RK NEWZ সামনেই বিপদ। সিগন্যাল লাল। জরুরি ব্রেক কষা হয়েছে, কিন্তু তাতেও থামছে না ট্রেন! একের পর এক সুইচ টিপে চলেছেন চালক। কমছে না ব্রেকের চাপও। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে চলল ট্রেন। তারপরই বিকট শব্দ, ঝাঁকুনি! লাইনচ্যুত হল পাঁচটি কামরা। মিজোরামগামী কলকাতা-সাইরাংগামী এক্সপ্রেসের এমনই ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে একটি ভিডিওতে। বুধবার সকালে অসমের কামরূপ মহানগর জেলায় ডিগারু স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘুমের মধ্যেই আচমকা বিকট শব্দ! তারপরেই প্রবল ঝাঁকুনি। হুড়মুড়িয়ে আসন থেকে পড়ে যাচ্ছেন যাত্রীরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই লাইনচ্যুত হয়ে ছুটছে ট্রেন। কামরার দরজা খোলারও উপায় নেই। প্রায় এক কিলোমিটার এভাবেই চলার পর অবশেষে থামে ট্রেন। বুধবার ভোরে অসমের গুয়াহাটির কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনায় এমনই ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েন যাত্রীরা। লাইনচ্যুত হয় ট্রেনের ইঞ্জিন-সহ পাঁচটি কামরা। ঘটনায় চার জন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। দুর্ঘটনাটি ঘটে অসমের দিগারু স্টেশনের কাছে। ট্রেনের প্যান্ট্রি কারের ম্যানেজার জানিয়েছেন, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। গুয়াহাটি স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পর ফের যাত্রা শুরু করে ট্রেনটি। তখন সব কিছু স্বাভাবিকই ছিল। দিগারু স্টেশনের কাছে পৌঁছনোর সময় ট্রেনের গতি কিছুটা কমে যায়। কিন্তু স্টেশনের প্ল্যাটফর্ম পেরনোর পরেই আচমকা একটি অস্বাভাবিক শব্দ শুনতে পান যাত্রীরা। প্যান্ট্রি কারের ম্যানেজারের কথায়, তখন ভোর প্রায় ৫টা, তাঁরা ঘুমোচ্ছিলেন। স্টেশন থেকে কিছুদূর এগোনোর পরেই তাঁর মনে হয়, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেন থামেনি। লাইনচ্যুত অবস্থাতেই আরও প্রায় এক কিলোমিটার এগিয়ে যায় সেটি। সেই সময় কামরার ভিতরে প্রবল ঝাঁকুনি শুরু হয়। নিজের আসন থেকে তিন বার পড়ে যান তিনি। আতঙ্কে যাত্রীরা দরজা খোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। প্রায় ১০ মিনিট পর ট্রেনটি থামে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের (এনএফআর) মুখপাত্র প্রথমে জানান, দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর নেই এবং কেউ আহতও হননি। তবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পরে এক্স-এ জানান, ঘটনায় চার জন সামান্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, দিগারু স্টেশনে অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার সুযোগ দিতে গিয়ে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক। তার জেরেই ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয় বলে দাবি রেল কর্তৃপক্ষের। যদিও রেলের তরফে প্রথমে হতাহতের খবর অস্বীকার করা হয়েছিল, প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন।
লাল সিগন্যাল, কাজ করল না জরুরি ব্রেক
দুর্ঘটনার আগে ট্রেনের চালক যে পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, তারই কিছুটা আভাস মিলেছে ৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে। সেখানে দেখা যাচ্ছে, চালকের আসনে সোজা হয়ে বসে একের পর এক নিয়ন্ত্রণের লিভার ও সুইচ ব্যবহার করছেন। কিন্তু কোনও কিছুতেই কাজ হচ্ছে না।
ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ব্রেক পাইপের চাপ কমছে না। সিগন্যাল লাল, জরুরি ব্রেকও প্রয়োগ করা হয়েছে। তবু থামছে না ট্রেন। কিছুক্ষণ পরেই তাঁর গলায় উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে। বলতে শোনা যায়, কোনও কিছুই কাজ করছে না। এর পরেই ঝাঁকুনি দিয়ে ধাক্কা লাগে। সামনে রাখা কাচের বোতল ছিটকে মেঝেতে পড়ে যায়।
ঘুম ভেঙে আতঙ্ক, আসন থেকে ছিটকে পড়েন যাত্রীরা
দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ট্রেনের প্যান্ট্রি কারের ম্যানেজার। সংবাদ সংস্থাকে তিনি জানান, ভোর ৫টা নাগাদ তাঁরা ঘুমোচ্ছিলেন। গুয়াহাটি পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল। সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ফের যাত্রা শুরু করে ট্রেন। ডিগারু স্টেশনে ঢোকার সময় গতি কিছুটা কমলেও প্ল্যাটফর্ম পেরিয়ে যাওয়ার পর আচমকাই অস্বাভাবিক শব্দ শোনা যায়।
তাঁর কথায়, কয়েক মিটার এগোনোর পরই ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে বলে মনে হয়। তার পরেও প্রায় এক কিলোমিটার পর্যন্ত লাইনচ্যুত অবস্থাতেই এগিয়ে যায় ট্রেন। তিন বার আসন থেকে ছিটকে পড়েন তিনি। দরজাও খোলা যাচ্ছিল না। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিলেন যাত্রীরা। প্রায় ১০ মিনিট পর ট্রেনটি থামে। ঈশ্বরের আশীর্বাদে সকলে প্রাণে বেঁচেছেন। ইঞ্জিন ও পাওয়ার কার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আটকে পড়া যাত্রীদের খাবার-সহ প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উদ্ধারকাজ এবং দুর্ঘটনাগ্রস্ত কামরা সরিয়ে রেললাইন পরিষ্কার করতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী ট্রেন। অসম সরকারও রেল মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজর রাখছে।





