Top 5 This Week

spot_img

Related Posts

কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে বুলডোজ়ার! খুলে ফেলা হল ফুটপাতের উপরের শেড, মোতায়েন প্রচুর পুলিশ

RK NEWZ ১২১, কালীঘাট রোডে অভিষেকের বাড়ি। অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে পৌঁছে গেল বুলডোজ়ার। অভিষেকের বাড়িতে বুলডোজার অ্যাকশন, ভাঙা হল ফুটপাথ দখল করে থাকা ছাউনি,গেট। সাংসদের বাড়ির সামনে ফুটপাতের উপর বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামো বৃহস্পতিবার সকালে ভেঙে ফেলা হল বুলডোজ়ার দিয়ে। অস্থায়ী ওই শেড ভেঙে ফেলার পর বাঁশগুলি সেখান থেকে সরিয়ে ফেলছেন পুরসভার কর্মীরা। পরিষ্কার করা হচ্ছে ফুটপাত। পুরসভার এই অভিযানের জন্য সাংসদের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সাংসদের বাড়ির সীমানা প্রাচীরের ফটকের বাইরে আরও একটি লোহার গেট বসানো ছিল এত দিন। ওই লোহার গেটটিও সরিয়ে ফেলা হচ্ছে। গ্যাস কাটার দিয়ে কাটা হয় সেটি। অভিযোগ, ফুটপাত দখল করে এই লোহার গেটটি বসানো হয়েছিল। ফুটপাত দখল করে রাখার অভিযোগ ঘিরে গত কয়েক দিন ধরেই চাপানউতর চলছিল। বুধবার সন্ধ্যাতেও অভিষেকের বাড়ির সামনে পুলিশ পৌঁছে গিয়েছিল। কালীঘাট তৃণমূলের দাবি, শেড খোলার জন্যই গিয়েছিল পুলিশ। যদিও অভিষেকের অফিসের কর্মীরা বুধবার নিজেরাই ওই অস্থায়ী কাঠামো খুলে ফেলার কাজ শুরু করেছিলেন। এ প্রসঙ্গে কালীঘাট তৃণমূলের মুখপাত্র অর্ক নাগ বুধবার সন্ধ্যায় জানিয়েছিলেন, অভিষেক যখন ‘জ়েড প্লাস’ নিরাপত্তা পেতেন, সে সময়ে পশ্চিমবঙ্গের ডাইরেক্টরেট অফ সিকিউরিটির তরফে পুলিশি প্রহরার দায়িত্বপ্রাপ্তদের বসার জন্য শেডটি তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, পুলিশের তরফেই শেডটি তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে সরকার বদলের পরে অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা (সাংসদ হিসেবে যা নিরাপত্তা প্রাপ্য, তা ব্যতীত) প্রত্যাহার করে নেওয়া হয়। এ অবস্থায় ওই অস্থায়ী ছাউনিটির আর প্রয়োজন নেই বলে জানান অর্ক। তিনি বলেন, “এই শেডটি পুলিশই বানিয়েছিল। এই মুহূর্তে নিরাপত্তা প্রত্যাহার হয়ে যাওয়ার ফলে এই শেডটির আর প্রয়োজন নেই। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেই শেডটি খুলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।” যদিও বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই অস্থায়ী শেড সম্পূর্ণ খোলা হয়নি। এ অবস্থায় পুরসভার কর্মীরা গিয়ে অস্থায়ী কাঠামো সরিয়ে পুরো ফুটপাত পরিষ্কার করে দিলেন। একই সঙ্গে কেটে ফেলা হচ্ছে সাংসদের বাড়ির বাইরে ফুটপাত আটকে তৈরি হওয়া লোহার গেটও। ১২১, কালীঘাট রোডে অভিষেকের বাড়ির সামনের শেড ঘিরে গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছে। গত শুক্রবার রাতে সাংসদের জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল কালীঘাটে। সে সময়ে অস্থায়ী শেডের নীচে অনেককে জড়ো হতে দেখা গিয়েছিল। তা ছাড়া স্থানীয় বাসিন্দাদেরও অনেকে এই অস্থায়ী কাঠামো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। অভিযোগ, ফুটপাতের উপরে এই অস্থায়ী শেড থাকার ফলে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনের এই শেড ঘিরে গত কয়েক দিন ধরেই জলঘোলা হয়ে আসছিল। এ সবের মাঝে বুধবার দুপুরে অভিষেক দাবি করেন, তাঁর বাড়ির সামনে গাড়ি নিয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ। নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে এ সংক্রান্ত একটি ভিডিয়োও পোস্ট করেন সাংসদ।

বেশ কিছুদিন আগেই বাড়ির সামনে ফুটপাথ দখল করে রাখার অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তা নিয়ে চলছিল চাপানউতর। এরমধ্যে বুধবার সন্ধ্যাতেই সাংসদের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। কিন্তু বুলডোজার অ্যাকশনের ভয়েই অস্থায়ী ছাউনি খুলে ফেলার কাজ শুরু করে দেন ‘দাদার অনুগামীরা’। কিন্তু সেই কাজ শেষ হওয়ার আগেই এদিন সকালে একেবারে বুলডোজার নিয়ে অভিষেকের বাড়িতে পৌঁছে যান পুরসভা এবং পুলিশের আধিকারিকরা। সকাল থেকে শুরু হয় অ্যাকশন। বুলডোজার চালিয়ে ভাঙা হল বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামো। গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হল সাংসদের বাড়ির বাইরে ফুটপাথ আটকে তৈরি হওয়া লোহার গেটও। ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাত থেকে। মধ্যরাতে সাংসদের জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে। পুলিশের সঙ্গে বচসায় জড়ান খোদ সাংসদও। যার রেশ ছড়ায় শনিবার সকালেও। সেই সময় স্থানীয় মানুষজন ফুটপাথ আটকে রেখে তৈরি হওয়া ছাউনি, গেট নিয়ে প্রশ্ন তোলেন। যাতায়াতের ক্ষেত্রে তাঁদের যে সমস্যা হয়, তা নিয়ে সুর চড়ান। এহেন অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিশ-পুরসভা। এরপরেই এদিন সকাল থেকে বুলডোজার অ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ। গোটা প্রক্রিয়া চলাকালীন কোনও বিশৃঙ্খল কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে কালীঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশের বিশাল বাহিনীকে। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles