RK NEWZ থানায় অভিযোগ দায়ের করেছেন এক ডাক্তারি পড়ুয়া। সেই অভিযোগেই এবার গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে বিরাট ধাক্কা অভিষেক পোড়েলের। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশ, তারকা ক্রিকেটারকে গ্রেপ্তার করতে হবে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন এবং ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ডাক্তারি পড়ুয়া। সেই অভিযোগেই এবার গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক। যদিও তারকা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ ভিত্তিহীন। জুন মাসে মায়ের সঙ্গে গিয়ে হুগলির মগরা থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই ডাক্তারি পড়ুয়া। জানিয়েছেন, সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের বিয়ে হবে বলেও ঠিক ছিল। কিন্তু বছর দেড়েক আগে অভিষেকের সঙ্গে অভিযোগকারিণীর সম্পর্কে অবনতি ঘটে। সেবারও বিষয়টি থানা পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু ওই তরুণী সেসময়ে অভিযোগ দায়ের করেননি। কিন্তু এবার ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস থেকে শুরু করে একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয় বাংলার তারকা ক্রিকেটারের বিরুদ্ধে।
প্রথম থেকেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন অভিষেক। তাঁর দাবি ছিল, “এখন আমি ভাল খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।” কিন্তু অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। এতদিন পর্যন্ত বিষয়টি নিয়ে অভিষেক কিছু বলেননি। তবে মাসখানেক আগে কলকাতা হাই কোর্টের রায়ে তাঁর বিপদ বাড়ে। গত ১৯ জুলাই আদালত জানিয়েছিল, এই মামলার তদন্তে আরও সক্রিয় হতে হবে। অভিষেকের ফোন, ল্যাপটপ-সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশও দেয় উচ্চ আদালত।
গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল? ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অপরাধে অভিযুক্ত বাংলার ক্রিকেটার!



