Sunday, July 26, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরল পুলিশি তৎপরতায়!‌ ডিজিটাল তদন্ত প্রযুক্তির কার্যকর প্রয়োগে ১৯৭টি মোবাইল ফোন উদ্ধার!‌

RK NEWZ হারিয়ে যাওয়া মোবাইল। রবি সকালে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হল। হাওড়া পুলিশ কমিশনারেটের সেন্ট্রাল ডিভিশনের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরল প্রকৃত মালিকদের হাতে সিইআইআর (CEIR) পোর্টাল-এর সফল ব্যবহারের মাধ্যমে হাওড়া পুলিশ কমিশনারেটের সেন্ট্রাল ডিভিশন মোট ১৯৭টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। রবিবার শিবপুর থানার অধীনস্থ ইউথ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌসিফ আজাহার, আইপিএস, উপ-পুলিশ কমিশনার, সেন্ট্রাল ডিভিশন, হাওড়া পুলিশ কমিশনারেট। তাঁর উপস্থিতিতে মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়, যা নাগরিকমুখী পুলিশি পরিষেবা, জন আস্থা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের প্রতি কমিশনারেটের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।
এই পুনরুদ্ধার অভিযান প্রমাণ করে যে, ডিজিটাল তদন্ত প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং পুলিশ কর্মীদের নিষ্ঠা, দক্ষতা ও নিরলস প্রচেষ্টার ফলে হারিয়ে যাওয়া সম্পত্তি দ্রুত উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। এমনকি চুরি যাওয়া অর্থও ফিরিয়ে দেওয়া হল প্রশাসনের তরফে। সামগ্রিক অনুষ্ঠানের সুচারুরূপে সম্পন্ন করার দায়িত্বে ছিলেন শিবপুর থানার প্রধান আধিকারীক পার্থ সারথী হালদার ও সাব ইন্‌সপেক্টর মনিরুজ্জজামান।

হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন পুলিশের বিশেষ তৎপরতায় উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে পুলিশ প্রশাসন। ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসন যেমন সিআইডি, সাইবার সেল এবং স্থানীয় থানা আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে এই কাজটি সফলভাবে করছে।

ফোন উদ্ধারে পুলিশের কার্য পদ্ধতি আইএমইআই (IMEI) ট্র্যাকিং : পুলিশ ফোনের ইউনিক আইএমইআই নম্বরটি নজরদারিতে রাখে।
সাইবার সেল সক্রিয়তা : সাইবার ক্রাইম শাখা ফোনের লোকেশন ট্র্যাক করতে আধুনিক সফটওয়্যার ব্যবহার করে।CEIR পোর্টাল: কেন্দ্রীয় সরকারের ‘Central Equipment Identity Register’ পোর্টালের মাধ্যমে ফোন ব্লক ও ট্র্যাক করা হয়।
সিম কার্ড ট্র্যাকিং : হারিয়ে যাওয়া ফোনে নতুন কোনো সিম কার্ড ভরলেই পুলিশের কাছে নোটিফিকেশন চলে যায়।

ফোন হারালে যা করবেন

নিকটবর্তী থানায় যান : দ্রুত একটি নিখোঁজ ডায়েরি (GD) বা এফআইআর (FIR) করুন।CEIR পোর্টালে নাম নথিভুক্ত করুন : সরকারি ওয়েবসাইট (ceir.gov.in)-এ গিয়ে ফোনটি ব্লক করার আবেদন জানান।
প্রয়োজনীয় নথি সঙ্গে রাখুন : ফোনের বিল, আইএমইআই নম্বর এবং পুলিশ ডায়েরির কপি নিজের কাছে রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles