Top 5 This Week

spot_img

Related Posts

নন্দীগ্রাম দিবসে মুখ্যমন্ত্রী!‌ ‘সিপিএম পার্টি ১১ জনকে পিস পিস করে সাগরে ফেলেছিল! লক্ষ্মণ শেঠ জেল খাটলেও বিচার হয়নি’

RK NEWZ ২০০৭ সালের ১০ নভেম্বর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বার করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। মাঝপথে হামলার অভিযোগ ওঠে শাসক সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নন্দীগ্রাম মামলার ‘ফাইল’ খোলা হবে। কয়েক দিন আগেই গড়বেতার সভায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকে বাম আমলের ‘বীভৎসতার’ উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, সিআইডি তদন্ত করলেও বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অপরাধীদের শাস্তি হয়নি। নতুন করে এফআইআর হবে। বাম আমল। ২০০৭ সালের ১০ নভেম্বর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বার করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। মাঝপথে হামলার অভিযোগ ওঠে শাসক সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনা পরিচিত হয় ‘অপারেশন সূর্যোদয়’ বলে। দু’জনের মৃত্যু হয়েছিল। পুলিশের খাতায় ১২ জন নিখোঁজ ছিলেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ওই দিনটিতে কর্মসূচি পালন করা হত। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর আলাদা করে কর্মসূচির ডাক দিত দুই রাজনৈতিক দল। তার পর ‘শহিদ দিবস’ নিয়ে দড়ি টানাটানি হয়েছে বিস্তর। এ বারও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘অপারেশন সূর্যোদয়’ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু সমাজমাধ্যমে লেখেন, ‘‘নন্দীগ্রাম মানে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। আজ রক্তাক্ত সূর্যোদয়ের ১৯তম বর্ষপূর্তি।’’

দুপুরে নন্দীগ্রামের গোকুলনগরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, জমি আন্দোলনে তৃণমূলের কোনও ভূমিকাই ছিল না। লড়াইটা ছিল নন্দীগ্রামের মানুষের সঙ্গে তৎকালীন বাম সরকারের। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ১৯ বছর আগের ওই ঘটনার এখনও বিচার হয়নি। নৃশংসতার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘‘মোট ১১ জনকে পিছমোড়া করে নিয়ে গিয়েছিল। বারাতলা অঞ্চলে গ্রাম পঞ্চায়েত অফিসে রেখে দিয়েছিল। তার পর জ্যান্ত লোকগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল কামারদায়। সেখানে সিপিএমের অফিসে তাঁদের পিস পিস করে কাটা হয়। পরের দিন ব্যাগে ঢুকিয়ে মাঝসাগরে, ‘ডিপ সি’-তে ফেলে দেওয়া হয়!’’ শুভেন্দু আরও বলেন, ‘‘পরবর্তী সময়ে সিআইডি তদন্ত হয়েছে। লক্ষ্মণ শেঠকে (প্রাক্তন সাংসদ) ১৮১ দিন জেল খাটেন। কিন্তু বিচার সম্পূর্ণ হয়নি।’’ শুভেন্দু এ-ও বলেছেন, নন্দীগ্রাম আন্দোলনকারীরা অনেক সংগ্রাম করেছেন। কাছের মানুষকে হারিয়েছেন। গুলিচালনায় মারা গিয়েছিলেন শ্যামলী মান্না, রেজাউল করিমরা। আবার অনেকের আর খোঁজই মেলেনি। তিনি বলেন, ‘‘সে দিন আরও যাঁরা গুলিবিদ্ধ হয়েছিলেন, তাঁদের পুঁতে দেওয়ার জন্য কাঁসাই ব্রিজের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তপন ঘোষ, সুকুর আলি, বিশ্বনাথ দাসদের জনগণ ধরেছিল। তার পরেও ১১ জনের দেহ পাওয়া যায়নি।’’ তিনি জানান, ওই পর্বের বিচার করবে তাঁর সরকার।

অন্য দিকে, ‘শহিদ মঞ্চ’ থেকে তৃণমূলকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, ‘‘আমি গত বছর বলেছিলাম, ’২৬ সালে আমি এবং আমরা আবার আসব। কিন্তু চোর তৃণমূলকে আর পাবেন না। আমার কথা মিলেছে তো?’’ চ্যালেঞ্জের সুরে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘এটাও আজকের দাঁড়িয়ে বলে গেলাম, আগামী ১০০ বছরে এদের আর দেখতে পাবেন না। রেকর্ড করে রেখে দিন।’’ অভিযোগ করেন, নন্দীগ্রাম নিয়ে কেবল রাজনীতি করেছেন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর কথায়, ‘‘মমতা ব্যানার্জি এসেছিলেন তেখালিতে। নন্দীগ্রাম ছোটবোন বলে ভোটে লড়ব বলেছিলেন। কিন্তু ১৫ বছরের মুখ্যমন্ত্রিত্বে ওই লোকগুলোর পরিবারকে ‘ডেথ সার্টিফিকেট’ পর্যন্ত দেননি উনি। আমি হাই কোর্টে মামলা করে করে দিয়েছি।’’

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ‘দে হ্যাভ বিন পেড (ব্যাক) ইন দেয়ার ওন কয়েন’ মন্তব্য উদ্ধৃত করেন বর্তমান মুখ্যমন্ত্রী। বাম আমল এবং নন্দীগ্রাম আন্দোলন পর্ব নিয়ে তিনি বলেন, ‘‘১০ নভেম্বরের পরে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন ‘দে হ্যাভ বিন পেড ইন দেয়ার ওন কয়েন’। ব্যক্তিগত জীবনে তিনি সৎ। দলটা খারাপ। আমি আজ ব্যক্তিগত আক্রমণ করব না। কিন্তু ১০ তারিখের ওই ইংরেজি কথা, অনেকের ‘ভি’ চিহ্ন দেখানো… বিমান বসু বলেছিলেন, নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে। ১৯ বছর পর আমি আমার সঙ্কল্পে অবিচল। আমি এখানেই দাঁড়িয়ে আছি। যাঁরা আটকাতে গিয়েছিলেন, তাঁদের আর দেখা নেই।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles