Tuesday, July 21, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

আইপিএল প্রধান কোচের দায়িত্বে মহারাজ! ২০২৭ সালের আগেই সিএবি সভাপতি পদ ছাড়বেন সৌরভ?‌

২০২৭ সালের আইপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। নিজেই ইঙ্গিত দিয়েছেন সিএবি সভাপতি। গত কয়েক বছর ধরে আইপিএলের অন্যতম দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সক্রিয় ভাবে জড়িত তিনি। ২০২৭ সালে সেই দিল্লিরই প্রধান কোচ হিসাবে দেখা যেতে পারে সৌরভকে। লোধা কমিটির নিয়ম অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্তই সিএবি সভাপতি থাকতে পারবেন সৌরভ। ২০২৭ সালের আইপিএল শুরু ১৪ মার্চ। জানা গেল, তার আগেই সিএবি সভাপতির দায়িত্ব ছেড়ে দেবেন সৌরভ। সেই আইপিএলের আগে ছোট নিলাম হওয়ার কথা। প্রথা মতো ২০২৬ সালের নভেম্বরে এই ছোট নিলাম হবে। দিল্লির কোচ হিসাবে সেই নিলামের টেবিলে সৌরভ থাকবেন কিনা, তা নিয়ে অবশ্য প্রশ্ন থাকছে। কারণ, তখনও যদি তিনি সিএবি সভাপতি থাকেন, তা হলে আইপিএল দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না। ক্রিকেট প্রশাসক সৌরভ এখন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচও। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে সৌরভ বলেছেন, ‘‘দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে দারুণ উপভোগ করছি। মহিলাদের প্রিমিয়ার লিগের সঙ্গেও যুক্ত রয়েছি। গত মরসুমে প্রচুর দায়িত্ব পালন করেছি। দল গঠন, নিলামের পরিকল্পনা তৈরি, ক্রিকেটারদের পারফরম্যান্সে নজর রাখা থেকে সব কিছুই করেছি। যদিও দলের ডাগআউটে ছিলাম না। ২০১৯ এবং ২০২০ মরসুমে দিল্লির সঙ্গে কাজ করেছিলাম। আবার ২০২৩ থেকে সক্রিয় ভাবে যুক্ত রয়েছি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হওয়ায় মাঝে কয়েক বছর যুক্ত থাকতে পারিনি। সভাপতির মেয়াদ শেষ হওয়ার পরই আবার সক্রিয় ভাবে কাজ শুরু করি। ২০১৯ সালে পার্থ জিন্দল ফ্রাঞ্চাইজ়ির দায়িত্ব নেওয়ার সময় থেকেই নানা দায়িত্ব সামলেছি। দল ভাল পারফর্মও করেছে। এ বছর পূর্ণ সময় কাজ করছি। পরের আইপিএলগুলোতেও দিল্লির সঙ্গে যুক্ত থাকব সক্রিয় ভাবে। পুরো সময় দেব। ক্রিকেট সম্পর্কে পার্থর ধারনা খুব স্বচ্ছ। বিভিন্ন সময় নানা পরামর্শও দেয়। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত।’’ দিল্লির ৫০ শতাংশ করে মালিকানা রয়েছে জিএমআর এবং জেএসডব্লিউ গোষ্ঠীর কাছে। চুক্তি অনুযায়ী পালা করে দু’বছর দলের মূল দায়িত্বে থাকে একটি গোষ্ঠী। ২০২৫ এবং ২০২৬ সালে দায়িত্বে রয়েছে জিএমআর গোষ্ঠী। ২০২৭ থেকে আবার মূল দায়িত্ব নেবে পার্থের জেএসডব্লিউ। এখন তারা এসএ টি২০র দায়িত্বে রয়েছে। সেই প্রতিযোগিতার দল প্রিটোরিয়ার প্রধান কোচের দায়িত্বে রয়েছেন সৌরভ। ২০২৭ সালে দিল্লির মূল দায়িত্বে জেএসডব্লিউ গোষ্ঠী ফিরে এলে আইপিএলেও প্রধান কোচের দায়িত্ব পেতে পারেন সৌরভ।

আগামী মাসে আইপিএলের ছোট নিলাম। তার আগে ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বরুণ চক্রবর্তী। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে তামিলনাড়ুর অধিনায়ক করা হয়েছে তাঁকে। এই প্রথম অধিনায়কত্ব সামলাবেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার। বরুণের ডেপুটি করা হয়েছে নারায়ণ জগদীশনকে। গত বার মুস্তাক আলিতে অধিনায়ক ছিলেন শাহরুখ খান। এ বার সেই দায়িত্ব পেয়েছেন বরুণ। তামিলনাড়ু দলে সাই কিশোর, জগদীশনের মতো প্রাক্তন অধিনায়ক থাকার পরেও নির্বাচকেরা ভরসা রেখেছেন বরুণের উপর। মুস্তাক আলিতে এলিট গ্রুপ ডি-তে রয়েছে তামিলনাড়ু। একই গ্রুপে রয়েছে রাজস্থান, দিল্লি, উত্তরাখণ্ড, কর্নাটক, ত্রিপুরা, ঝাড়খণ্ড ও সৌরাষ্ট্র। তামিলনাড়ুর প্রথম ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে ঝড়ের গতিতে উত্থান হয়েছে বরুণের। কেকেআরের হয়ে আইপিএলে ধারাবাহিক ভাবে কয়েকটি মরসুমে ভাল খেলেছেন তিনি। তার ফলেই ভারতের টি-টোয়েন্টি ও এক দিনের দলে অভিষেক হয়েছে তাঁর। দুই ফরম্যাটেই ভাল খেলেছেন তিনি। বিশেষ করে টি-টোয়েন্টিতে এখনও তাঁর রহস্য উদ্‌ঘাটন হয়নি। শনিবারের মধ্যে আইপিএলের প্রতিটি দলকে জানিয়ে দিতে হবে, কাদের ধরে রেখেছে তারা। যা পরিস্থিতি, তাতে বরুণকে কোনও ভাবেই ছাড়বে না কেকেআর। ফলে আগামী মরসুমেও কলকাতার দলেই খেলবেন তিনি। নিলামের আগে তামিলনাড়ুর হয়ে অধিনায়কত্ব তাঁর অভিজ্ঞতা আরও বাড়াবে। তাতে সুবিধা হবে কেকেআরেরই।

কোচিং দল গুছিয়ে ফেলছে কলকাতা নাইট রাইডার্স। আগামী মাসে আইপিএলের ছোট নিলাম। তাই আগেই কোচিং দলে একের পর এক নাম যুক্ত হচ্ছে। এ বার জানানো হল বোলিং কোচের নাম। কেকেআরের নতুন বোলিং কোচ হলেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদি।গত মরসুম পর্যন্ত কেকেআরের বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। এ বার তিনি লখনউ সুপার জায়ান্টসে বোলিং কোচ হিসাবে যোগ দিয়েছেন। ফলে কেকেআরের বোলিং কোচের পদ ফাঁকা ছিল। সেখানেই এলেন সাউদি। সাউদির দলে যোগ দেওয়ার কথা জানিয়েছে কেকেআর। নিউজিল্যান্ডের হয়ে ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সাউদি। ১০৭ টেস্ট, ১৬১ এক দিনের ম্যাচ ও ১২৬ টি২০ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে মোট ৭৭৬ উইকেট নিয়েছেন তিনি। আইপিএলে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কেকেআরে ছিলেন সাউদি। তা ছাড়া রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও খেলেছেন। সাউদিকে নিয়ে উচ্ছ্বসিত কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর বলেন, “সাউদিকে কেকেআর পরিবারে আবার স্বাগত জানাচ্ছি। ওঁর অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। দলের তরুণ বোলারদের কাছে উনি আদর্শ হয়ে উঠতে পারেন।” কেকেআরে নতুন দায়িত্ব নিয়ে সাউদি বলেন, “কেকেআর আমার পুরনো ঘর। সেখানে নতুন ভূমিকায় ফিরতে পেরে গর্বিত। আইপিএলে সেরা দলগুলোর মধ্যে কেকেআর অন্যতম। তিন বারের চ্যাম্পিয়ন। এ বারও ওদের চ্যাম্পিয়ন করার চেষ্টা করব।” কেকেআরের প্রধান কোচ বদলে গিয়েছে। চন্দ্রকান্ত পণ্ডিতের বদলে দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক নায়ারকে। তিনি অতীতে এই দলের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন। বৃহস্পতিবার দলের সহকারী কোচ হিসাবে শেন ওয়াটসনের নাম ঘোষণা করেছে কেকেআর। পরের দিনই ঘোষণা করা হল আর এক কোচের নাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles