প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার মুখে পড়তে হল। পুজোর উদ্বোধন করে সবে বেরিয়ে আসছিলেন। অভিযোগ, সে সময়েই এক মহিলা তাঁর সামনে এসে চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। তাঁর পায়ে সামনে রাস্তা আটকে শুয়ে পড়েন। পরে ছুরি নিয়ে মমতার ওপর হামলা চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই মহিলার নাম তন্নিষ্ঠা সাহা। পুজোর উদ্বোধনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর এখনও পর্যন্ত এই প্রথম কোনও পুজোর উদ্বোধনে ডাক পেয়েছেন তিনি। সেটি তাঁর পাড়ার পুজো। তৃতীয়াতে কালীঘাটের মিলন সংঘের পূজা উদ্বোধন করলেন তিনি। একেবারে ঘরোয়া পোশাকেই গিয়েছিলেন। পাড়ার বাচ্চাদের দিয়ে ফিতে কাটান তিনি। কিন্তু পাড়াতে বেরিয়েও এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হল তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার মুখে পড়তে হল। পুজোর উদ্বোধন করে সবে বেরিয়ে আসছিলেন। অভিযোগ, সে সময়েই এক মহিলা তাঁর সামনে এসে চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। তাঁর পায়ে সামনে রাস্তা আটকে শুয়ে পড়েন। পরে ছুরি নিয়ে মমতার ওপর হামলা চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই মহিলার নাম তন্নিষ্ঠা সাহা। ওই মহিলা এলাকারই বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পরে জানা যায়, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। তাঁকে আটক করেছে কালীঘাট থানার পুলিশ। এবারের চিত্রটা একেবারেই উল্টো। কোথাওই পুজো উদ্বোধনে দেওয়া পাওয়া যায়নি তাঁকে। বলা চলে, মুখ্যমন্ত্রীর হাতে পুজোর উদ্বোধন, এ রেওয়াজ শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। । শহরের সমস্ত বড় বড় পুজো তো বটেই, জেলার পুজো গুলোতেও উদ্বোধনের জন্য নিমন্ত্রিত থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় নিজে পৌঁছে ফিতে কাটা তাঁর পক্ষে সম্ভব হত না। রিমোটেও পুজোর উদ্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবছর সেভাবে কোথাও ডাক পাননি। ডাক পেয়েছিলেন কেবল নিজের পাড়াতেই। সেখান থেকেই ফেরার পথে অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি মমতা।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনেই তাঁর উপরে হামলার চেষ্টা। অভিযোগ কালীঘাটপন্থী তৃণমূলের। সাংসদ দোলা সেনের অভিযোগ, ছুরি হাতে মমতাকে আঘাত করার চেষ্টা করেছেন এক মহিলা। তিনি নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দিয়েছেন। দোলার আরও দাবি, তন্নিষ্ঠা সাহা নামে ওই মহিলা মাদকাসক্ত। তিনি নিজেকে মমতার ভাগ্নি বলে পরিচয় দেন। বাড়ির দরজায় দাঁড়িয়ে তাঁকে গালিগালাজও করেন। রাস্তায় শুয়ে পড়েন তিনি। এই ঘটনার কথা কালীঘাট থানায় জানিয়েছেন দোলা। অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপি সরকারকে নিশানাও করেছেন দোলা। রাজ্যের মন্ত্রী তাপস রায়ের পাল্টা কটাক্ষ, মমতা কি নিজের জমানা ভুলে গিয়েছেন। কালীঘাট থানার ওসি-কে ঘটনার কথা জানিয়ে ইমেল করেছেন দোলা। সেই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ কালীঘাটের বাড়ির সামনে মমতার উপরে হামলার চেষ্টা হয়েছে। দোলা জানিয়েছেন, মমতা, কালীঘাটপন্থী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং তিনি কালীঘাট মিলন সঙ্ঘের পুজোয় যাচ্ছিলেন। সে সময় এক মহিলা মমতাকে ‘পিসি’ সম্বোধন করে ছুটে আসেন। দোলার দাবি, ওই মহিলা মত্ত ছিলেন। তিনি মমতার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। তার পরে রাস্তায় শুয়ে গালিগালাজ করতে থাকেন। দোলার অভিযোগ, ওই মহিলার হাতে ছুরি ছিল। দোলা জানিয়েছেন, এই ঘটনার পরে সেখানে দাঁড়িয়ে থাকা দু’জন পুলিশকর্মীর কাছে বিষয়টি জানান তিনি। তাঁরা নিজেদের রাজ্যপুলিশের কর্মী বলে জানান। এবং এ-ও বলেন, কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় তাঁরা কিছু করতে পারবেন না। দোলার দাবি, অভিযুক্ত মহিলাকে পুলিশ দূরে নিয়ে গিয়ে চা খাওয়াচ্ছিল। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘বর্তমান মুখ্যমন্ত্রী কি চান না, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেঁচে থাকুন!’’




