Monday, July 13, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

দীর্ঘ বিরতি?‌ কী কারণে দূরে থাকতে হয় বঙ্গকন্যাকে?‌ আড়ালে নিয়তি?‌ ফের জাতীয় শুটিং দলে ফিরতে চলেছেন মেহুলি ঘোষ।

১০ মিটার এয়ার রাইফেলের জাতীয় ট্রায়ালে শীর্ষে শেষ করেছেন এই বঙ্গ শুটার। আগস্টের মাঝে হতে চলা এশিয়ান চ্যাম্পিয়নশিপের দলে ফের দেখা যেতে চলেছে। ভালো পারফর্ম করলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দলেও প্রত্যাবর্তন। মেহুলি কেন ছিলেন অনেক দূরে?‌ অলক্ষ্যে কে ছিলেন বাধা?‌ হঠাৎ কী কারণে মেহুলির স্বপ্ন তিলে তিলে শেষ করে দিচ্ছিলেন। কী তাঁর অভিসন্ধি। প্রশ্ন অনেক?‌ মেহুলি আপাতত তা নিয়ে ভাবিত নন। ভাবতে নারাজও?‌ ২০২৩ সালের মাঝামাঝি থেকে ২০২৪ সালের শুরুটা যেন স্বপ্নের মতো কেটেছিল মেহুলির। ২০২৩ বাকু বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন সোনা-সহ দুই পদক। এশিয়ান গেমসে আসে রুপো। ’২৪-এর শুরুতে এশিয়ান রাইফেল-পিস্তল চ্যাম্পিয়নশিপে জেতেন জোড়া সোনা। তারপরই ছন্দপতন! প্যারিস অলিম্পিকের ট্রায়ালে সেভাবে দাগ কাটতে পারেননি মেহুলি। জায়গা হয়নি গেমসের স্কোয়াডে। শেষ বড় প্রতিযোগিতা সেবছর ফেব্রুয়ারিতে গ্রানাডা বিশ্বকাপ, যেখানে ০.১ পয়েন্টের জন্য যোগ্যতা অর্জন পর্বেই থেমে যায় মেহুলির দৌড়। তারপর থেকে আর সেভাবে আন্তর্জাতিক মঞ্চে দেখা যায়নি তাঁকে। তবে সেই ব্যর্থতা এবছর কাটানোই লক্ষ্য বঙ্গ শুটারের। শুরুর দিকে ট্রায়ালে ভালো ফল না হওয়ায় এবার কোনও বিশ্বকাপের দলে জায়গা পাননি। তবে দশ রাউন্ড শেষে যারমধ্যে ৬টি রাউন্ডে লড়েন মেহুলি শীর্ষে। সেরা চার ফলের গড়ে মেহুলির প্রাপ্তি ৬৩৩.৬৫ পয়েন্ট। গড়ের বিচারে তিনি পিছনে ফেলেছেন এলাভেনিল ভালারিভান, রমিতা জিন্দল, সোনম মাসকার বা আরিয়া বোরসের মতো শুটারদের।

প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরে খুশি মেহুলি। হায়দরাবাদের পর্ব মিটিয়ে এখন অনুশীলন করেন দিল্লিতে, জাতীয় কোচ দীপালি দেশপাণ্ডের অধীনে। অনুশীলনের ফাঁকে মেহুলি ফোনে বলছিলেন, “আমি জাতীয় দলে ফেরার জন্য কিছু পরিবর্তন করেছি। শুটিং জ্যাকেট আর রাইফেলে বদল এনেছি। সঙ্গে নিজের টেকনিকও বদলেছি। এবার তারই ফল পেয়েছি। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো ফল করার পাশাপাশি নিয়মিতভাবে জাতীয় দলের হয়ে খেলে যেতে চাই।” সামনেই এশিয়ান গেমস। তার দু’বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। দুই লক্ষ্যকে সামনে রেখেই নিজেকে তৈরি করতে চাইছেন মেহুলি। পাশাপাশি জাতীয় দলে নিজের উপস্থিতির সম্ভাবনা বাড়াতে আরও একটি ইভেন্টেও অংশ নিচ্ছেন। ৫০ মিটার থ্রি পজিশনে ট্রায়ালের সব পর্ব শেষে পঞ্চম স্থানে রয়েছেন। ফলে এই ইভেন্টেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ রয়েছে মেহুলির সামনে। আর আপাতত হাতে পাওয়া সব সুযোগ কাজে লাগানোই লক্ষ্য।

শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে ভারতের জন্য একটি টিকিট নিশ্চিত করেন বাংলার মেহুলি ঘোষ। আজেরবাইজানের বাকুতে ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন তিনি। প্রতিযোগিতায় সোনা জিতেছেন চিনের হান জিয়ায়ু। রুপো জিতেছেন চিনেরই ওয়াং ঝিলিন। ভারতীয় মহিলা শুটারদের হয়ে মেহুলিই প্রথম প্যারিস অলিম্পিক্সের একটি কোটা নিশ্চিত করলেন।

মেহুলি প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ভারতের একটি টিকিট নিশ্চিত হয়। মেহুলিই ভারতের প্রতিনিধিত্ব করবেন অলিম্পিক্সের আগে। সেই সময় ভারতীয় শুটারদের মধ্যে ক্রমতালিকায় প্রথম দু’য়ে থাকা শুটারদের সুযোগ দেওয়া হবে অলিম্পিক্সে। মেহুলি যাতে সেই জায়গা পান তার প্রস্তুতি শুরু করেন বাংলার শুটার। কোয়ালিফায়ারে ৬৩৪.৫ পয়েন্ট নিয়ে সবার উপরে শেষ করেছিলেন মেহুলি। ফাইনাল রাউন্ডে তিনি পান ২২৯.৮ পয়েন্ট। প্রথম স্থানে থাকা হান ২৫১.৪ ও দ্বিতীয় স্থানে থাকা ওয়াং ২৫০.২ পয়েন্ট পেয়েছেন। চতুর্থ স্থানে ছিলেন প্রবাসী বাঙালি ১৫ বছর বয়সি তিলোত্তমা সেন। জাতীয় ট্রায়ালে সেরা মেহুলি, এশিয়ান চ্যাম্পিয়নশিপের দলে বঙ্গ শুটার। ভালো পারফর্ম করলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দলেও প্রত্যাবর্তন করতে পারেন তিনি।

‌জাতীয় মঞ্চে এবার গলি ক্রিকেট, শুরু কলকাতায়

গ্রাসরুট লেভেলে টেনিস বল ক্রিকেটকে আরও শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ নিল ড্রিম লিগ অব ইন্ডিয়া। এবার জাতীয় মঞ্চে গলি ক্রিকেট। শুরু হবে কলকাতায়। এছাড়াও হবে চেন্নাই এবং মুম্বইয়ে। শনিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে‌ এই ঘোষণা করা হয়। বেঙ্গল গলি প্রিমিয়ার লিগ এবার থেকে কলকাতা অঞ্চলের জন্য ডিএলআই-এর অনুমোদিত পার্টনার। এদিন দুই সংস্থার কর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, রাস্তাঘাটে খেলা প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তুলে ধরার লক্ষ্যেই এই যৌথ উদ্যোগ।

বেঙ্গল গলি প্রিমিয়ার লিগের পক্ষে থেকে জানানো হয়, তাঁরা ড্রিম লিগ অব ইন্ডিয়ার সারা দেশে গ্রাসরুট লেভেলে কাজ দেখে মুগ্ধ হয়েছে। ডিএলআই‌-এর গঠন, প্রতিভা অন্বেষণ এবং জাতীয় স্তরের সুযোগ দেখে তারা কলকাতা অঞ্চলের অ্যাফিলিয়েট পার্টনার হওয়ার সিদ্ধান্ত নেয়। ড্রিম লিগ অব ইন্ডিয়ার বিশেষজ্ঞ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চৈতন্য নন্দা বলেন, ‘এই পার্টনারশিপ আমাদের লক্ষ্যকে বিস্তৃত করার দিকে বড় পদক্ষেপ। বাংলায় প্রচুর ক্রিকেট প্রতিভা রয়েছে, বিজিপিএল-এর মাধ্যমে আমরা সেগুলোকে তুলে ধরতে চাই।’ বিজিপিএল-এর এক মুখপাত্র বলেন, ‘আমরা শুরু থেকেই গ্রাসরুট ক্রিকেটে বিশ্বাস করি। ড্রিম লিগ অব ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি ও গঠন দেখে আমরা নিশ্চিত হয়েছি যে এটাই সঠিক দিশা। আমাদের লক্ষ্য, কলকাতার প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়কে সুযোগ দেওয়া।’

২০২৫ সালের মে মাসে সার্ভোটেক স্পোর্টস চালু করে ড্রিম লিগ অব ইন্ডিয়া। যা টেনিস ক্রিকেট বলের এক অনন্য লিগ। এই লিগের মাধ্যমে খেলোয়াড়েরা সুযোগ পাবেন ভারতীয় দলের হয়ে টেনিস ক্রিকেট বলে ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপে খেলার। সারা দেশে হবে এই লিগ, এবং এখান থেকেই বেছে নেওয়া হবে জাতীয় দলের খেলোয়াড়। ড্রিম লিগ অব ইন্ডিয়ার দুটো বিভাগ থাকবে। জুনিয়র এবং সিনিয়র। প্রতিটি বিভাগে ছ’টি ফ্র্যাঞ্চাইজি খেলবে। এই লিগের মূল উদ্দেশ্য হল টেনিস বল ক্রিকেটের তৃনমূল স্তর থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তাঁদের জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে সুযোগ দেওয়া। ৮৬০ জন জুনিয়র এবং ৮৬০ জন সিনিয়র খেলোয়াড় বেছে নেওয়া হবে নিলামের জন্য। এই উদ্যোগকে আরও আকর্ষণীয় করে তুলতে ডিএলআই-এর কমিশনার করা হয়েছে জনপ্রিয় বলিউড অভিনেতা সোনু সুদকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles