Thursday, July 16, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

গুয়াহাটির বরষাপাড়ায় প্রোটিয়ারা ২৪৭/৬!‌‌ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ উইকেট কুলদীপের

ইতিহাসের পাতায় যশস্বী জয়েসওয়াল। টেস্টে আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেললেন বাঁ হাতি ওপেনার। ২৮টি ম্যাচ ২৮টি বিভিন্ন মাঠে খেলেছেন যশস্বী। ডমিনিকার উইন্ডসর পার্কে অভিষেকের পর থেকে গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়াম। বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ওস্তাদ। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সব জায়গাতেই সমান পারদর্শী যশস্বী। একইসঙ্গে ঘরের মাঠেও রান পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইন্ডসর পার্কে অভিষেকে ১৭১ রান করেন। একই সিরিজে আরও একটি অর্ধশতরান তুলে নেন। এরপর দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সফরে নিজেকে আরও প্রমাণ করেন। তার সেরা ইনিংস ২০২৪ সালে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে। জোড়া দ্বিশতরান করেন। এছাড়াও অস্ট্রেলিয়ায় একটি এবং ইংল্যান্ডে দুটি টেস্ট শতরান রয়েছে। ২৮ টেস্টে তাঁর রান ২৪৪০। গড় ৫০ এর বেশি। তারমধ্যে রয়েছে ৭টি শতরান এবং ১৫টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ২১৪। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে এখনও রান পাননি। ইডেন টেস্টের দুই ইনিংসে ১২ এবং ০ করেন। গুয়াহাটিতে রানে ফিরতে চাইবেন।

পারথে বেনজির রেকর্ড, টেস্টে এমন রেকর্ড নেই। ইডেনে শুরুতে খুব স্বচ্ছন্দে ছিলেন না যশস্বী জয়েসওয়াল। প্রথম থেকেই একটু নড়বড়ে দেখায় তরুণ বাঁ হাতিকে। ১২ রান করে মার্কো জ্যানসেনের বলে আউট হন। ব্যাকফুটে খেলতে গিয়ে বল ব্যাটে লেগে স্ট্যাম্পে লাগে। মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় স্টেডিয়াম।‌ যশস্বী নিজেও বিশ্বাস করতে পারেননি। সবে মাত্র হাত খুলতে শুরু করছিলেন। ২৭ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিনটে বাউন্ডারি মারেন। প্রথম থেকেই যশস্বীকে আউট করার চেষ্টায় ছিলেন জ্যানসেন। শুরুতেই ভারতীয় ওপেনারকে ফেরাতে সক্ষম হন। যশস্বীর এইভাবে আউট হওয়া মেনে নিতে পারেননি গৌতম গম্ভীর। ড্রেসিংরুমেই ক্ষোভ প্রকাশ করেন। জয়েসওয়াল উইকেট ছুড়ে দেওয়ার মুহূর্তে টিম ইন্ডিয়ার হেড কোচকে ধরে ক্যামেরা। বিরক্তি প্রকাশ করতে দেখা যায় গম্ভীরকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইএর সচিব দেবজিৎ শইকীয়ার শহরে গিয়ে পিচ নিয়ে কথা বলেননি ভারতীয় দলের কোচ। মাঠ কর্মীরা স্বাধীন ভাবে পিচ তৈরি করেছেন। ব্যাট করতে সমস্যা হচ্ছে না। সাহায্য পাচ্ছেন বোলারেরাও। যার নির্যাস প্রথম দিনের খেলার শেষে দক্ষিণ আফ্রিকা ২৪৭/৬। গুয়াহাটির বরষাপাড়া স্টেডিয়ামে এই প্রথম টেস্ট হচ্ছে। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা, আবেগ অস্বাভাবিক নয়। প্রথম দিন ব্যাট-বলের লড়াই তাঁদের সম্ভবত হতাশ করবে না। পিচের ভারসাম্যের ছাপ দেখা গিয়েছে খেলাতেও। প্রথম দিনের পিচে ভুল না করলে টেম্বা বাভুমাদের আউট করা কঠিন হয়েছে। আবার তাঁদের ভুল করতে বাধ্যও করতে পেরেছেন জসপ্রীত বুমরাহেরা।

আর একটি ম্যাটে টস হারল ভারত। নেতৃত্বের ব্যাটন শুভমন গিলের হাত থেকে ঋষভ পন্থের হাতে গেলেও টস ভাগ্য বদলাল না। টস জিতে অজানা পিচে প্রথমে ব্যাটিং নিতে ভুল করেননি বাভুমা। ব্যাট করতে নেমে ঝুঁকিহীন থাকার চেষ্টা করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরাও। দুই ওপেনার এডেন মার্করাম এবং রায়ান রিকলটন ধীরে শুরু করেন। প্রথম উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৮২ রান। ৩৮ রান করে বুমরাহের বলে আউট হন মার্করাম। তার আগে পর্যন্ত প্রায় নিখুঁত ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। যদিও শুরুর দিকে মার্করামের দেওয়া সহজ ক্যাচ স্লিপে ফেলে দেন লোকেশ রাহুল। মার্করাম আউট হতেই চা বিরতি ঘোষণা করেন আম্পায়ারেরা। বিরতির পরই আউট হয়ে যান রিকলটনও (৩৫)। তাঁকে ফেরান কুলদীপ যাদব।

৮২ রানেই ২ উইকেট পড়ার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসের হাল ধরেন ট্রিস্টান স্টাবস এবং বাভুমা। তাঁদের সাবধানি ব্যাটিং একটা সময় হতাশ করে দিয়েছিল পন্থদের। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৮৪ রান। জুটি ভাঙেন রবীন্দ্র জাডেজা। বাভুমাকে (৪১) আউট করে ভারতকে লড়াইয়ে ফেরান। এ দিন অধিনায়ক হিসাবে বাভুমা ১০০০ টেস্ট রান পূর্ণ করলেন। সঙ্গীকে হারিয়ে ২২ গজে বেশিক্ষণ টিকতে পারেননি স্টাবসও (৪৯)। অর্ধশতরান থেকে ১ রান দূরে আউট হয়ে যান কুলদীপের বলে। উইয়ান মুল্ডার (১৩) রান পেলেন না। ২০১ রানে ৫ উইকেট পড়ার পর সফরকারীদের হাল ধরেন টনি ডি জ়োরজ়ি এবং সেনুরান মুথুস্বামী। তাঁদের ৪৫ রানের জুটি জ়োরজ়িকে আউট করে ভাঙলেন সিরাজ। দিনের শেষে অপরাজিত রয়েছেন মুথুস্বামী (২৫) এবং ভেরেনে (১)। টি-টোয়েন্টি বিশ্বকাপেও এক গ্রুপে ভারত-পাক, কবে কাদের বিরুদ্ধে খেলবেন সূর্যকুমারেরা দিনের প্রথম দু’সেশনে ১ উইকেট করে নিতে পেরেছিলেন ভারতীয় বোলারেরা। তৃতীয় সেশনে তাঁরা ৪ উইকেট নিয়ে দলকে লড়াইয়ে রাখলেন। সবচেয়ে সফল কুলদীপ ৪৮ রানে ৩ উইকেট নিলেন। ৩০ রানে ১ উইকেট জাডেজার। ৩৮ রানে ১ উইকেট বুমরাহের। দিনের শেষবেলায় ১টি উইকেট পেলেন মহম্মদ সিরাজ। ৫৯ রান খরচ করলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles