Saturday, May 2, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতের আকাশে দেখা যাবে? আগামী পাঁচ বছরে কতগুলি চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত থেকে?

একই সরলরেখায় অবস্থান করলেও সূর্য, পৃথিবী এবং চন্দ্রের কৌণিক দূরত্বের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হয়। গ্রহণকালে আমাদের শাস্ত্রে নানা নিয়ম পালনের রীতি রয়েছে। চন্দ্র সূর্যের আলোয় আলোকিত হয়। সূর্যের আলো চন্দ্রের উপর পড়ে প্রতিফলিত হওয়ার ফলে চন্দ্রকে আলোকিত দেখায়। প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে, পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। একই সরলরেখায় অবস্থান করলেও সূর্য, পৃথিবী এবং চন্দ্রের কৌণিক দূরত্বের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হয়। গ্রহণকালে আমাদের শাস্ত্রে নানা নিয়ম পালনের রীতি রয়েছে। সেই কারণে গ্রহণের দিনকাল আগে থেকে জেনে রাখলে সুবিধাই হয়। চলতি বছর-সহ আগামী চার বছরে চন্দ্রগ্রহণের দিন ও ক্ষণ।

২০২৬ সালে চন্দ্রগ্রহণ–
৩ মার্চ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে আংশিক দৃশ্য।
গ্রহণ স্পর্শ- ভারতীয় সময় দুপুর ৩টে ২০ মিনিট।
২৮ আগস্ট। খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে অদৃশ্য।
গ্রহণ শুরু- ভারতীয় সময় ভোর ৬টা ৫৩ মিনিট।

২০২৭ সালে চন্দ্রগ্রহণ–
২১ ফেব্রুয়ারি। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে দৃশ্য।
গ্রহণ শুরু- ভারতীয় সময় রাত ২টো ৪২ মিনিট।
১৭ আগস্ট। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে অদৃশ্য।
গ্রহণ শুরু- ভারতীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিট।

২০২৮ সালে চন্দ্রগ্রহণ–
১২ জানুয়ারি। খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে অদৃশ্য।
গ্রহণ শুরু- ভারতীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিট।
৬ জুলাই। খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে দৃশ্য।
গ্রহণ শুরু- ভারতীয় সময় রাত ৯টা ১৪ মিনিট।
৩১ ডিসেম্বর। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে দৃশ্য।
গ্রহণ শুরু- ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩৩ মিনিট।

২০২৯ সালে চন্দ্রগ্রহণ–
২৬ জুন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে অদৃশ্য।
গ্রহণ শুরু- ভারতীয় সময় ভোর ৬টা ৪ মিনিট।
২১ ডিসেম্বর। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে দৃশ্য।
গ্রহণ শুরু- ভারতীয় সময় রাত ১টা ১২ মিনিট।

২০৩০ সালে চন্দ্রগ্রহণ–
১৫ জুন। খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে দৃশ্য।
গ্রহণ শুরু- ভারতীয় সময় রাত ৯টা ৪৪ মিনিট।
১০ ডিসেম্বর। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে দৃশ্য।
গ্রহণ শুরু- ভারতীয় সময় রাত ১টা ৩৮ মিনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles