Top 5 This Week

spot_img

Related Posts

চোরবাগানে চোখের জল! ‘‌মহারাজ অষ্টমি’‌তে বায়োপিকের প্রচার?‌বিষাদের আবহে আনন্দিত সৌরভ ম্যাডক্সের মণ্ডপে ঢাক বাজালেন!

RK NEWZ কলকাতার বুকে সদ্য বলি ২০টি তরতাজা প্রাণ। শোকের ছায়া রাজ্যজুড়ে। বালিগঞ্জের বিখ্যাত পুজোমণ্ডপ ম্যাডক্স স্কোয়্যারে একসঙ্গে ঢাক বাজালেন বাস্তবের ও পর্দার ‘দাদা’। অষ্টমীর দিন এই ভাবেই শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্রের প্রচার। পর্দায় তাঁর চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। দুর্গোৎসবে কলকাতায় পা রেখেছেন অভিনেতা। অষ্টমীর দুপুর গড়াতেই রাজকুমার পৌঁছে যান ম্যাডক্স স্কোয়্যারে। আসেন সৌরভও। রাজকুমারের পরনে ছিল মেরুন রঙের পাঞ্জাবি, তার উপরে সুতোর কাজ করা এবং ঘিয়ে রঙের পাজামা। সৌরভ পরে গিয়েছিলেন গাঢ় নীল রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে দু’জনেই বাজালেন ঢাক। রাজকুমারের পরনে ছিল মেরুন রঙের পাঞ্জাবি, তার উপরে সুতোর কাজ করা এবং ঘিয়ে রঙের পাজামা। সৌরভ পরে গিয়েছিলেন গাঢ় নীল রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে দু’জনেই বাজালেন ঢাক। সৌরভের সঙ্গে এই দিন ছিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ ও রাজকুমারকে দেখতে ভিড় জমে যায় মণ্ডপে। ম্যাডক্স স্কোয়্যার থেকে বিভিন্ন পুজো মণ্ডপে যাওয়ার কথা রাজকুমারের। তবে কলকাতায় এসেই অভিনেতা প্রথমে পৌঁছে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের বাড়িতেও হয় দুর্গাপুজো। সেখানে পুষ্পাঞ্জলিও দিয়েছেন রাজকুমার। সেখানে লুচি ও আলুর তরকারিও খেয়েছেন অভিনেতা। তার পরেই একজোটে তাঁরা বেরিয়েছেন আসন্ন ছবি ‘দাদা’-র প্রচারের জন্য। রাজকুমারকে নিয়ে সৌরভ বলেন, “আমরা তো যোগাযোগে বহু দিন ধরেই আছি। তবে রাজকুমারকে দুর্গাপুজো দেখানোই আমার এখন মূল উদ্দেশ্য। এমন উৎসব তো সচরাচর ও দেখতে পাবে না।” অভিনেতার কথায়, “এ এক দারুণ অনুভূতি। বহু বছর আগে পত্রলেখার (রাজকুমারের স্ত্রী) সঙ্গে এসেছিলাম কলকাতায় দুর্গাপুজো দেখতে। আর এ বার তো দাদার ভূমিকায় অভিনয় করছি। তাই অনুভূতি অসাধারণ।” সৌরভের বায়োপিক (আত্মজীবনী নির্ভর চলচ্চিত্র) তৈরির কাজ পুরোদমে চলছে। সেখানে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার। বলিউডের পোড়খাওয়া অভিনেতা ইতিমধ্যেই ইডেন গার্ডেন, সৌরভের বাড়িতে শুটিং করে গিয়েছেন। তবে দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। এই প্রথম বার সেই দৃশ্য দেখা যাবে। প্রশ্ন উঠছে, এর আগেও অভয়ার মৃত্যুতে আলপটকা মন্তব্য করে খিল্লির পাত্র হয়েছিলেন সৌরভ। এবারও বহু মানুষের ও পরিবারের শোকের ছায়াতে নিজের জীবনের আলোকময় দিক খুঁজে পেতে চেষ্টা করছেন সেই সৌরভই। রিল ও রিয়েল লাইফে চরিত্র একই শুধু রঙ আলাদা।

পরিকল্পনা হয়তো আগে থেকেই ছিল। তবু পরিস্থিতি অনুযায়ী এই প্রচারের কি সংযমের প্রয়োজন ছিল না? প্রশ্ন, ক্রিকেট মহলেই। প্রাক্তন এক ক্রিকেটার বললেন, সবই তো জানেন, আর কিছু বলার নেই। চোরবাগানে প্রতিমা দর্শনে গিয়ে প্রচুর জনের মৃত্যুর পরে কলকাতার দুর্গোৎসবে নেমে এসেছে বিষাদের ছায়া। আহত বহু মানুষ চিকিৎসাধীন। সেই আবহেই অষ্টমীতে নিজের বায়োপিকের প্রচারে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুজো পরিক্রমা সংবেদনশীলতার প্রশ্নটিকে সামনে আনল। বরিশা প্লেয়ার্স কর্নারের পুজোর সঙ্গে ‘দাদা’ সৌরভের ঢাক বাজানোর ছবি ও ভিডিও বহুদিন ধরেই পরিচিত। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা। একদিকে স্বজনহারা পরিবারগুলির শোক, অন্যদিকে আহতদের সুস্থ হয়ে ওঠার অপেক্ষা। এমন সময়ে প্রচার কর্মসূচির জৌলুস কতটা মানানসই, সেই প্রশ্ন এড়ানো কঠিন। সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করছেন বলিউডের অভিনেতা রাজকুমার রাও। অষ্টমীতে তাঁকে নিয়ে অ্যালেন পার্ক ও ম্যাডক্স স্কোয়ারের পুজোয় যান সৌরভ। দু’জনেই ঢাক বাজান, উৎসবের আনন্দে শামিল হন। তাঁদের দেখতে ভিড়ও জমে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চোরবাগানের দুর্ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেন সৌরভ। তবে সমবেদনা জানানোর পাশাপাশি বায়োপিকের প্রচারে তাঁর এই পুজো পরিক্রমা নিয়ে সংবেদনশীলতার প্রশ্ন থেকেই যায়। উৎসব চলবে, পূর্বনির্ধারিত কর্মসূচিও থাকতে পারে। কিন্তু এতগুলি প্রাণহানির পরে জনসমক্ষে উদ্‌যাপন ও প্রচারে কিছুটা সংযম কি প্রত্যাশিত ছিল না? সৌরভের মতো জনপ্রিয় ব্যক্তিত্বের কাছে সেই প্রত্যাশা থাকা অস্বাভাবিক নয়। প্রশ্ন উঠছে, এর আগেও অভয়ার মৃত্যুতে আলপটকা মন্তব্য করে খিল্লির পাত্র হয়েছিলেন সৌরভ। এবারও বহু মানুষের ও পরিবারের শোকের ছায়াতে নিজের জীবনের আলোকময় দিক খুঁজে পেতে চেষ্টা করছেন সেই সৌরভই। রিল ও রিয়েল লাইফে চরিত্র একই শুধু রঙ আলাদা।

উৎসবের আনন্দে বিষাদ বয়ে এনেছে চোরবাগান। দুর্গাপুজো দেখতে গিয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহুজন। আহত একাধিক। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া কলকাতা ময়দানে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করল ময়দানের দুই প্রধান। মর্মান্তিক ঘটনার পরে একগুচ্ছ সতর্কতা নেওয়া হয়েছে কলকাতার একাধিক বড় পুজোমণ্ডপে। ইস্টবেঙ্গল ক্লাব ও মোহনবাগানের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের স্যোশাল হ্যান্ডলে লিখেছে, ‘চোরবাগান সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানানোর সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’ এখানেই বার্তাটি শেষ হয়নি। তারা আরও লিখেছে, ‘উৎসবের উদযাপন তখনই প্রকৃত অর্থ লাভ করে, যখন আমরা একটি দায়িত্বশীল সমাজ হিসেবে নিজেদের কর্তব্য পালন করি। আসুন, আমরা সহমর্মিতার বন্ধনে ঐক্যবদ্ধ হই এবং নিশ্চিত করি যে আমাদের সহনাগরিকদের স্বাস্থ্য, মর্যাদা ও নিরাপত্তা যেন সবসময় আমাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়।’ মোহনবাগানের স্যোশাল মিডিয়া পেজে একই রকমভাবে বার্তা দেওয়া হয়েছে। তারা লিখেছে, ‘কলকাতায় মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’ দুই প্রধানের পাশাপাশি সিএবির তরফ থেকেও নিহতদের প্রতি শোকজ্ঞাপন করা হয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে তাদের তরফ থেকে। সপ্তমীর রাতে চোরবাগান মণ্ডপে ভয়ংকর ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তার মধ্যে প্রায় সকলের মৃত্যুর দমবন্ধ হওয়ার কারণে। অর্থাৎ রিপোর্টেই স্পষ্ট, সপ্তমীর রাতে কী ভয়াবহ পরিস্থতি তৈরি হয়েছিল চোরবাগানের অভিশপ্ত মণ্ডপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles