RK NEWZ ২৫০ বছরের ইতিহাসে এই প্রথম পিছোল নবদ্বীপের ঐতিহ্যবাহী বুড়িমার নিরঞ্জন। সোমবার রাতে হবে বিসর্জন। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা। মন ঘটনা আগে কখনও ঘটেনি। পুজো শেষ, দশমীর দিন নিরঞ্জনের সব প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ। তৈরি ছিল ঐতিহ্যবাহী ‘সাঙ’। কিন্তু প্রকৃতির বাধায় মন্দির ছেড়ে বেরোনোই হল না কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমার। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা দু’দিনের বৃষ্টিতে বন্ধ রাখতে হল প্রতিমা নিরঞ্জন। শুধু বুড়িমা নন, কৃষ্ণনগরের একাধিক বারোয়ারি পুজোর বিসর্জনও পিছিয়ে যায়। অবশেষে অপেক্ষার অবসান। পুজো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) রাতে জলঙ্গী নদীতে নিরঞ্জন হবে চাষাপাড়া বুড়িমার। দশমীর দিন সকাল থেকেই বৃষ্টির দাপটে পরিস্থিতি বদলে যায়। নিরঞ্জনের জন্য সমস্ত আয়োজন করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতিমাকে মন্দির থেকে বের করা সম্ভব হয়নি। ফলে ২৫০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এই প্রথম নিরঞ্জন পিছিয়ে দিতে হল। ভক্তদের বিশ্বাস, মা নিজে না চাইলে তাঁকে এক পা-ও নড়ানো সম্ভব নয়। ভক্তদের বিশ্বাস, মায়ের ইচ্ছাতেই শেষ পর্যন্ত সবকিছু হয়। তবে পুজো কমিটির তরফে জানানো হয়, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করেই নিরঞ্জনের নতুন দিন ঠিক করা হয়। সোম রাত ১১টা থেকে ১২টার মধ্যে নিরঞ্জন। অন্যান্য বছরের মতো এ বারও সমস্ত রীতি মেনেই নিরঞ্জন। প্রথমে বেহারাদের কাঁধে চেপে রাজবাড়ির দিকে যান বুড়িমা। সেখানে প্রদক্ষিণের পর প্রতিমা জলঙ্গী নদীর ঘাটে বিসর্জন।বুড়িমার আগে চিরাচরিত নিয়ম মেনে নিরঞ্জন হবে কাঁঠালপোতা বারোয়ারির ছোটমার। একই দিনে কৃষ্ণনগরের আরও কয়েকটি বারোয়ারি পুজোর প্রতিমাও বিসর্জন হয়।





