অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরনগর সফর শেষ হতেই ‘শুদ্ধিকরণ’ কর্মসূচিতে নামলেন শান্তনু ঠাকুর। অভিষেক নাম না করে কটাক্ষ করেছিলেন শান্তনুকে এবং সরাসরি আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রীকে। সে মন্তব্যের পরে মিনিট পাঁচেক কাটতে না-কাটতেই বাড়ি থেকে বেরিয়ে এলেন শান্তনু। মতুয়া ঠাকুরবাড়ির নাটমন্দির থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের নামে শুরু হল ‘ধিক্কার’ স্লোগান। ২০২৩ সালের জুন মাসে ‘নবজোয়ার’ কর্মসূচির মধ্যে অভিষেক ঠাকুরনগর গিয়েছিলেন। কিন্তু হরিচাঁদ ঠাকুরের মন্দিরে সে বার পুজো দিতে পারেননি। কারণ, তার কিছুদিন আগে মমতা মালদহের এক সভায় গুরুচাঁদ ঠাকুরের নাম ভুল উচ্চারণ করায় শান্তনুরা ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং জানিয়েছিলেন, মমতা ক্ষমা না-চাওয়া পর্যন্ত তাঁকে বা অভিষেককে হরিমন্দিরে ঢুকতে দেবেন না। সে বার অভিষেকের সফরের দিন শান্তনুর বাড়ির প্রবেশপথে পুলিশ ব্যারিকেড বসিয়ে দেওয়ায় বিরোধ তুঙ্গে ওঠে। শান্তনু নিজে ব্যারিকেড ভেঙে দেন। মন্দির ঘিরে ধুন্ধুমার শুরু হয়। অনুগামীদের সঙ্গে নিয়ে মন্দিরে ঢুকে শান্তনু গর্ভগৃহের দরজা বন্ধ করে দেন। অভিষেক হরিমন্দিরে ঢুকতে পারেননি। ২০২৩ সালের জুন মাসে ‘নবজোয়ার’ কর্মসূচির মধ্যে অভিষেক ঠাকুরনগর গিয়েছিলেন। কিন্তু হরিচাঁদ ঠাকুরের মন্দিরে সে বার পুজো দিতে পারেননি। কারণ, তার কিছুদিন আগে মমতা মালদহের এক সভায় গুরুচাঁদ ঠাকুরের নাম ভুল উচ্চারণ করায় শান্তনুরা ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং জানিয়েছিলেন, মমতা ক্ষমা না-চাওয়া পর্যন্ত তাঁকে বা অভিষেককে হরিমন্দিরে ঢুকতে দেবেন না। সে বার অভিষেকের সফরের দিন শান্তনুর বাড়ির প্রবেশপথে পুলিশ ব্যারিকেড বসিয়ে দেওয়ায় বিরোধ তুঙ্গে ওঠে। শান্তনু নিজে ব্যারিকেড ভেঙে দেন। মন্দির ঘিরে ধুন্ধুমার শুরু হয়। অনুগামীদের সঙ্গে নিয়ে মন্দিরে ঢুকে শান্তনু গর্ভগৃহের দরজা বন্ধ করে দেন। অভিষেক হরিমন্দিরে ঢুকতে পারেননি। এ বার আর তেমন পরিস্থিতি ছিল না। শান্তনু শর্ত দিয়েছিলেন, ঠাকুরবাড়ি চত্বরে পুলিশি ব্যারিকেড রাখা যাবে না, মন্দিরে পুলিশ বা ‘তৃণমূল ক্যাডার’রা ঢুকবে না, নিরাপত্তার নামে ঠাকুরবাড়িতে ভক্তদের অবাধ আনাগোনায় বাধা দেওয়া যাবে না। পুলিশ-প্রশাসন সে সব মেনেই অভিষেকের সফরের ব্যবস্থা করেছিল। অভিষেক পৌঁছোনোর ঘণ্টাখানেক আগে শান্তনু বাড়ি থেকে বেরিয়ে সে সব বন্দোবস্ত খতিয়েও দেখেন। ঠিক করেন, আগে নেওয়া সিদ্ধান্ত মতোই অভিষেককে পুজো দিতে বাধা দেওয়া হবে না।
হরিমন্দিরের সামনেই ঠাকুরবাড়ির যে নাটমন্দির, সেখানে শান্তনুর অনুগামী মতুয়া মহাসঙ্ঘের উদ্যোগে ‘সিএএ সচেতনতা শিবির’ চলছিল। সকাল থেকে পদাধিকারীরা ভাষণ দিচ্ছিলেন। অভিষেক কাছাকাছি এসে গিয়েছেন জেনে তাঁরা কর্মসূচি কিছুক্ষণের জন্য বন্ধও রাখেন। মাইকে ঘোষণা করে জানানো হয় সে কথা। নাটমন্দিরে এবং আশেপাশে জড়ো হওয়া ভক্তদেরও বলা হয় নাটমন্দির থেকে বেরিয়ে মন্দির চত্বরে না-যেতে। স্থানাভাবে ঠাকুরবাড়ির ভিতরের দিকে চলে যেতে বলা হয়। ভক্তেরাও কথামতোই সংযত ছিলেন। অভিষেক হরিমন্দিরে ঢোকার সময়ে কেউ বাধা বা স্লোগান দেওয়ার চেষ্টা করেননি। কিন্তু হরিমন্দির ও গুরুচাঁদের মন্দিরে পুজো দিয়ে এবং বড়মার বাড়িতে শ্রদ্ধা জানিয়ে অভিষেক সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই পরিস্থিতি বদলে যায়। অভিষেক প্রথমে বলেছিলেন, ‘‘এখানে কোনও রাজনৈতিক কথা বলব না।’’ কিন্তু তার ফাঁকেই নাম না-করে শান্তনুকে কটাক্ষ করেন তিনি। বলেন, ‘‘আগের বার আমাকে যিনি আটকেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে তিনি নিজের বুথে হেরেছিলেন।’’ এসআইআর প্রক্রিয়ায় মতুয়াদের একাংশের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা নিয়েও তিনি মুখ খোলেন। বিজেপির বিরুদ্ধে মতুয়াদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তোলেন। অভিষেক বলেন, ‘‘মতুয়া ভাইদের ভোট নিয়ে যাঁরা জিতেছেন, তাঁরাই বলছেন এক লক্ষ মতুয়ার নাম বাদ গেলে কিছু যায় আসে না। আমরা বলিনি।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনগাঁ এবং রানাঘাটে সভা করে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে যে সব প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, তা তিনি পূরণ করেননি বলেও অভিষেক মন্তব্য করেন। মতুয়া ঠাকুরবাড়ি এবং ঠাকুরনগরের উন্নয়নে যা কিছু হয়েছে, তা তৃণমূলই করেছে বলেও দাবি করেন। তৃণমূলের ‘রিপোর্ট কার্ড’ পেশ করে অভিষেক প্রতিপক্ষের উদ্দেশে তাঁদের ‘রিপোর্ট কার্ড’ প্রকাশের চ্যালেঞ্জ ছোড়েন। আধ ঘণ্টার ঠাকুরনগর সফরে অভিষেকের বক্তব্য ছিল মিনিট পাঁচেকের। কিন্তু তাঁর বক্তব্য কানে যেতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন শান্তনু। অনুগামীদের নিয়ে সরাসরি হরিমন্দিরে যান। জানান, কামনাসাগরের (ঠাকুরবাড়ি চত্বরে পুণ্যস্নানের জলাশয়) জল ঢেলে মন্দিরের ‘শুদ্ধিকরণ’ করাবেন। নাটমন্দির থেকেও মমতা এবং অভিষেককে ‘ধিক্কার’ জানিয়ে স্লোগান দেওয়া শুরু হয়। শান্তনু বলেন, “রাজনৈতিক কথা বলব না বলেও ঠাকুরবাড়ি চত্বরে দাঁড়িয়ে যে ভাবে প্রধানমন্ত্রীকে অভিষেক আক্রমণ করে গিয়েছেন, তার প্রতিবাদেই আমরা ধিক্কার জানিয়েছি। প্রধানমন্ত্রী মোদী মতুয়াদের জন্য যা করেছেন, তা কোনও সরকার করেনি। সেই প্রধানমন্ত্রীকে মতুয়াদের ধর্মস্থানে দাঁড়িয়ে কেউ আক্রমণ করলে মতুয়ারা মেনে নেবেন না।’’ এত কাণ্ডের মাঝে চোখে পড়ার মতো নির্লিপ্তি ছিল ঠাকুরবাড়ির আর এক শিবিরে। তিনি সুব্রত ঠাকুর। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর বাড়ি এবং তৃণমূল সাংসদ তথা মতুয়া উন্নয়ন বোর্ডের প্রধান মমতাবালার বাড়ি ঘিরে শুক্রবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল। অনুগামীদের ভিড় আর নিরাপত্তার ঘেরাটোপ ছিল চোখে পড়ার মতো। কিন্তু এই দুই বাড়ির মাঝে গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রতের বাড়িতে কোনও ব্যস্ততা বা তৎপরতা শুক্রবার চোখে পড়েনি। তাঁর ভাই শান্তনু যখন তৃণমূলের সঙ্গে দিনভর স্নায়ুর লড়াইয়ে ব্যস্ত, তখন সুব্রতকে সারা দিনে একবারের জন্যও দেখা যায়নি। ঠাকুরবাড়ি সূত্রের দাবি, সুব্রত শুক্রবার ঠাকুরনগরে ছিলেনই না। তাঁর বাড়ির সামনের চত্বরও ছিল পুরোপুরি শুনশান। গাইঘাটা বিধানসভা এলাকায় সুব্রতের ‘ঘনিষ্ঠ অনুগামী’ হিসাবে যাঁরা পরিচিত, তাঁদেরও শুক্রবার ঠাকুরনগরে দেখা যায়নি।
ভোটের আগে আজ নদিয়া ও উত্তর ২৪ পরগনায় জেলা সফরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরে নদিয়ার রাণাঘাটে রণ সংকল্প সভায় যোগ দেওয়ার পর, উত্তর ২৪ পরগনার গাইঘাটার মতুয়াবাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে গিয়ে এদিন মতুয়াদের অধিকার নিয়ে কথা তুলে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তোলেন তিনি। এদিকে এদিনই উলটপূরাণের ছবি দেখা গেল সেই ঠাকুরবাড়িতেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর মতুয়াবাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অভিষেক চলে যাওয়ার পর উঠল স্লোগান। বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে মতুয়াদের একাংশের মধ্য়ে উদ্বেগ!অস্বস্তিতে বিজেপি!এই আবহে ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে গেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।মতুয়াদের নাগরিকত্ব ইস্যু উস্কে দিয়ে বিজেপির অস্বস্তি বাড়ানোর চেষ্টা করলেন। অভিষেক বলেন, বিজেপি ১১ বছর ক্ষমতায়। এই দেব, তাই দেব। বলেছিলনা নিঃশর্ত নাগরিকত্বের কথা? আজকে আওয়াজ তুলতে হবে। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব,নয় অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে শান্তনু ঠাকুর দূর হঠো। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, টএরা কি মতুয়াদের ঠেকা নিয়ে বসে আছে নাকি? এরা বিভ্রান্ত করছে। নিঃশর্ত নাগরিকত্ব কাকে বলে আর শর্ত নাগরিকত্ব কাকে বলে? সেটা আগে এই অশিক্ষিত গুলোকে জেনে আসতে বলুন। টমতুয়া অধ্যুষিত তাহেরপুরে দাঁড়িয়েই আবার কমিশন ও এজেন্সিকে এক বন্ধনীতে এনে সরাসরি বিজেপিকে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ভাবছে একদিকে ইসি-কে লাগিয়ে ভোটাধিকার কেড়ে নেব, আরেকদিকে ইডি-কে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে আত্মসমর্পণ করবে না। একদিকে মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক আসার জন্য পুলিশে পুলিশে ছয়লাপ, মতুয়াবাড়িতেই বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের চারপাশে কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর বজ্র আঁটুনি। গাইঘাটার মতুয়াবাড়িতে দেখা গেল বেনজির নিরাপত্তা বলয়। নাটমন্দির থেকে শান্তনু ঠাকুরের ঘর, মতুয়া ঠাকুরবাড়ির চারিদিকে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। বিকেলে ঠাকুরনগরের মতুয়াবাড়িতে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
এর আগেও, ২৫ বৈশাখ অর্থাৎ ৯ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দিন থেকে বীরভূম জেলায় তৃণমূলের জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূম সফরের প্রথমদিনে তারাপীঠ মন্দিরে পুজো দেন। পাশাপাশি, মুরারইয়ে একটি জনসভাও করেন। এরপর সেদিন রাতে রামপুরহাট থানার কুসুম্বা গ্রামে মামার বাড়ি গিয়ে দাদুর সঙ্গে দেখা করেন ডায়মন্ড হারবারের সাংসদ। পরদিন অর্থাৎ, ১০ মে ময়ূরেশ্বর বিধানসভার মল্লারপুরে রোড-শো করে তাঁর কর্মসূচি শুরু করেন অভিষেক। এবার সেই রাস্তা অর্থাৎ মল্লারপুরের যে রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড-শো গিয়েছিল, সেই রাস্তা গোবর জল দিয়ে নিকিয়ে দিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। সোমবার এই কাজ করে তারা। তৃণমূলের নব জোয়ার যাত্রায় গত ৯ তারিখ মল্লারপুরের শিববাড়ি মাঠ থেকে রায়পাড়া পর্যন্ত রোড-শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার সেই পথও গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করে বিজেপি। বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল বলেন, “তৃণমূলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় মল্লারপুরের এই পবিত্র শিবমন্দিরের সামনে দিয়ে পদযাত্রা করেছে। আমরা সকলেই জানি উনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, কাটমানির টাকা ভোগ করছে। ২০১৮ সালে যেভাবে সন্ত্রাস করে ভোট হয়ে তা আমরা জানি। আমরা মনে করি এই রাস্তায় তাঁর পদযাত্রা করায় জায়গাগুলি অপবিত্র হয়ে গিয়েছে। আমরা হিন্দু মতে গোবর জল ছিটিয়ে পবিত্র করলাম।





