RK NEWZ অরিজিতের পোস্টে তাঁকে সমর্থন জানিয়েছেন অনুরাগীরা। প্রথম সারির তারকারা কবে মুখ খুলবেন, অনেকেই এই অপেক্ষায় ছিলেন। সেখানে অরিজিতের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। শুধু গান নয়। জীবনযাপন, আদর্শের জন্য অনুরাগীরা তাঁকে পছন্দ করেন। যন্তর মন্তরে চলা আন্দোলন নিয়ে তিনি কেন মুখ খুলছেন না, সেই প্রশ্ন উঠছিল। অবশেষে মুখ খুললেন অরিজিৎ সিংহ। আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে কথা বললেন। সোমবার সংসদ অভিযানের কর্মসূচি ছিল আন্দোলনকারীদের। অভিযোগ, সংসদ অভিযানের সময়ে তাঁদের উপর লাঠিচার্জ করে মুম্বই পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়ারও অভিযোগ রয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারকাদের অনেকেই। ক্ষুব্ধ অরিজিৎও। তাঁর এক্স হ্যান্ডল থেকে লিখেছেন, “পড়ুয়াদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই! আপনারা কি এবার নিজেদেরই ভগবান মনে করছেন?” এখানেই শেষ নয়। ক্ষোভ প্রকাশ করে অরিজিৎ আরও লেখেন, “সব কিছু মনে রাখা হবে। হর হর মহাদেব!” সাবধান করে অরিজিৎ লেখেন, “একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।” অরিজিতের এই পোস্টে তাঁকে সমর্থন জানিয়েছেন অনুরাগীরা। প্রথম সারির তারকারা কবে মুখ খুলবেন, অনেকেই এই অপেক্ষায় ছিলেন। সেখানে অরিজিতের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। চলতি বছরের শুরুতেই অরিজিৎ জানিয়েছিলেন, তিনি আর ছবিতে প্লেব্যাক গাইবেন না। তবে যে কাজগুলির চুক্তি হয়ে আছে, সেগুলি শেষ করবেন। সেগুলি মুক্তি পেতে পেতে ২০২৭ হয়ে যাবে। এর পরেও সম্প্রতি খবর ছড়ায়, ‘আওয়ারাপন ২’-তে নাকি ফের প্লেব্যাক করছেন অরিজিৎ। প্লেব্যাক নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নাকি নিজেই ভাঙলেন গায়ক। এই খবর ছড়াতেই মুখ খুলেছেন অরিজিতের আপ্তসহায়ক। এক সাক্ষাৎকারে অরিজিতের আপ্তসহায়ক বলেছেন, “প্লেব্যাক থেকে অবসর নেওয়ার আগেই কিছু কাজ অরিজিতের হাতে ছিল। সেগুলিই তিনি শেষ করছেন। মোটেই প্লেব্যাকে ফিরছেন না অরিজিৎ। এই কাজগুলির প্রতিশ্রুতি আগে থেকেই দেওয়া ছিল।”




