Monday, May 4, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

অসিদের বিরুদ্ধে একগুচ্ছ রেকর্ড ভারতের!‌ স্মৃতি পিছনে ফেলে দিলেন ধাওয়ান, সৌরভ, ধোনি, গম্ভীর, শচীন, রোহিতকে

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জেতার পরে দক্ষিণ আফ্রিকার কাছে হার মানতে হয়েছে ভারতের মহিলা দলকে। রবিবারের বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের মহিলা দল করল ৩৩০ রান। অজিদের বিরুদ্ধে হেরে গেলে নক আউটে পৌঁছনোর আশা কমবে হরমনপ্রীতদের। বল করতে নেমে অজিদের নিকেশ করাই লক্ষ্য এখন ভারতের। প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে বোলিং ব্যর্থতাতেই ভারতকে হার মানতে হয়েছিল। রবি সন্ধ্যায় ভারতের বোলিং কীরকম হয়, সেটাই দেখার। একাধিক রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা। এক বছরে এক হাজার রান। দ্রুততম হিসেবে পাঁচ হাজার রান ও কনিষ্ঠতম হিসেবে পাঁচ হাজার রান করেন ভারতের ওপেনার স্মৃতি। মহিলাদের বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে উদ্বোধন করা হল মিতালি রাজ স্ট্যান্ডের। বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা ছিলই। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। তিনি জানিয়েছেন, দলে একটিমাত্র পরিবর্তন আনা হয়েছে। সোফি মলিনিউক্স ফিরেছেন, জর্জিয়া ওয়ারহাম বাদ পড়েছেন। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর কিছুটা সংশয় প্রকাশ করেছেন প্রথমে ব্যাট করতে নামা নিয়ে। এটি সেই একই ভেন্যু যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত রান তাড়া করতে গিয়ে হেরে গিয়েছিল। হরমানপ্রীত বলেন, ‘‘পিচ আগের ম্যাচের তুলনায় অনেক ভাল দেখাচ্ছে। একই একাদশ নিয়ে নামছি। কখনও জিতবেন, কখনও হারবেন সেটা তো আগে থেকে বলা যায় না। গুরুত্বপূর্ণ হল কীভাবে ফিরে আসা যায়। আমরা আগের ম্যাচে ৯৫ ওভার পর্যন্ত লড়াই করেছি, অনেক ইতিবাচক দিক রয়েছে।’’ স্মৃতি মান্ধানা ও প্রতীক্ষা রাওয়াল ওপেন করতে নেমে ১৫৫ রান করেন। প্রতীক্ষা ৯৬ বলে ৭৫ রান করেন। ১০টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। অন্যদিকে স্মৃতি ৬৬ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাংরান তিনি। যেভাবে শুরু করে দিয়েছিলেন প্রতীক্ষা ও স্মৃতি, সেই মোমেন্টাম ধরে রাখতে পারলেন না বাকিরা। বাংলার রিচা ঘোষ অবশ্য ২২ বলে ৩২ রানের এক ইনিংস খেলেন। হরলীন দেওল (৩৮), অধিনায়ক হরমনপ্রীত কৌর (২২) ও জেমাইমার (৩৩) জন্য ভারত শেষমেশ ৩৩০ রানে শেষ হয়। পুরো পঞ্চাশ ওভারও খেলতে পারল না ভারত। ৪৮.৫ ওভারে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ভারতের পরের দুটো ম্যাচ ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের সঙ্গে। এই ম্যাচে জয় ভারতকে নক আউটে দৌড়ে রাখবে।

১১২ ইনিংসে এই মাইলফলকে পৌঁছলেন স্মৃতি। ভারতীয় ব্যাটারদের মধ্যে এই রেকর্ড ছিল বিরাট কোহলির। তিনি ১১৪টি এক দিনের ইনিংসে ৫,০০০ রানের মাইলফলকে পৌঁছেছিলেন। কোহলি ছাড়াও স্মৃতি রবিবার পিছনে ফেলে দিলেন শিখর ধাওয়ান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, গৌতম গম্ভীর, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মাকে। স্মৃতি, কোহলির পর ভারতীয়দের মধ্যে এক দিনের ক্রিকেটে দ্রুততম ৫,০০০ রান করার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ধাওয়ান। তিনি ১১৮ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন। এরপর রয়েছেন সৌরভ (১২৬ ইনিংস), ধোনি (১৩৫), গম্ভীর (১৩৫), সচিন (১৩৮), রোহিত (১৪২), মিতালি রাজ (১৪৪), রাহুল দ্রাবিড় (১৪৮)। শুধু দ্রুততম হিসেবেই নয়, কনিষ্ঠতম হিসেবেই মহিলাদের এক দিনের ক্রিকেটে ৫০০ রান করার রেকর্ড গড়লেন ২৯ বছরের স্মৃতি। মহিলাদের এক দিনের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে ১,০০০ রান করলেন স্মৃতি। এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্কের। তিনি ১৯৯৭ সালে ১৬টি এক দিনের ম্যাচে ৯৭০ রান করেছিলেন। তারপর থেকে এই ২৮ বছরে আর কেউ ৯০০ রানের গণ্ডিও পার করতে পারেননি। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট (১৮ ম্যাচে ৮৮২ রান) কাছাকাছি পৌঁছেছিলেন। স্মৃতি সকলকে ছাপিয়ে গেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles