Top 5 This Week

spot_img

Related Posts

অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের

RK NEWZ বিভিন্ন সমস্যা কাটিয়ে সোমবার অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন তিনি। খুশিতে আত্মহারা হয়ে অন্নপূর্ণা বলেন, ‘খুব দরকার ছিল।’ শিরোনাম দেখে চমকে উঠলেও ঘটনাটি সম্পূর্ণ সত্যি। চুঁচুড়া বড় বাজারের বাসিন্দা অন্নপূর্ণা কাহারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার টাকা। তিনি পরিচারিকার কাজ করেন। ভাড়া ঘরে কাটে দিন। সেই ঘরেরও বেহাল দশা। কোনও রকমে ত্রিপল দিয়ে আটকায় বৃষ্টির জল। বিভিন্ন সমস্যা কাটিয়ে সোমবার অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন তিনি। খুশিতে আত্মহারা হয়ে তিনি বলেন, “খুব দরকার ছিল।” এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান, বড় বাজারের স্থানীয় বিজেপি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাস ছয়েক আগে মা মারা যাওয়ার পর থেকে প্রৌঢ়া একাই থাকেন। অন্যের বাড়িতে কাজ করে দিন চলে। ওষুধ, গ্যাস, ইলেকট্রিকের বিল দিতে হাত ফাঁকা হয়ে যায় মাসের শেষে। রাজ্য সরকার মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কথা ঘোষণার পর আবেদন শুরু হয়। তখনই আবেদন করেন অন্নপূর্ণা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ছিল না। বড় বাজারে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তাঁর অ্যাকাউন্টে ঢোকেনি। প্রৌঢ়া ভেবেছিলেন, তাঁর কপালটাই হয়তো খারাপ। প্রতিবেশিরা চেয়েছিলেন, অন্নপূর্ণা যেন অন্নপূর্ণা যোজনার টাকা পান। অবশেষে সোমবার অন্নপূর্ণার অ্যাকাউন্টে ঢোকে প্রকল্পের টাকা। বড় বাজারের স্থানীয় বিজেপি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওনার খুবই দরকার ছিল। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তাঁর সরকার খুব ভালো কাজ করেছে। অন্নপূর্ণার মতো উপভোক্তারা সবাই টাকা পাবেন বলে আশা করি।” বিজেপি নেতা সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় বলেন, “অন্নপূর্ণার মতো মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা পায় এটাই আমরা চাই। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া গরিব মানুষদের জন্যই তো এই প্রকল্প। পাড়ার সবাই উদগ্রীব ছিলেন যে, অন্নপূর্ণা কাহার কবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তাঁর বয়স বাড়ছে। বেশিদিন হয়তো পরিচারিকার কাজও করতে পারবেন না। তখন এই টাকায় সাহায্য হবে তাঁর”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles