Top 5 This Week

spot_img

Related Posts

ভারতীয় ক্রিকেটের নির্বাচক মণ্ডলীতে নতুন জমানা!‌ বিসিসিআইয়ের নতুন প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা!‌ কমিটিতে পাওয়ার

RK NEWZ বোর্ডের প্রথা মেনে, বর্তমান নির্বাচকদের মধ্যে সর্বাধিক টেস্ট খেলার অভিজ্ঞতার নিরিখেই চেয়ারম্যানের হটসিটে প্রাক্তন বাঁ-হাতি স্পিনার ওঝা। অন্যদিকে, মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে আবেদনকারীদের ঝাড়াই-বাছাই ও চূড়ান্ত ইন্টারভিউয়ের পর অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপেকে নিয়ে গড়া ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (CAC) সর্বসম্মতিক্রমে পাওয়ারের নাম সুপারিশ করে। অজিত আগরকরের (Ajit Agarkar) প্রস্থানের পর ভারতীয় ক্রিকেটের নির্বাচক মণ্ডলীতে নতুন জমানার সূচনা। সোমবার পুরুষদের সিনিয়র নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝার নাম সরকারিভাবে ঘোষণা করল বিসিসিআই। পাশাপাশি পাঁচ সদস্যের এই হাই-প্রোফাইল প্যানেলে নতুন সদস্য হিসেবে এন্ট্রি নিলেন প্রাক্তন অফ-স্পিনার তথা অলরাউন্ডার রমেশ পাওয়ার। আগরকরের বিদায়ে তৈরি হওয়া শূন্যস্থানে এবার মুম্বইয়ের এই প্রাক্তনী। দেশের জার্সিতে ২টি টেস্ট ও ৩১টি ওয়ানডে খেলা পাওয়ারের ঝুলিতে কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা। ভারতীয় মহিলা দলের হেডকোচ থাকাকালীন দেশকে এশিয়া কাপ জেতানোর পাশাপাশি কমনওয়েলথ গেমসে রুপো এনে দেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বই ও গুজরাতকে কোচিং করানো ছাড়াও সামলেছেন বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের বোলিং কোচের গুরুদায়িত্বও। ২০২৩ সালের জুলাইয়ে প্রধান নির্বাচকের চেয়ারে বসা আগরকরের বিপুল অবদানের কথা এদিন সরকারি বিবৃতিতে আলাদা করে মনে করিয়ে দিয়েছে বোর্ড। তাঁর মেয়াদেই ভারত তিনটি আইসিসি ট্রফি, দুটি এশিয়া কাপ এবং পরপর দু’বার এশিয়ান গেমসে সোনা জয়ের কৃতিত্ব দেখিয়েছে। আগরকরের বিদায়ে নতুন রূপ পেল পুরুষদের নির্বাচক কমিটি। ওঝা ও নবাগত পাওয়ার ছাড়া পাঁচ সদস্যের এই প্যানেলে আগের মতোই থাকছেন শিবসুন্দর দাস, আরপি সিং এবং অজয় রাত্রা। একনজরে ভারতের নতুন নির্বাচক কমিটি: প্রজ্ঞান ওঝা (চেয়ারপার্সন), শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাতরা এবং রমেশ পাওয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles