Top 5 This Week

spot_img

Related Posts

দেশজুড়ে দুধের দাম বাড়ল!‌ মাদার ডেয়ারির পর এবার আমুল

RK NEWZ মাদার ডেয়ারির পর এবার দেশজুড়ে দুধের দাম বাড়াল আমুল। গুজরাট কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে লিটারপিছু দুধে ২-৪ টাকা করে দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই নাজেহাল আমজনতা। তার উপর দোসর পশ্চিম এশিয়ার যুদ্ধ। এর জেরে বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে জ্বালানি সংকট। এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়েই মধ্যবিত্তের অস্বস্তি বাড়িয়ে দুধের দাম বাড়াচ্ছে বিভিন্ন সংস্থা। বুধবারই দুধের মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেছে মাদার ডেয়ারি। একই দিনে আমুলও দেশজুড়ে দুধের দাম বাড়াল। ১২ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। দিল্লিতে আমুল গোল্ডের ১ লিটারের দাম ছিল ৮০ টাকা, তা বেড়ে হচ্ছে ৮৪ টাকা, আমুল তাজা এক লিটারের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ৬২ টাকা, আমুল বাফেলো মিল্ক (৫০০ মিলি)-এর দামও ৩৯ টাকা থেকে বেড়ে হচ্ছে ৪৩ টাকা। একই অনুপাতে অন্যান্য শহরেও দুধের দাম বাড়বে। একই অনুপাতে বাড়ছে আমুল শক্তি দুধ (৫০০ মিলি)-এর দামও। সংস্থার তরফে জানানো হয়েছে, গত এক বছরে গবাদি পশুর খাদ্য, দুধের প্যাকেজিং এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, দুধ সংগ্রহের জন্য কৃষকদের যে মূল্য দেওয়া হত, তা ২০২৫ সালের মে মাস থেকে ৩.৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে আমুল। এর আগে মাদার ডেয়ারিও একইভাবে দুধের মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেছে। লিটার প্রতি ২ থেকে ৪ টাকা করে দাম বাড়িয়েছে তাঁরা। তবে আপাতত দিল্লি-এনসিআরের বাজারে বর্ধিত মূল্যে বিক্রি হবে মাদার ডেয়ারি দুধ। দেশের অন্যত্র এই একই হারে দুধের দাম বাড়ানো হবে কিনা, তা নিয়ে কিছু জানায়নি সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles