দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে শুবমান গিলের না খেলা কার্যত নিশ্চিত। ঘাড়ের পেশির চোটে এখনও কাবু ভারতের ক্যাপ্টেন। তাই প্রোটিয়াদের বিরুদ্ধে কে নেতৃত্ব দেবেন জাতীয় দলকে, সেই চর্চা চলছে। এ বার প্রকাশ্যে এসেছে শুভমান গিলের চোট নিয়ে নতুন আপডেট, যাতে চিন্তা আরও বেড়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। সম্ভবত ২০২৫ সালে আর খেলতে দেখা যাবে না শুভমানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গিলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্টও। কবে ক্রিকেটে ফিরবেন শুভমান? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন নেক স্প্যাজমের জন্য ছিটকে গিয়েছিলেন শুভমান। তবে একাধিক রিপোর্টে প্রকাশ, শুধু ঘাড়ের পেশিতে টান লাগাই নয়, আরও গুরুতর শুভমানের চোট। স্ক্যানের পরে চিকিৎসকরা মনে করছেন, স্নায়ুর সমস্যা হতে পারে তাঁর। এর জন্য ইঞ্জেকশনও দেওয়া হয়েছে গিলকে। বর্তমানে মুম্বইতে বিসিসিআই-এর মেডিক্যাল টিমের সঙ্গে রয়েছেন শুভমান। কয়েকদিন পরে রিহ্যাব শুরু করবেন। প্রায় আড়াই মাস পরেই বিশ্বকাপ। তাই গিলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে বা তাড়াহুড়ো করতে চাইছে না বিসিসিআই। চিকিৎসকরাও নাকি অনেকদিনই বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন শুবমানকে। একাধিক রিপোর্টে প্রকাশ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু একদিনের সিরিজে নয়, টি-টোয়েন্টি সিরিজেও গিলের খেলার সম্ভাবনা নেই। ওয়ান ডে-তে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন কেএল রাহুল। আলোচনায় উঠে আসছে ঋষভ পন্থের নামও। ২০২৬ সালের জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে জাতীয় দলে ফিরতে পারেন শুভমান। বিশ্বকাপের আগে ওটাই প্রস্তুতির শেষ সুযোগ ভারতের সামনে। তবে সবার আগে এখন শুভমানের দ্রুত সুস্থ হয়ে ওঠার দিকেই নজর রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় টেস্ট চলার মাঝেই রবিবার ঘোষণা করা হতে পারে সাদা বলের সিরিজ়ের জন্য ভারতের দল। শুভমন গিলের এই সিরিজ়ে খেলার সম্ভাবনা প্রায় নেই। তাঁর বদলে এক দিনের সিরিজ়ে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ঋষভ পন্থ এবং কেএল রাহুল। মুম্বইয়ে রবিবার নির্বাচকদের বৈঠক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য দল ঘোষণা হবে। জানা যাচ্ছে ভারতীয় বোর্ড শুভমনকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না। ফলে নতুন অধিনায়ক প্রয়োজন। এক দিনের সিরিজ়ে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রাহুল ও পন্থ। এরকম শোনা যাচ্ছিল, শুভমনের অনুপস্থিতিতে এক দিনের সিরিজ়ে অধিনায়ক হবেন রোহিত শর্মা। কিন্তু সেই সম্ভাবনা নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল ফর্মে রয়েছেন পন্থ। কিন্তু এক দিনের ক্রিকেটে তিনি শেষ খেলেছিলেন ২০২৪ সালের অগস্টে। সেই কারণে ৫০ ওভারের ক্রিকেটে তাঁকে বিবেচনা না-ও করা হতে পারে। সে ক্ষেত্রে অধিনায়ক হওয়ার সম্ভাবনা রাহুলের। আবার যেহেতু পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন, তাঁকে এক দিনের ক্রিকেটেরও দায়িত্ব দেওয়া হতে পারে।




