প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন। ভারতের রাজনৈতিক ইতিহাসে নরেন্দ্র মোদীর যাত্রা এক অনন্য অধ্যায়। গুজরাটের ভদনগর থেকে দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়ার গল্প অনেকের কাছে অনুপ্রেরণার। এই আবহে সিবিএসই বোর্ড (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন), কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (এনভিএস)-কে বিশেষ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এক নির্দেশিকায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, টানা ১৭ দিন তিনটি বোর্ডের অধীন স্কুলগুলিতে চালাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেবেলার কাহিনিতে অনুপ্রাণিত সিনেমা ‘চলো জীতে হ্যায়।’ স্কুলগুলিতে পড়ুয়ারা এই সিনেমা দেখলে প্রধানমন্ত্রী মোদীর ছেলেবেলার কাহিনিতে উদ্বুদ্ধ হবে। গত ১১ সেপ্টেম্বরই সিবিএসই, কেভিএস এবং এনভিএস-র কাছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা পৌঁছে গিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর অর্থাৎ, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের আগে ১৬ তারিখ থেকে স্কুলগুলিতে ‘চলো জীতে হ্যায়’ সিনেমাটি দেখানো শুরু হবে। ২ অক্টোবর পর্যন্ত এটি চলবে। কেন্দ্রের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ‘এই ছবি পড়ুয়াদের চরিত্রগঠন, সেবা এবং দায়িত্বভার নিয়ে চিন্তা করতে শেখাবে। সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলনে সহায়তা করবে। ছোটদের অনুপ্রেরণা জোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন দেশ উপলক্ষে বুধবার থেকে ‘প্রেরণা’ নামে একটি পরীক্ষামূলক শিক্ষা অভিযান চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই বিশেষ অভিযানটি শুরু হয়েছে ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত গুজরাটের ঐতিহাসিক ‘বর্নাক্যুলর স্কুল অফ বডনগর’ থেকে। খোদ প্রধানমন্ত্রী মোদী এই স্কুলের ছাত্র ছিলেন। এই ‘প্রেরণা’ অভিযানের অন্যতম অঙ্গ ‘চলো জীতে হ্যায়’ সিনেমা। এই অভিযানে আদিবাসী খেলাধুলা, কার্যকলাপ এবং অডিও-ভিজ্যুয়াল শিক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। নিড়েদেশিকে বলা হয়েছে, পড়ুয়াদের মূল্যবোধ, জীবনকাহিনী, ঐতিহাসিক প্রেক্ষাপট, নীতিগত দ্বিধা এবং মানবিক আবেগকে জীবনে আনতে সাহায্য করার জন্য সিমেমাটির প্রদর্শনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। এই সিনেমা নির্মাতাদের দাবি, এই ছবি স্বামী বিবেকানন্দের মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত, যার সার কথা হল, ‘নিজের জন্য নয়, পরের জন্য বেঁচে থাকার নামই জীবন।’ ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেবেলার কাহিনিতে অনুপ্রাণিত সিনেমা ‘চলো জীতে হ্যায়’ সিনেমাটি প্রথম মুক্তি পেয়েছিল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিবৃতি অনুসারে, ‘এই সিনেমাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশবের ঘটনা দ্বারা অনুপ্রাণিত।এই সিনেমার মাধ্যমে, নিঃস্বার্থতা এবং সেবার কালজয়ী বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন সিনেমা হলেও এই ছবি দেখানো হবে। ছবিটি শ্রেষ্ঠ ‘নন-ফিচার ফিল্ম’ হিসাবে জাতীয় পুরস্কার জিতেছে।
প্রেরণার উৎস! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন অবলম্বনে তৈরি ছবি ১৭ দিন ধরে দেখানো হবে সরকারি স্কুলে। একযোগে সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিকে নির্দেশ পাঠাল কেন্দ্র। ওই নির্দেশ অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ওই বোর্ডগুলির অধীনে থাকা সব স্কুলে দেখাতে হবে ‘চলো জিতে হ্যায়’ ছবিটি। ওই ছবিটিতে প্রধানমন্ত্রীর ছেলেবেলার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ওই নির্দেশিকা পৌঁছে গিয়েছে সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতিতে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘চলো জিতে হ্যায়’ ছবিটি দেখাতে হবে স্কুলে স্কুলে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, “এই ছবিটা পড়ুয়াদের অনুপ্রেরণা জোগাবে। চরিত্রগঠন, সেবা এবং দায়িত্বভার নিয়ে চিন্তা করতে শেখাবে এই ছবি। সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলনেও সহায়তা করবে।” প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বুধবার থেকে ‘প্রেরণা’ নামের একটি শিক্ষা অভিযান শুরু করেছে কেন্দ্র। ‘প্রেরণা’ অভিযানের অন্যতম অঙ্গ ‘চলো জিতে হ্যায়’ ছবিটি দেখানো। ছবির প্রযোজকদের দাবি, এটি বিবেকানন্দের আদর্শ প্রচারে তৈরি। এই ছবি দেখলে মূল্যবোধ শিখবে পড়ুয়ারা। তবে নিন্দুকরা বলেন পুরো ছবিটিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন নিয়ে। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন সিনেমা হলেও এই ছবি দেখানো হবে। ইতিমধ্যেই শ্রেষ্ঠ নন ফিচার সেকশনে ছবিটি জাতীয় পুরস্কার জিতেছে।

‘আপনার শক্তি আমাদেরও ছাড়িয়ে যায়…’! মোদীকে জন্মদিনের শুভেচ্ছা শাহরুখ খানের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে, সুপারস্টার শাহরুখ খান একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। হাত জোড় করে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিং খান। অভিনেতা প্রধানমন্ত্রীর শক্তি এবং অনুপ্রেরণামূলক যাত্রার প্রশংসা করে বলেছেন, এই বয়সে তাঁর শক্তি ‘তরুণদেরও ছাড়িয়ে যায়’। শাহরুখ একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। হাত জোড় করে, অভিনেতা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর যাত্রা, শৃঙ্খলা এবং এনার্রজির প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী মোদীর ৭৫তম জন্মদিনে, আমি তাঁকে আমার শুভেচ্ছা জানাই। একটি ছোট শহর থেকে বিশ্বব্যাপী মঞ্চে আপনার যাত্রা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক’, হিন্দিতে বলেন শাহরুখ। ‘এই যাত্রায় আপনার শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি সমর্পণ দেখা যায়। ৭৫ বছর বয়সেও আপনার শক্তি আমাদের মতো তরুণদেরও ছাড়িয়ে যায়। আমি প্রার্থনা করি আপনি সবসময় সুস্থ ও সুখী থাকুন।’, আরও বলেন শাহরুখ খান তাঁর ভিডিয়ো বার্তাতে। অভিনেতা কখন এই ভিডিয়োটি রেকর্ড করেছেন, আঘাতের আগে নাকি পুরোপুরি সুস্থ হওয়ার পর, তা এখনও নিশ্চিত নয়। তবে উল্লেখযোগ্যভাবে, তাঁর হাতে কোন স্লিন্গ ছিল না। জুলাই মাসে, সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবির শ্যুটিং শাহরুখ খান বন্ধ রেখেছিলেন। কাঁধে আঘাতের পরে তাঁর একটি ছোট অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়েছিল। এবং এরপর সুস্থ হওয়ার জন্য বেশ অনেকটা সময় লেগেছিল। অভিনেতা জানিয়েছিলেন যে তিনি বর্তমানে তাঁর কাঁধের জন্য ফিজিওথেরাপি করছেন, এবং জনসাধারণের সামনে তাঁকে হাতে স্লিন্গ পরে দেখা গিয়েছিল। শাহরুখ ছাড়াও, অক্ষয় কুমার, বিক্রান্ত মাসে, ভিকি কৌশল, অনুপম খের, কঙ্গনা রানাওয়াত, হেমা মালিনি এবং আর মাধবন-সহ আরও অনেক তারকা প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ২০২৩ সালে ‘ডঙ্কি’ ছবিতে শেষ দেখা গিয়েছিল শাহরুখকে। তিনি সিদ্ধার্থ আনন্দের পরিচালিত আসন্ন ছবি ‘কিং’-এ কাজ করছেন। ছবিতে অভিনয় করবেন তাঁর মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন, সৌরভ শুক্লা এবং জয়দীপ আহলাওয়াত। যদিও তারকা তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে যে দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, রঘব জুয়াল এবং জ্যাকি শ্রফও এই ছবিতে অভিনয় করবেন।





