লর্ডসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন শচীন তেণ্ডুলকর। খেলা শুরুর আগে ঐতিহ্যশালী লর্ডসে ঘণ্টা বাজালেন ‘লিটল মাস্টার’। এমসিসি মিউজিয়ামে উন্মোচিত ‘ক্রিকেট ঈশ্বরে’র প্রতিকৃতি, লর্ডসে ঘণ্টা বাজিয়ে তৃতীয় টেস্ট শুরু করলেন শচীন। প্রথমবার এই রীতিতে অংশ নিলেন ‘লিটল মাস্টার’। লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরুর আগে ঘণ্টা বাজানো একটি ঐতিহ্য। এই সম্মান সাধারণত ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা সাধারণত এই ঘণ্টা বাজিয়ে থাকেন। কিংবদন্তি ক্রিকেটার শচীনকে লর্ডসে ঘণ্টা বাজানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এই উপলক্ষে বিশেষ সম্মানও জানানো হয়। লর্ডস প্যাভিলিয়নের বোলার্স বারের বাইরে স্থাপিত এই ঘণ্টাটি। ২০০৭ সাল থেকে অনেকেই টেস্ট শুরুর আগে এই রীতি পালন করেছিলেন। এর আগে কখনই এতে অংশ নেননি ‘মাস্টার ব্লাস্টার’। এবার লর্ডসে অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফির তৃতীয় টেস্টে এই সম্মান জানানো হল শচীনকে। লর্ডসে ঘণ্টা বাজিয়ে তৃতীয় টেস্ট শুরু করলেন তিনি। এর ফলে স্যার ভিভিয়ান রিচার্ডস, স্যার ইয়ান বোথাম, শেন ওয়ার্ন, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, কপিল দেবদের সঙ্গে এক আসনে। সিরিজের ফলাফল ১-১। লিডসে প্রথম টেস্টে পরাজয়ের পর এজবাস্টনে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টিম ইন্ডিয়া। এবার শুভমানদের লক্ষ্য তৃতীয় টেস্টে। এই টেস্টে টসে জিতে প্রথমবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। প্রত্যাশামতোই জশপ্রীত বুমরাহ ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে। অন্যদিকে, জোফ্রা আর্চারকে এই টেস্টে খেলাচ্ছে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় টেস্ট। ইংল্যান্ডে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে ভারত। এই লর্ডসেই। ক্যাপ্টেন হিসেবে টেস্ট জিতলেও টস হারের হ্যাটট্রিক করলেন শুভমান গিল। যদিও টসের সময় গিল জানান, তিনি টসে জিতলে প্রথমে বোলিংই করতেন। যদিও টসের পর অবশ্য পাঁচ মিনিটের ঘণ্টা বাজিয়ে তৃতীয় টেস্ট শুরু করলেন শচীন। ক্রিকেটার হিসেবে তিনি সমস্ত মাইলফলক স্পর্শ করেছেন। এবার মুকুটে আরও একটি নতুন পালক সংযোজন।

বেল বাজানোর আগে এমসিসি মিউজিয়ামে একটি অনুষ্ঠানে শচীনকে সম্মানিত করা হয়। সেখানে তাঁর একটি প্রতিকৃতি উন্মোচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন এমসিসি সভাপতি মার্ক নিকোলাস। নিজের প্রতিকৃতি উন্মোচন করেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক। প্রতিকৃতিটি এখন আইকনিক ভেন্যুতে কিংবদন্তিদের সঙ্গে স্থান করে নিয়েছে। শিল্পী স্টুয়ার্ট পিয়ারসন রাইটের তৈরি এই প্রতিকৃতিটি এই বছরের শেষ নাগাদ প্যাভিলিয়নে স্থানান্তরিত না হওয়া পর্যন্ত এমসিসি মিউজিয়ামে থাকবে। ১৮ বছর আগে মুম্বইয়ে শচীনের বাড়িতে শিল্পীর তোলা একটি ছবি থেকে এই প্রতিকৃতি আঁকা হয়েছে। সম্মান পেয়ে আপ্লুত শচীন বলেন, “এটা বিরাট সম্মানের। ১৯৮৩ সালে এখানেই বিশ্বকাপ জিতেছিল ভারত। তখন থেকেই লর্ডসের সঙ্গে আমার প্রথম পরিচয়। তখন কপিল দেবকে ট্রফি হাতে তুলতে দেখেছিলাম। সেই মুহূর্তটিই আমার ক্রিকেট যাত্রার সূচনা করেছিল। এখন এখানে প্রতিকৃতিটি দেখে ভালো লাগছে। যখন আমি আমার কেরিয়ারের কথা ভাবি, তখন আমার মুখে হাসি ফুটে ওঠে। এটি সত্যিই স্পেশাল।” উল্লেখ্য, ক্লাবটিতে বর্তমানে প্রায় ৩,০০০ ছবি রয়েছে। এর মধ্যে প্রায় ৩০০টি প্রতিকৃতি।

অধিনায়ক হিসাবে তৃতীয় টেস্টে এসেও টস হারলেন শুভমান গিল। বৃহস্পতিতে লর্ডসে টেস্ট জেতেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত। ভারতীয় দলে কোনও চমক নেই। প্রত্যাশামতোই জশপ্রীত বুমরাহ ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে। জোফ্রা আর্চারকে এই টেস্টে খেলাচ্ছে ইংল্যান্ড। এজবাস্টনে দারুণ প্রত্যাবর্তন করেছে ভারত। তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির ফলাফল এখন ১-১। লর্ডসে জিতে সিরিজে এগিয়ে যাওয়ার হাতছানি দুই দলের সামনেই। সিরিজের তৃতীয় টেস্ট। ইংল্যান্ডে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে ভারত-লর্ডস। ইংল্যান্ড তাদের নিজেদের মাঠে টেস্ট খেলতে নেমে তারা নিজেরাই চাপে। মুখে যতই না বলুন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস লর্ডস টেস্ট না জিততে পারলে বিড়ম্বনা বাড়বে। জশ টাংকে বসিয়ে আর্চারকে খেলাচ্ছে ইংল্যান্ড। টস হেরেও সমস্যা নেই ভারতের। টসের সময়ে শুভমান জানান, তিনি প্রথমে বল করতে চেয়েছিলেন। কিন্তু টস হেরেও প্রথমে বল করার সুযোগ পেলেন তিনি। লর্ডসের সিমিং পরিবেশে বুমরাহ-সিরাজ-আকাশ পেস ত্রয়ীর দাপট দেখা যাবে প্রথম দিনেই। লর্ডসের বিখ্যাত ঘণ্টা বাজিয়ে টেস্টের সূচনা করেন শচীন তেণ্ডুলকর।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, শোয়েব বশির।

বিলেতভূমে ইতিহাস ভারতীয় মহিলা ক্রিকেট দলের। স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে চতুর্থ ম্যাচে ৬ উইকেটের দুর্দান্ত জয় ছিনিয়ে নেন হরমনপ্রীত কৌররা। এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারতের মহিলা দল। শনিবার বার্মিংহামে সিরিজের শেষ ম্যাচটি এর পর কার্যত নিয়ম রক্ষার হয়ে দাঁড়াল। সিরিজের ফলাফল ভারতের পক্ষে ৩-১। ২০০৬ সালে ইংল্যান্ডকে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছিল ভারত। এরপর থেকে দেশে হোক কিংবা বিদেশে ‘উইমেন ইন ব্লু’রা ইংল্যান্ডের বিরুদ্ধে কখনও টি-টোয়েন্টি সিরিজ জেতেনি। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্পিনাররা। রাধা যাদব ২ উইকেট নেন ১৫ রানে, ২০ বছর বয়সি শ্রী চরানি ২ উইকেট নেন ৩০ রান খরচ করে এবং দীপ্তি শর্মা ১ উইকেট নেন ২৯ রানে। ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে অসাধারণ শুরু করেন ওপেনার শেফালি বর্মা ৩২ এবং স্মৃতি মান্ধানা ৩১। তাঁদের পার্টনারশিপে ওঠে ৫৬ রান। বলা যায়, এই জুটিই জয়ের ভিত্তি স্থাপন করে। এরপর জেমাইমা রড্রিগেজ ২৪* এবং ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ২৬ ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১৮ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে ভারত। রাধা যাদবকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়। অধিনায়ক হরমনপ্রীত বলেন, “সিরিজ জিতে সত্যিই গর্বিত। যেভাবে গোটা সিরিজে খেলেছি, তাতে ভালো লাগছে। ছন্দ ফিরে পাওয়াটা দরকার ছিল। আমরা সকলে যেভাবে অবদান রেখেছি, তাতে দারুণ খুশি। ইংল্যান্ডে আসার আগে আমাদের দেশে জাতীয় শিবির হয়েছিল। সেখানে সকলে অক্লান্ত পরিশ্রম করেছি। যার ফল পেয়েছি হাতেনাতে। আমাদের নির্দিষ্ট এলতা পরিকল্পনা ছিল। তাতে সফল। সকলেই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল। সেই অনুযায়ীই খেলেছি।” আগামী বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।




