Top 5 This Week

spot_img

Related Posts

রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন স্থগিত! ‘অনিবার্য পরিস্থিতিতে’ আপাতত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

RK NEWZ পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের ১৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হওয়ার কথা ভোটার তালিকার বিশেষ সংশোধন। নতুন ভোটারের নাম তোলা, সংশোধন, মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়া যাবে এই প্রক্রিয়ার মাধ্যমে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসএসআর) আপাতত স্থগিত করা হল। ২৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল এসএসআরের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর ঘোষণা করে জানিয়েছে, ‘অনিবার্য পরিস্থিতিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন পরিস্থিতি, তা উল্লেখ করা হয়নি। রাজ্য সিইও দফতর একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে জানিয়েছে, ২৩ নভেম্বর থেকে এসএসআর শুরু হওয়ার কথা ছিল রাজ্যে। কিন্তু ‘অনিবার্য পরিস্থিতিতে’ আপাতত তা হচ্ছে না। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের ১৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হওয়ার কথা ভোটার তালিকার বিশেষ সংশোধন। নতুন ভোটারের নাম তোলা, সংশোধন, মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়া যাবে এই প্রক্রিয়ার মাধ্যমে। নির্বাচন কমিশন জানায়, কোনও ভোটকেন্দ্রে মোট ভোটারের দুই শতাংশ বা তার বেশি নাম বাদ দেওয়ার প্রস্তাব এলে সিইও দফতর থেকে তা খতিয়ে দেখা হবে। নির্বাচনী আধিকারিককে নিজে তা যাচাই করতে হবে। এ ছাড়া, একই ব্যক্তি পাঁচটির বেশি ক্ষেত্রে আপত্তি জানালেও তা আলাদা করে খতিয়ে দেখা হবে।

এসএসআর কিন্তু এসআইআরের (ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন) মতো প্রক্রিয়া নয়। এটি রুটিন প্রক্রিয়া, প্রতি বছরই হয়। জানুয়ারি মাসে একটি সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। তবে এসআইআরের আবহে এ বছর তার আলাদা তাৎপর্য তৈরি হয়েছে। কমিশন জানিয়েছে, এসএসআরের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন বা আপত্তি জানানো যাবে। তবে কোনও এক জনই পাঁচটি বা তার বেশি আপত্তি জানালে নির্বাচনী আধিকারিক তা যাচাই করে দেখবেন। এ ছাড়া, একটি পরিবারের সকল সদস্যকে ভোটার তালিকায় একসঙ্গে রাখতে বলেছে কমিশন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গিয়েছে। তাঁদের আবেদন এখনও সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইবুনালে বিচারাধীন। বাদ পড়া ওই সমস্ত ভোটার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেননি। নন্দীগ্রাম এবং রেজিনগরের উপনির্বাচনেও তাঁরা ভোট দেওয়ার সুযোগ পাননি। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোট আসন্ন। আদালতে ফয়সালা না হলে সেখানেও বাদ পড়া ভোটারেরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। অন্য দিকে, এসআইআরে কারচুপি এবং গোটা প্রক্রিয়ায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলন শুরু হয়েছে দিল্লিতে। পথে নেমেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিজেপি বিরোধী দলগুলি। তার মধ্যেই এসএসআরের বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন। যদিও পশ্চিমবঙ্গে আপাতত তা স্থগিত করা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles