Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মোহনবেগন, ইস্টবেগন! তীব্র প্রতিবাদ?‌ নাম ঠিক করে বলতেই পারলেন না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মাণ্ডবীয়!

ন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয়ের মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের নাম বিকৃত ভাবে উচ্চারণ করার নিন্দার ঝড়। দিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় আইএসএল শুরুর তারিখ ঘোষণা করেন। তখনই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের নাম বিকৃত ভাবে উচ্চারণ করেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস, সিপিএম। তাদের দাবি, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কেন দেশের অন্যতম প্রাচীন দুই ক্লাবের নাম সঠিক ভাবে উচ্চারণ করতে পারবেন না? মোহনবাগানের নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খান মনসুখ। ‘মোহন’ উচ্চারণ করেই কিছু ক্ষণ বিরতি নিয়ে বলেন, ‘মোহনবেগন’। এর পরেই তিনি বলেন, ‘ইস্টবেগন’। বাকি ক্লাবেদের নাম মোটামুটি ঠিক ভাবেই উচ্চারণ করেন। তৃণমূল কংগ্রেস ঘটনার ভিডিয়ো দিয়ে লিখেছে, “বাংলার শতবর্ষ পুরনো দুই ফুটবল ক্লাবের নাম তাদের প্রাপ্য সম্মানের সাথে উচ্চারণ করতে পারেন না ক্রীড়ামন্ত্রী। ‘মোহনবেগন’ নয়, ওটা মোহনবাগান। ‘ইস্টবেগন’ নয়, ইস্টবেঙ্গল। এই ক্লাবগুলি বাংলার প্রতিষ্ঠান। তাই বাংলা-বিরোধী শক্তিরা একে কেবল অবজ্ঞার চোখেই দেখে এসেছে। ফুটবল বাংলার রক্তে। আমরা ফুটবলে বাঁচি এবং শ্বাস নিই। ফুটবলকে জীবনের চেয়েও বেশি প্রিয় মনে করি। এই বহিরাগতরা বাংলাকে চিরকাল অবজ্ঞার চোখে দেখেছে। তারা কখনওই এ সব বুঝতে পারবে না। আমরা প্রধানমন্ত্রীকে ১৭ জানুয়ারি রাজ্য সফরের আগে কিছু প্রাথমিক বাংলা শিক্ষা গ্রহণের পরামর্শ দিচ্ছি। এতে বাংলার মাটিতে ভোট ভিক্ষা চাওয়ার সময় আর লজ্জায় পড়তে হবে না তাঁকে।” মোহনবাগান, ইস্টবেঙ্গলের নামও ঠিক করে উচ্চারণ করতে পারেন না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। প্রসঙ্গত, মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর উপস্থিতিতে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেই বৈঠকেই আইএসএলের সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবগুলিকে। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। ১৪টি দলই তাতে অংশ নেবে। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর উচ্চারণ নিয়ে উত্তাল নেটিজেনরা। বৈঠকে তিনি দেখে দেখেও পড়তে পারেননি মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো শতাব্দীপ্রাচীন ক্লাবের নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles