেকে দিল্লিগামী জোড়া ট্রেন। কয়েকদিন আগে জ্ঞানেশের ইস্তফার দাবিতে মুম্বইয়ে জমায়েত করেছিল সিজেপি। সেখান থেকেই যন্তরমন্তরে ফের প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়। যদিও দিল্লি পুলিশ সূত্রে খবর, ১০ অক্টোবর যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচির আবেদন মঞ্জুর করা হয়নি। এহেন বেআইনি সমাবেশে যেন কেউ যোগ না দেন, আমজনতার মধ্যে সেকথা প্রচারও করছে পুলিশ। একইসঙ্গে দিল্লির সমস্ত মদের দোকান বন্ধ করে দিয়েছে আবগারি দপ্তর। বলা হয়েছে, ককরোচ প্রতিবাদের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্র এবং শনিবার প্রত্যেকটি মদের দোকান বন্ধ থাকবে। রাজধানীতে অতিরিক্ত ১১ হাজার সিএপিএফ নামানো হয়েছে বলে খবর। সবমিলিয়ে ২৬ হাজারে পৌঁছে গিয়েছে দিল্লিতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। ওয়াকিবহাল মহল মনে করছে, ২০২০ সালে দিল্লি হিংসার সময়ে এই বিপুল পরিমাণ বাহিনী মোতায়েন করা হয়েছে। বাইরে থেকে যেন দিল্লিতে কেউ ঢুকতে না পারে তার জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে জোড়া স্টেশন। তার জেরে শুক্রবার শিয়ালদহ এবং হাওড়া থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেস বাতিল হয়েছে। শনিবার ভোর চারটে থেকে দুপুর দু’টো পর্যন্ত নয়াদিল্লি স্টেশনে সমস্ত ট্রেন ঢোকা বন্ধ। বাতিল হয়েছে সেই ট্রেনগুলি। ককরোচদের প্রতিবাদ কর্মসূচিতে বিরোধী দলগুলিও যোগ দিতে পারে। তার আগে নিরাপত্তার এই কড়াকড়ি দেখে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘টানা চার দিন ইন্ডিয়া জোটের প্রতিবাদ দেখে ঘাবড়ে গিয়েছে, বোঝা যাচ্ছে নিরাপত্তার বহর দেখে।’ উল্লেখ্য, মঙ্গলবার থেকে টানা তিনদিন পথে নেমে প্রতিবাদ করেছেন রাহুল গান্ধীরা। বারবার পথে বসে ধরনা করেছেন। ককরোচদের ডাকে শেষ পর্যন্ত কেমন ছবি দেখবে দিল্লি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles