Top 5 This Week

spot_img

Related Posts

ভেস্তে যাওয়া ম্যাচে চ্যাম্পিয়ন পাকিস্তান!পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট ভারতের, ভবিষ্যতে পড়শিদের সঙ্গে না খেলার হুঁশিয়ারি

RK NEWZ দৃষ্টিহীনদের এশিয়া কাপে পাকিস্তানকে অন্যায্য ভাবে বিজয়ী ঘোষণা করায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করল ভারত। ভবিষ্যতে পড়শি দেশের বিরুদ্ধে আর খেলবে না বলে হুঁশিয়ারিও দিয়েছে তারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ঢাকায়। দৃষ্টিহীনদের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। তবে বৃষ্টির কারণে ম্যাচ আয়োজন করা যায়নি। পরে ঘোষণা করা হয়, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী রান রেট বেশি থাকার কারণে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে পাকিস্তানকে। এতে ক্ষুব্ধ হয় ভারতীয় শিবির। তারা অভিযোগ জানাতে থাকে, নিয়মের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ফাইনাল ভেস্তে গেলে দু’দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা নিয়ম। তা শোনা হয়নি আয়োজকদের তরফে। ভারতের দৃষ্টিহীন ক্রিকেট সংস্থার (সিএবিআই) সচিব শৈলেন্দ্র জানান, ভবিষ্যতে আর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না ভারত। রান রেটে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ‘ইন্ডিয়া টুডে’কে বলেছেন, “পাকিস্তান জোর করে নিজেদের চ্যাম্পিয়ন ঘোষণা করেছে। লজ্জাজনক কাজ করেছে পাকিস্তান। মাঠে জিততে না পারলেই এ ধরনের কৌশল নেয় ওরা।” প্রতিযোগিতা ঢাকায় আয়োজন করা নিয়েও প্রশ্ন তুলেছেন শৈলেন্দ্র। তাঁর দাবি, বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন করে পরিবেশের সুবিধা তুলেছে পাকিস্তান। তিনি বলেন, “সকলেই জানে প্রতিযোগিতা বাংলাদেশে হচ্ছে। পাকিস্তান তার সুবিধা তুলেছে। নিজেদের প্রতিপত্তি জাহির করে ওরা নিজেদের বিজয়ী ঘোষণা করেছে। পিসিবি-র লজ্জিত হওয়া দরকার।” শৈলেন্দ্র জানিয়েছেন, রান রেটের বিচারে গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন পর্ব ঠিক করা যায়। কিন্তু ফাইনালে কখনওই তা প্রযোজ্য নয়। তিনি বলেন, “ফাইনাল রান রেট দিয়ে জেতা যায়। লিগ পর্বে রান রেট কাজে লাগে, যখন দলগুলো পরবর্তী রাউন্ডে ওঠার লড়াই করে। সেমিফাইনালেও রান রেট ভাল থাকলে জেতা যায় না। ফাইনালে রিজার্ভ ডে থাকা দরকার। তা না হলে দু’দলকেই বিজয়ী ঘোষণা করতে হয়।” পাকিস্তানের তরফে ম্যাচ রেফারিকে চাপ দিয়ে খেলা ভেস্তে দেওয়ার অভিযোগও তুলেছেন শৈলেন্দ্র।

বিশ্ব দৃষ্টিহীন ক্রিকেট সংস্থার সচিব সুলতান শাহের দিকে আঙুল তুলে শৈলেন্দ্র বলেছেন, “আপনারও লজ্জিত হওয়া দরকার। আপনি আদৌ আইসিসি বা ডব্লিউবিসিসি-র নিয়ম জানেন?” উল্লেখ্য, এই সুলতানই দু’দলকে বিজয়ী ঘোষণা করার ক্ষেত্রে আপত্তি জানান। তিনি ম্যাচ রেফারিকে নির্দেশ দেন পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করতে। শোনেননি সংস্থার কমিটির উপদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles