Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

সৈয়দ রহিম নবির ৯৫ বছরের বাবা আইসিইউ-তে ভর্তি!‌ বার্ধক্যজনিত কারণে অসুস্থ ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলারের বাবা

অসুস্থ ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবির বাবা। ৯৫ বছরের বৃদ্ধ অশীথিপর সৈয়দ মাহবুবন নবিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। সেখানেই তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন। জাতীয় দলের প্রাক্তন ফুটবলারের বৃদ্ধ বাবার অসুস্থতার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। হুগলির পাণ্ডুয়ার বাড়িতে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে পাণ্ডুয়ারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এই মুহূর্তে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পর নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন রহিম নবি। কলকাতা থেকে তিনি এদিন বাবাকে দেখতে পাণ্ডুয়ায় পৌঁছন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles