Monday, May 4, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

দুরন্ত ক্যাচ সুদর্শনের!‌ ভারত ৫১৮ ডিক্লেয়ার্ড!‌ গিলের সঙ্গে যশস্বীর ‘‌ভুল বোঝাবুঝিতে’‌ অধরা ডবল সেঞ্চুরি!‌

ভারতের ৫১৮ রানে ডিক্লেয়ার্ড এর জবাবে ব্যাচ করতে নেমে জাডেজার বলে সিলি পয়েন্টে দুরন্ত ক্যাচ সুদর্শনের। আউট ক্যাম্পবেল। অনেকেই হয়ত আশা করে ছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ডবল সেঞ্চুরি করবেন যশস্বী জয়সওয়াল। যশস্বী নিজেও হয়ত তেমনটাই ভেবে মাঠে নেমেছিলেন। দিনের শুরুতেই রানআউট হয়ে সাজঘরে ফিরলেন জয়সওয়াল। এবং আউট হয়েও দীর্ঘক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকলেন জয়সওয়াল। অধিনায়ক শুভমন গিলের সঙ্গে ঠিক ‘বচসা’ না হলেও জয়সওয়ালের চোখে-মুখে ‘অসন্তোষ’ ছিল স্পষ্ট। যশস্বী যখন ফিরলেন, তখন তাঁর নামের পাশে ১৭৫ রান। বল খেলেছেন ২৫৮। চার মেরেছিলেন ২২টি। দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মিডঅফে বল ঠেলে দিয়ে রানের জন্যে দৌড়ান যশস্বী জয়সওয়াল। তবে শুভমন গিল নিজের ক্রিজ ছাড়েননি। এদিকে যশস্বী বলটি সামনের দিকে খেলায় হিসেব মতো এটা তাঁর ‘কল’ হওয়ার কথা ছিল। তবে যশস্বীর ডাকে সাড়া দেননি গিল। এদিকে ততক্ষণে যশস্বী অর্ধেক ক্রিজ পার করে গিয়েছেন। তবে যখন ব্রেক কষে ফের পিছনের দিকে জয়সওয়াল দৌড় লাগালেন, ততক্ষণে মিডঅফে থাকা তেনারায়ণ চন্ত্রপাল বলটি ছুড়ে দিয়েছেন উইকেটরক্ষকের দিকে। আর স্বভাবতই জয়সওয়াল ক্রিজে পৌঁছানোর আগেই স্টাম্প ভেঙে দেন উইকেরক্ষক। এরপর মাথায় হাত দিয়ে মাঠেই দাঁড়িয়ে পড়েন জয়সওয়াল। তিনি গিলকে একাধিকবার বলেন, ‘এটা তো আমার কল ছিল’। তবে অবশেষে ক্রিজ ছেড়ে সাজঘরে ফিরতে হয় জয়সওয়ালকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles