Top 5 This Week

spot_img

Related Posts

পুজোতেও শ্রীঘরে শ্রীভূমির প্রাক্তন কর্তা! হাই কোর্টে খারিজ সুজিতের জামিনের আবেদন

RK NEWZ পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫ মাস ধরে জেলবন্দি প্রাক্তন দমকল মন্ত্রী। পুজোর সময়েও শ্রীঘরেই থাকতে হবে শ্রীভূমির প্রাক্তন কর্তা সুজিত বসুকে। মঙ্গলবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আবেদন খারিজের জন্য আলাদা করে কোনও কারণ দেখায়নি আদালত। পুর নিয়োগ দুর্নীতিতে মূলত প্রভাবশালী তত্বেই প্রাক্তন দমকল মন্ত্রীকে জামিন দিল না বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। ফলে এতদিন ধরে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো নিজের হাতে সাজিয়ে তুলতেন সুজিত বসু, তা এবার চোখেও দেখা হবে না তাঁর। আপাতত জেলবন্দিই থাকতে হবে প্রাক্তন মন্ত্রীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles