Top 5 This Week

spot_img

Related Posts

চোরবাগানে মৃতদের ময়নাতদন্তে শিউরে ওঠা তথ্য!‌ পাঁজরের হাড় ভেঙেছে, ফুসফুস নিতে পারেনি চাপ, কারও মৃত্যু শ্বাসরোধ হয়ে!

RK NEWZ চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল ভয়াবহ তথ্য। ভিড়ের চাপে অন্তত ৮ জনের বুকের পাঁজরের হাড় ভেঙে যায়। সেই হাড় ফুসফুসে ঢুকে গুরুতর ক্ষত তৈরি করে। কয়েকজনের মৃত্যু হয়েছে শ্বাসরোধে, আবার কারও মাথায় আঘাত ও মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে। মৃতদের মধ্যে ১৩ জন মহিলা ও ৭ বছরের এক শিশুও রয়েছে। পাঁজরের হাড় ভেঙে ফুসফুসে আঘাত। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃতদের মধ্যে ৮ জনের বুকের পাঁজরের হাড় ভেঙে যায়। এর ফলে ফুসফুসে গুরুতর আঘাত লাগে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কয়েকজনের ফুসফুস ফেটে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া, কারও হাত বা পা ভেঙেছে। কয়েকজনের মাথায় গুরুতর চোট লাগে। তার জেরে মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণও হয়েছে। শরীরের একাধিক হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি কারও কিডনিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে। শ্বাসরোধে মৃত্যু, বাদ যায়নি শিশুও। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে। অতিরিক্ত ভিড়ের চাপে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি শরীরে রক্তসঞ্চালন ব্যাহত হওয়ার ঘটনাও ঘটেছে। চিকিৎসার পরিভাষায় এই ধরনের পরিস্থিতিকে ‘ট্রমাটিক অ্যাসফিক্সিয়া’ বলা হয়। অতিরিক্ত চাপের কারণে শ্বাসরোধ হয়ে শরীরে অক্সিজেনের অভাব তৈরি হয়, যা প্রাণঘাতী হতে পারে। মৃতদের মধ্যে রয়েছে ৭ বছরের এক শিশুও। তার দেহেও একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। শ্বাসরোধের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে।

কলকাতা মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে ১৭ জনের দেহের ময়নাতদন্ত হয়েছে। শিশুটির ময়নাতদন্ত করা হয় আরজি কর মেডিক্যাল কলেজে। বাকি একটি দেহের ময়নাতদন্ত হয়েছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। ময়নাতদন্তের পর পরিবারের সদস্যরা দেহগুলি শনাক্ত করেন। এরপর তাঁদের হাতে দেহগুলি তুলে দেওয়া হয়। মৃত ১৯, আহত ২৫। চোরবাগানের এই ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৩ জন মহিলা। তাঁদের মধ্যে কলকাতা ও বিভিন্ন জেলার বাসিন্দাদের পাশাপাশি ভিন্‌রাজ্য থেকে আসা মানুষও রয়েছেন। ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দোষীদের রেয়াত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles