Saturday, July 25, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

স্কুটিতে চড়ে লালবাজারের পথে মমতা!‌ কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে আটক করল পুলিশ

RK NEWZ বাম ছাত্র সংগঠনগুলি ডাকে শুক্রবার নিট-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে অশান্তির অভিযোগ উঠেছে। টিএমসিপি-র আর্জি খারিজের সময়ে সেই অশান্তির কথাও উল্লেখ করে আদালত। প্রশ্নফাঁস কাণ্ডে কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদকে মিছিলের অনুমতি দিল না হাই কোর্ট। তার পরেই উত্তেজনা ছড়াল কলকাতার পদ্মপুকুরে। কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে আটক করল পুলিশ। সেই খবর পেয়েই রাস্তায় নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছে গেলেন পদ্মপুকুরে। শনিবার দুপুরে এখান থেকেই টিএমসিপি-র মিছিল শুরু করার পরিকল্পনা ছিল। পরে সেখান থেকে স্কুটিতে চেপে লালবাজারের উদ্দেশে রওনা দেন বর্ষীয়ান নেত্রী। নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে শনিবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল তৃণমূলের ছাত্র-যুব এবং আইটি সেল। পরিকল্পনা ছিল পদ্মপুকুর থেকে সিআইটি রোড হয়ে মৌলালি মোড় পর্যন্ত মিছিল করার। সেই মতো দুপুর থেকেই পদ্মপুকুরে জমায়েত শুরু করেছিলেন কালীঘাট তৃণমূলের সমর্থকেরা। দোলা সেন, কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়েরাও ছিলেন সেখানে। কালীঘাট তৃণমূলের দাবি, প্রথমে পুলিশ পদ্মপুকুর থেকে মৌলালি পর্যন্ত মিছিলে অনুমতি দিয়েছিল। কিন্তু পরে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়। তাদের দাবি, কালীঘাটপন্থী টিএমসিপির সভানেত্রী প্রিয়ঙ্কা অধিকারীকে দুপুরে ই-মেল করে বলা হয়— শুক্রবারের ঘটনার জেরে মিছিলে অনুমতি দেওয়া হচ্ছে না। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদ। মিছিলের অনুমতি চেয়ে আবেদন জানায়। কালীঘাটপন্থী টিএমসিপির ওই আবেদন শুনতে শনিবার ছুটির দিনে বসে এজলাস। তবে পূর্বতন শাসকদলের ছাত্র সংগঠনের আর্জি খারিজ করে দেয় হাই কোর্ট। শুক্রবারের প্রতিবাদ কর্মসূচিতে যে অশান্তি হয়েছে, তার পরে শনিবার মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় বলেই মনে করছে আদালত। বাম ছাত্র সংগঠনগুলির ডাকে শুক্রবার নিট-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে অশান্তির অভিযোগ উঠেছে। এ অবস্থায় বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে মিছিলে অনুমতি দেওয়া সম্ভব নয়। হাই কোর্টের এই নির্দেশ প্রকাশ্যে আসার পরেই পদ্মপুকুর থেকে জমায়েত সরাতে শুরু করে পুলিশ। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয় কালীঘাটপন্থী তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের। উত্তেজনার মাঝেই কুণাল এবং বৈশ্বানরকে আটক করে পুলিশ। সেই খবর পেয়ে ডেরেক ও’ব্রায়েনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মমতা। পদ্মপুকুরে দলীয় কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় মমতাকে। বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে বিরোধীদের হটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। অন্য দিকে পুলিশেরও বক্তব্য, হাই কোর্টের নির্দেশের পরে এই জমায়েত অবৈধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles