Top 5 This Week

spot_img

Related Posts

অসন্তোষ ‘স্বরূপের লোকেরাই লড়ছেন’!‌ এসআইআরের থাবা?‌ অবৈধ ভোটের অভিযোগ টলি-ভোটে!

RK NEWZ রাজ্যের এসআইআরের থাবা পড়েছে এ বার টলিপাড়াতেও। যার ফলে অসন্তোষের সুর অনেকের গলায়। অবৈধ ভোটের অভিযোগ টেকনিশিয়ানদের একাংশের। টলিপাড়ায় ফেডারেশনের ভোটের মাঝেই উঠল গুরুতর অভিযোগ। রাজ্যের এসআইআর-এর থাবা পড়ল এ বার টলিপাড়াতেও। যার জেরে অসন্তোষের সুর এই বহু প্রতীক্ষিত ভোট ঘিরে। টেকনিশিয়ান স্টুডিয়োয় শনিবার ভোট চলাকালীনই ক্ষোভ উগড়ে দিলেন কয়েকজন কলাকুশলী। তাঁদের সরাসরি অভিযোগ, এই ভোট অবৈধ। তাঁদের যুক্তি, পূর্বতন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা সবাই এখনও রয়েছেন এবং ভোটে দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন অনেকেই। অভিযোগ উঠছে, এসআইআর-এ নাম বাদ না যাওয়া সত্ত্বেও অনেকের নাম নেই। ফলে তাঁদের অনেকে চাইলেও এই ভোটে দাঁড়াতে পারেননি। ফেডারেশনের আওতাধীন মোট ২৬ গিল্ডের নির্বাচন সম্পন্ন হচ্ছে। শনিবারের পর ভোট প্রক্রিয়া চলবে রবিবারও। ফেডারেশনের নতুন সভাপতি কে হবেন, সে দিকেই সকলের নজর। ভোটপ্রক্রিয়া সঠিক ভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে টেকনিশিয়ান ও এনটি ওয়ান স্টুডিয়োর বাইরে ঘুরেছেন মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষও। টলিউডের ‘ব্যান কালচার’ প্রসঙ্গে এ দিন মিঠুন বলেন,“এগুলো সব বন্ধ হয়ে যাবে। গণতন্ত্রে কারও কাজ বন্ধ করা যায় না। যে যার সঙ্গে পারবে কাজ করবে।” তিনি আরও যোগ করেন, কেউ যদি কোনও গন্ডগোল করে তা হলে সেই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কাজের বাইরেও আরও বেশ কিছু কারণে আলোচনায় থাকে টলিউড। ফেডারেশন বনাম ছোটপর্দার প্রযোজকদের দ্বন্দ্ব, টেকনিশিয়নদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, বকেয়া পারিশ্রমিক, কলাকুশলীদের অতিরিক্ত সময় কাজ করানো থেকে ‘থ্রেট’ বা ‘ব্যান কালচার’ ইত্যাদি নানা সমস্যা নিয়ে গত কয়েক বছর ধরে বার বার উত্তপ্ত হয়েছে টলিপাড়া। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে এ বার প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে, ২৬টি গিল্ড মিলিয়ে মোট ৮০১০ জন মোট ভোটারের মধ্যে প্রায় ১০০০ জনের নাম বাদ গিয়েছে এসআইআর-এ এবং বলা হচ্ছে ৩০০০ ভোটার বৈধ নয়। হিসাব বলছে, ৪০১০ জন ভোটার এই দু’দিনে ভোট দিতে পারবেন। যাঁরা ভোটার কার্ড জমা দিতে পারেননি, ভোটদানের জন্য বৈধ কাগজপত্র জমা দিতে পারেননি, তাঁদের নাম বাদ গিয়েছে। আবার, অনেকে দুটো গিল্ডের সদস্য হওয়ায়, নিয়মমাফিক একটা থেকে নাম বাদ পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles