RK NEWZ আর্থিক প্রতারণা, শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন স্বরূপ। সব মামলা থেকেই জামিন পেলেন স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুর থানার মামলায় জামিন হয় তাঁর। শ্লীলতাহানি-তোলাবাজি সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুর থানায় স্বরূপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন এক মেকআপ আর্টিস্ট। যদিও সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছিলেন, উনি সরাসরি স্বরূপের বিরুদ্ধে অভিযোগ করতে চাননি। আর্থিক প্রতারণা, শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন স্বরূপ। কয়েকদনি আগেই রিজেন্ট পার্ক থানায় জামিন পেয়ে গিয়েছিলে টালিগঞ্জের ফেডারেশনের প্রাক্তন সভাপতি। এবার নিউ আলিপুর থানার মামলাতেও জামিন হয়ে গেল। দু’টি থানা মিলিয়ে তাঁর বিরুদ্ধে মোট ৫টি মামলা দায়ের হয়। নিউ আলিপুর থানার আর্থিক প্রতারণা ও অস্ত্র অস্ত্র আইনে জেলে ঢুকতে হয় স্বরূপকে। গত ৪ জুন তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দু’মাসেই সব মামলা থেকে জামিন পেয়ে যান। স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় তিনটি আর্থিক দুর্নীতির মামলা দায়ের হয়। একটি মামলায় জেল হেফাজত হয় তাঁর। আর একটি মামলায় পুলিশি হেফাজতে ছিলেন স্বরূপ। একে একে সব মামলা থেকেই মুক্তি, এবার জেলমুক্তি কি সময়ের অপেক্ষা?




