Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা!‌ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের আগেই তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান?

বিশ্বকাপের উদ্বোধনী। মুম্বইয়ে উন্মাদনা। ৭ তারিখ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন এবং এবারের আয়োজক ভারত। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচের আগেই তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চ কাঁপাবেন বলি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফতেহি। ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড কলকাতায় বিশ্বকাপের ম্যাচ খেলতে নামলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ওয়াংখেড়ে স্টেডিয়াম। একে ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। তার উপর জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠান। সবমিলিয়ে ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে বসতে চলেছে তারকার মেলা। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে নোরার সঙ্গে থাকবেন গায়ক বাদশা। বিখ্যাত যন্ত্রবাদক শিবমণিও থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মা থাকবেন। জানা গিয়েছে, ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের আগেই এই অনুষ্ঠানটি হবে। শিল্পীদের সঙ্গে থাকবেন তাঁদের গোটা টিমও। অনুষ্ঠানে পরিবেশিত হবে ভারতীয় মার্গ সংগীত ও পপ সংগীতের মেলবন্ধন। শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ অবশ্য শ্রীলঙ্কায় হবে। কলম্বোতে সে ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস।

নোরা অবশ্য আগেও বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করেছেন। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে তাঁকে দেখা গিয়েছিল। ওই বিশ্বকাপের অ্যান্থেম ‘লাইট দ্য স্কাই’ গানে হিন্দি অংশটি গেয়েছেন নোরা। পারফর্মও করেছেন ওই গানে। সম্প্রতি মরোক্কান ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে নোরার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছে। ‘প্রেমিকে’র ম্যাচ দেখতে মরক্কো পাড়ি দিয়েছিলেন নোরা। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শনিবারের ওয়াংখেড়েতে উন্মোচিত হবে টি-২০ বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ফিল দ্য থ্রিল’। বিখ্যাত সংগীত পরিচালক অনিরুধ রবিচন্দরের কথায় এবং সুরে গানটি রচিত হয়েছে। গানটি গাইবেন অনিরুধ নিজেই। উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে আরও বেশ কিছু উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles