Sunday, July 26, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

দিল্লির মাঠেও প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ৩১৮/২!‌ শচীন, ব্র্যাডমানদের তালিকার যশস্বীর ১৭৩ রানের দিনে ৯ রেকর্ড ভারতের!‌

দিল্লির মাঠেও দাপট দেখালেন ভারতীয় ব্যাটারেরা। যশস্বী জয়সওয়াল করলেন ১৭৩ রান। শতরান হাতছাড়া হল সাই সুদর্শনের। সারা দিনে মাত্র ২ উইকেট তুলতে পারলেন ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারেরা। প্রথম দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৩১৮। ক্রিজ়ে যশস্বীর সঙ্গে রয়েছেন অধিনায়ক শুভমন গিল। ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার পর সপ্তম টেস্টে প্রথম টস জিতলেন শুভমন। ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। শুভমন টসে জেতায় মাঠেই তাঁরে শুভেচ্ছা জানান কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে সতীর্থেরা। ব্যাট করতে নেমে শুরুটা সাবধানে করেন যশস্বী ও লোকেশ রাহুল। নতুন বল ধরে খেলেন তাঁরা। আগের টেস্টের তুলনায় এই টেস্টে শুরুতে ওয়েস্ট ইন্ডিজ় নিয়ন্ত্রিত বল করছিল। প্রথম ঘণ্টা শেষ হওয়ার পর আক্রমণ শুরু করল ভারত। হাত খোলেন রাহুল। স্পিনারকে এগিয়ে এসে ছক্কাও মারেন। দ্বিতীয় বার সেই শট মারতে গিয়ে স্টাম্প আউট হন রাহুল। ওয়েস্ট ইন্ডিজ়ের জোমেল ওয়ারিকানের বল পিচে পড়ে প্রায় ৬ ডিগ্রি ঘুরল। বলে ব্যাট ঠেকাতে পারেননি রাহুল। ৩৮ রানে আউট হলেন। ২৩ বছর বা তার কম বয়সে টেস্টে সর্বাধিক ১৫০ রানের বেশি স্কোরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন যশস্বী। ৪৮টি ইনিংসে পাঁচবার ১৫০ বা তার বেশি রান করেছেন ভারতীয় ব্যাটার। শীর্ষে আছেন ডন ব্র্যাডম্যান। ২৬টি আটবার সেরকম নজির গড়েছেন। আর আর ২৩ বছরে সর্বাধিক শতরানের নিরিখে সচিন তেন্ডুলকরের (১১টি শতরান) পরে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন যশস্বী (সাতটি শতরান)। এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মাঠে টেস্টের প্রথম দিনেই ১৫০-র বেশি রান করলেন যশস্বী। শুক্রবার দিল্লিতে ১৭৩ রানে অপরাজিত থাকার আগে ২০২৪ সালে ভাইজাগে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৯ রান করেছিলেন ভারতের তারকা ওপেনার। যশস্বীর আগে একমাত্র বিরাট কোহলি সেই কাজটা একাধিকবার করেছেন (২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫১ রান ও ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫৬ রান)।

টেস্টে ভারতীয় ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান: তালিকার শীর্ষে আছেন ওয়াসিম জাফর। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৯২ রান করেছিলেন। দ্বিতীয় স্থানে আছেন শিখর ধাওয়ান। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯০ রান করেছিলেন। তিন নম্বরে আছে যশস্বী। ২০২৪ সালে ভাইজাগে ১৭৯ রান করেছিলেন। গৌতম গম্ভীরকে টপকে চতুর্থ স্থানও দখল করলেন যশস্বী। শুক্রবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৭৩ রান করলেন। যশস্বীর অভিষেক থেকে সর্বাধিক শতরান: যশস্বীর অভিষেকের থেকে ভারতীয় ওপেনারদের মধ্যে তিনিই সাতটি শতরান করেছেন। বাকি সবাই মিলে শতরান করেছেন ছ’টি। আর সব দলের মধ্যে ওই সময়ের মধ্যে ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বাধিক শতরান করেছেন ইংল্যান্ডের বেন ডাকেট। তাঁর শতরানের সংখ্যা হল চারটি। উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইয়ে টেস্ট অভিষেক হয় যশস্বীর। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম (ইনিংসের নিরিখে) ৩,০০০ রান পূরণ করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন যশস্বী। শীর্ষে আছেন সুনীল গাভাসকর। ২৬টি টেস্টে আপাতত ২,৪১৮ রান করেছেন যশস্বী। আর ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৭২৩ রান। একদিনের ম্যাচ খেলেছেন একটিই। তাতে করেছেন ১৫ রান। ভারতীয়দের মধ্যে বাঁ-হাতি ব্যাটারদের সর্বাধিক রানের জুটি: সেই তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন যশস্বী ও সাই সুদর্শন। শুক্রবার দিল্লিতে তাঁরা ১৯৩ রান যোগ করেন। শীর্ষে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুবরাজ সিং। ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে পঞ্চম উইকেটে তাঁরা ৩০০ রান যোগ করেছিলেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার জুটি। বার্মিংহামে যোগ করেছিলেন ২২২ রান। সিডনিতে ২০৪ রান যোগ করেছিলেন। এই নিয়ে টেস্টে ১১ বার শতরানের জুটি গড়লেন যশস্বী। এই প্রথমবার বাঁ-হাতি কোনও ব্যাটারের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ গড়লেন। আর ২০২৩ সালের জুলাইয়ে যশস্বীর অভিষেকের থেকে একমাত্র আর একজন ব্যাটারই তাঁর থেকে বেশি সেঞ্চুরি পার্টনারশিপ গড়েছেন। ইংল্যান্ডের তারকা জো রুট ১৬টি সেঞ্চুরি পার্টনারশিপ গড়েছেন। প্রথম দিনের খেলা শেষে ভারতের রান ২ উইকেটে ৩১৮। যশস্বী ২৫৩ বলে ১৭৩ ও শুভমন ৬৮ বলে ২০ রানে অপরাজিত রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles