Thursday, July 16, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

রঞ্জির চার ম্যাচে ২০ উইকেট!‌ ভারতীয় দলের দরজা কি খুলবে সামির?

রঞ্জি ট্রফির চার ম্যাচে ২০টি উইকেট নেওয়ার পর বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন মহম্মদ সামি। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে ১৭ জনের বাংলা দল ঘোষণা করেছে সিএবি। ৩৫ বছরের জোরে বোলারের নামও রয়েছে। ভারতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে আবার মুখ খুলেছেন। চার ম্যাচে ২০ উইকেটের পরিসংখ্যান কি এখন ভারতীয় দলে ঢোকার জন্য যথেষ্ট? বিশেষ করে অসমের বিরুদ্ধে গত ম্যাচে শামিরা ২০ উইকেট নিতে পারেননি। এটাও তাঁর বিপক্ষে যেতে পারে। যদিও শামি ওই ম্যাচে দু’ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। কিন্তু অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজদের জায়গায় কি আদৌ শামিকে নেওয়া হবে? হার্দিক পাণ্ডিয়া চোট সারিয়ে উঠলে এমনিই দলে সুযোগ পাবেন।

সামি মনে করেন ভারতীয় দলে তাঁকে ব্রাত্য করে রাখা হয়েছে। কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকরেরা তাঁর কথা বিবেচনা করছেন না। শেষ রঞ্জি ম্যাচে অসমের বিরুদ্ধে ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর সামি বলেন, ‘‘আমি শুধু ক্রিকেট খেলতে পারি। দলে সুযোগ পাওয়ার বিষয়টা আমার হাতে নেই। কেন ভারতীয় দলে সুযোগ পাচ্ছি না, এটা নিয়ে ভাবতেও পারি। এর বেশি কিছু তো করার নেই।’’ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের জন্য সামিকে বিবেচনা করা হয়নি। টেস্টের পর ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে তিন ম্যাচের এক দিনের সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সামির এই মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কিছু দিন আগে আগরকর বলেছিলেন, সামির ফিটনেস সংক্রান্ত কোনও তথ্য তাঁদের কাছে নেই। জবাব দিয়েছিলেন বাংলার জোরে বোলারও। শুধু মুখ খুলেই থেমে থাকেননি সামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ধারাবাহিক ভাবে উইকেট নিচ্ছেন তিনি। এ বার সাদা বলের ক্রিকেটেও খেলবেন। আগামী আইপিএলে শামি খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। বোলিং কোচ হিসাবে পাবেন ভরত অরুণকে। ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচের স‌ঙ্গে আবার কাজ করার সুযোগ পাবেন ভেবে উত্তেজিত সামি বলেছেন, ‘‘আবার অরুণ স্যরের সঙ্গে কাজ করতে পারব। অরুণ স্যরের সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। অতীতে একসঙ্গে কাজ করে সাফল্যও পেয়েছি। আশা করছি লখনউয়ের হয়ে আমরা আগের মতোই সফল হব।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles