Top 5 This Week

spot_img

Related Posts

দেশের জনবিন্যাস বদলের সম্ভাবনা!‌ দেশের জনসংখ্যা বৃদ্ধিতে হিন্দুদের টেক্কা দিচ্ছে মুসলিমরা?

RK NEWZ জনসংখ্যা বৃদ্ধির নিরিখে হিন্দুদের অনেকটাই পিছনে ফেলবে মুসলিমরা। আগের চেয়ে জন্মহার অনেক কমেছে। এমনকী হিন্দু ও মুসলিমদের মধ্যে জন্মহারের ফারাকও কমছে। তবু আগামী পাঁচ দশক জনসংখ্যা বৃদ্ধিতে হিন্দুদের টেক্কা দেবে মুসলিমরা। শুধু টেক্কা দেবে বলা ভুল, জনসংখ্যা বৃদ্ধির নিরিখে হিন্দুদের অনেকটাই পিছনে ফেলবে মুসলিমরা। পিউ রিসার্চের সমীক্ষা অনুযায়ী, এই মুহূর্তে ভারতের মুসলিম জনসংখ্যা কমবেশি ১৫ শতাংশের আশেপাশে। ২০৭০ সালে সেটা বেড়ে হতে পারে ২০ শতাংশের কাছাকাছি। ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম জনগণনা অনুযায়ী, দেশে মুসলিম সংখ্যা ছিল ৯.৮ শতাংশ। ২০২১ সালে সেটা বেড়ে দাঁড়ায় ১৪.২ শতাংশ। ২০২০ সালে সেটা ১৫ শতাংশ পেরিয়েছে বলে ধারণা পিউ রিসার্চের। ভারতে ২০১১ সালের পর আর জনগণনা না হওয়ায় সঠিক সংখ্যাটা জানা যায়নি। তবে সমীক্ষা অনুযায়ী, ২০২০ সাল নাগাদ ভারতের মুসলিম জনসংখ্যা কমবেশি ২১.৩ কোটি। ২০৭০ সালে সেটা বেড়ে দাঁড়াতে পারে ৩৩.৪ কোটি। মানে পাঁচ দশকে প্রায় ১২ কোটি ১০ লক্ষ মুসলিম বাড়তে পারে দেশে। ওই একই সময়ে দেশে হিন্দু জনসংখ্যা বাড়বে ১৭.৫ কোটি। কিন্তু সার্বিকভাবে হিন্দু জনসংখ্যার হার কমতে চলেছে। ২০২০ সালে দেশে হিন্দু জনসংখ্যার হার কমবেশি ৭৯ শতাংশ। সেটা ২০৭০ সালে কমে হবে ৭৬ শতাংশ। হিন্দু এবং মুসলিম জনসংখ্যার এই বিপরীত গতি কেন? প্রথমত জন্মহার। মুসলিমদের মধ্যে জন্মহার আগের চেয়ে অনেকটাই কমেছে। ১৯৯২-৯৩ সালে যেখানে জন্মহার ছিল মহিলা প্রতি ৪.৪। সেটা এখন ২.৩৬। আগামী দিনে আরও কমবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই জন্মের হারটাও হিন্দুদের চেয়ে বেশি। ১৯৯২-৯৩ সালে হিন্দুদের জন্মহার ছিল ৩.১। সেটা এখন কমে দাঁড়িয়েছে ১.৯৪। এই জন্মহারের ফারাকের জন্য মুসলিম জনসংখ্যা বাড়ছে। তাছাড়া মুসলিমদের মধ্যে বিয়ের গড় বয়স হিন্দুদের চেয়ে কম। সেটাও জনসংখ্যা বাড়ার কারণ। তবে এখানে লক্ষনীয় যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে জন্মহার বৃদ্ধির এই ফারাক আগামী দিনে আরও কমে যাবে বলে মনে করছে পিউ রিসার্চ। পরিবেশের ভারসাম্য, বিশ্ব অর্থনীতির চাহিদা, আর্থসামাজিক উন্নয়ন। এসবের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হল জনসংখ্যা নিয়ন্ত্রণ। এই সহজ সত্যিটা এ দেশের মুসলিমরা ধীরে ধীরে অনুধাবন করছেন। যা অনেক আগেই বুঝে গিয়েছে হিন্দুরা। তবে বিশ্বের নিরিখে সংখ্যাটা আরও উদ্বেগজনক। পিউ রিসার্চের তথ্য বলছে, ২০৩৫ সালের মধ্যেই খ্রিস্টানদের টপকে বিশ্বের সবচেয়ে বড় ধর্মে পরিণত হতে চলেছে ইসলাম। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ইসলাম এবং খ্রিস্টান দুই ধর্মই দ্রুতগতিতে বাড়ছে। তবে ইসলামের বৃদ্ধির গতি অনেক বেশি। ২০২০ সালের পরে ইসলামে জন্মহার ৩.১। সেখানে খ্রিস্টানদের মধ্যে জন্মহার ২.৫। সার্বিকভাবে বিশ্বের গড় জন্মহার ১.৬ শতাংশ। যা নির্ধারিত মান ২.১ এর চেয়ে অনেক কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles