বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনেকে ফের একবার হারিয়ে দিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন। ভারতীয় দাবাড়ুদের সামনে থরহরিকম্পা। লাস ভেগাস ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যামে কার্লসেনেকে ফের একবার কিস্তিমাত করে দিলেন ১৯ বছর বয়সি ভারতীয় এই গ্র্যান্ডমাস্টার। কার্লসেনের বিরুদ্ধে সাদা ঘুঁটিতে খেলেছিলেন প্রজ্ঞানন্দ। ৪৩ চালে তিনি কার্লসেনকে খেলা ছাড়তে বাধ্য করেন। প্রজ্ঞানন্দের বিরুদ্ধে চৌষট্টি খোপের খেলায় বসার আগে ওয়েসলি সো’র কাছেও পরাজিত হয়েছিলেন নরওয়ের এই দাবাড়ু। লেভন আরোনিয়ানের বিরুদ্ধে টাইব্রেকারে জয় না পাওয়ার কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। কার্লসেনকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠলেও প্রজ্ঞান্দের দৌড় সেখানেই থেমে যায়। কারুয়ানার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় প্রজ্ঞাকে। শুরুটা অসাধারণ করেছিলেন ভারতীয় দাবাড়ু। প্রথম গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলে লিড নেন প্রজ্ঞা। তবে, প্রথম ছয় গেমে দুই তারকাই ৩টে করে জেতে। এরপরেই হয় টাইব্রেকার। শেষপর্যন্ত নতি স্বীকার করেন প্রজ্ঞা। প্রজ্ঞানন্দের বিদায়ের পর একমাত্র ভারতীয় হিসেবে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন অর্জুন এরিগাইসি। একাধিকবার বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে হেরেছিলেন কার্লসেন। প্রজ্ঞার বিরুদ্ধেও দু’টি ম্যাচে হেরে ফিরতে হল। উজচেস কাপ মাস্টার্সের ফাইনালে নদিরবেক আব্দুসাত্তারভকে হারিয়ে চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ। এ বার লাস ভেগাস ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যামে বিশ্বের এক নম্বর তথা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারান রমেশবাবু প্রজ্ঞানন্দ। তাঁর হাতেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন কার্লসেন। লাস ভেগাস দাবা প্রতিযোগিতাতেও চমক দেখালেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে ভারতীয় গ্র্যান্ড মাস্টারকে। ভারতীয় দাবাড়ুদের মধ্যে শীর্ষে প্রজ্ঞানন্দ।




