Top 5 This Week

spot_img

Related Posts

সুরুচিতে মহিলা সিভিকের সঙ্গে কুরুচিকর আচরণ! ভিডিও ভাইরাল হতেই পুলিশের হাতে গ্রেফতার এএসআই

RK NEWZ কমলা টিশার্ট পরে রাস্তার ধারে চেয়ারে বসে রয়েছেন দুই মহিলা সিভিক ভলান্টিয়ার। পিছনের ফুটপাথে দাঁড়িয়ে এক উর্দিধারী। সেই তিনিই মহিলা সিভিকের সঙ্গে যে আচরণ করছেন, তা শুধু কুরুচিকর নয়। হেনস্থাও বটে। নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের মণ্ডপের বাইরের কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। শেষ পর্যন্ত অভিযুক্ত ওই পুলিশকর্মীকে গ্রেফতার করল পুলিশই। ধৃত এএসআইয়ের নাম কবিরুল হাসান মোল্লা (৫০)। ধৃত পুলিশকর্মী তিন নম্বর সশস্ত্র ব্যাটালিয়নে এএসআই পদে কর্মরত। মহিলা সিভিকের অভিযোগের ভিত্তিতে পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মহিলাকে হেনস্থার অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ১৭ অক্টোবর এই ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপের বাইরে। ঘটনাচক্রে ওই দিনই উত্তর কলকাতায় চোরবাগান বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। সুরুচির বাইরে পুলিশকর্মীর কুরুচিকর কাণ্ড রবিবার সকাল থেকেই সমাজমাধ্যমে ভাইরাল। প্রশ্ন উঠতে শুরু করে, কী ভাবে একজন পুলিশকর্মী তাঁর অধস্তন মহিলাকর্মীর সঙ্গে এ হেন আচরণ করতে পারেন? দু’বছর আগে আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় নামের এক সিভিক ভলান্টিয়ার। এ বার পুলিশের হাতে নিগৃহীতা হলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। উৎসবের মরসুমে প্রাণপাত পরিশ্রম করছেন পুলিশকর্মীরা। কিন্তু তার মধ্যে এই ধরনের ঘটনা গোটা বাহিনীর মানসম্মানই ধুলোয় মিশিয়ে দিচ্ছে বলে অভিমত পুলিশকর্তাদের। তাই কালক্ষেপ না-করে পদক্ষেপ করল পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles