Tuesday, July 21, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

দুই প্রশাসকের আকাশ-পাতাল তফাত!‌ ইনফান্তিনোর ‘‌দাসত্বে’‌ আলোচনায় ক্রিকেট প্রশাসক ডালমিয়ার পদক্ষেপ

RK NEWZ দুই প্রশাসক। ফুটবল এবং ক্রিকেট। বিশ্বজনীন। আলোচনায় জিয়ান্নি ইনফান্তিনো বনাম জগমোহন ডালমিয়া। ধরিত্রীর সব প্রান্তের সব উপাসকের জন্য একই। তেমনি ফুটবল মাঠে বিদ্রুপের ভাষাও সর্বত্র একই। এসব পরিস্থিতিতে গ্যালারিতে গুঞ্জরিত হয় ‘বুউউউ’ ধ্বনি, সমবেতভাবে। ভারতীয় সময় রবিবার মধ্যরাতে মেটলাইফ স্টেডিয়ামে যে ধ্বনির নিশানায় ছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্বয়ং। যিনি ক্লাব বিশ্বকাপ ফাইনালের অনুকরণে এদিনও ট্রফি বিজয়ী দলের হাতে তুলে দিয়ে ক্ষান্ত হলেন না। বরং আগাগোড়া স্প্যানিশ ফুটবলারদের সামনে দাঁড়িয়ে থাকলেন, চেষ্টা করলেন বিশ্বজয়ীদের উদযাপনে শামিল হওয়ার। আর পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য ‘উপভোগ’ করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অথচ, প্রথা অনুযায়ী ফিফার প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব থাকে সংস্থার সভাপতির উপর। অর্থাৎ গতবছর ক্লাব বিশ্বকাপ কিংবা এবারে বিশ্বকাপে ট্রফি দিতেই পারতেন ইনফান্তিনো। কিন্তু তিনি নিজেই সেই অধিকার হস্তান্তর করে দিয়েছেন ট্রাম্পের কাছে। এমনিতেই মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে ফিফা সভাপতির ‘মাখামাখি’ নিয়ে সমালোচনা চলছে গত কয়েক বছর ধরে। শুধু ট্রফি তুলে দেওয়ার ঘটনাই নয়। গত বছর হঠাৎ করে ফিফার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটা শান্তি পুরস্কার চালু করেছিলেন ইনফান্তিনো। প্রথম প্রাপক কে, তার উত্তর দেওয়ার জন্য কোনও পুরস্কার নেই। সেসময় বলাবলি হচ্ছিল, নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ‘মর্মাহত’ মার্কিন রাষ্ট্রপতিকে তুষ্ট করতেই এহেন পদক্ষেপ করেছেন ইনফান্তিনো। আর এবার বিশ্বকাপে ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিত করার ক্ষেত্রে দু’জনের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠছে, যে ফিফা যে কোনও রাজনৈতিক চাপের উর্ধ্বে থাকে সবসময়, তাকে মার্কিন রাষ্ট্রপতির দাসে পরিণত করেছেন বর্তমান ফিফা সভাপতি। সেই ‘দাসত্বের’ পুনরাবৃত্তিই রবিবাসরীয় মেটলাইফ স্টেডিয়ামে দেখা গিয়েছে যেন। যে পরিস্থিতিতে ফিফা মেনে নিলেও, মানতে নারাজ ফুটবল অনুরাগীরা।

জিয়ান্নি ইনফান্তিনো। মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে ফিফা সভাপতির ‘মাখামাখি’ নিয়ে সমালোচনা চলছে গত কয়েক বছর ধরে। শুধু ট্রফি তুলে দেওয়ার ঘটনাই নয়। গত বছর হঠাৎ করে ফিফার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটা শান্তি পুরস্কার চালু করেছিলেন ইনফান্তিনো। প্রথম প্রাপক কে, তার উত্তর দেওয়ার জন্য কোনও পুরস্কার নেই। দর্শকদের বিদ্রুপের শিকার হতে হয়েছে মার্কিন রাষ্ট্রপতিকে। এহেন পরিস্থিতিতেই আলোচনায় উঠে এসেছে আর এক ক্রীড়া প্রশাসকের অনমনীয়তার কথা। তিনি, জগমোহন ডালমিয়া। ক্রিকেট মাঠে রাজনৈতিক প্রভাব এড়াতে যিনি স্থগিত করে দিয়েছিলেন ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানই। ঘটনা ১৯৯৯ ওডিআই বিশ্বকাপের। সেদিন লর্ডসে ফাইনাল দেখতে উপস্থিত হয়েছিলেন ব্রিটেনের মহারানি এলিজাবেথ। আর প্রথা অনুযায়ী, উপস্থিত থাকলে মহারানির হাত দিয়েই ট্রফি নিতে হত সেবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভওয়াকে। কারণ অতীতে ইংল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দিচ্ছেন স্পেন অধিনায়ক রড্রিহওয়া প্রথম দুই বিশ্বকাপে ট্রফি দিয়েছিলেন মাঠে উপস্থিত থাকা কিং ফিলিপ। এমনকী, ১৯৯৬ সালে শ্রীলঙ্কার অর্জুন রণতুঙ্গা লাহোরে ট্রফি নিয়েছিলেন তৎকালীন পাকিস্তান প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হাত থেকে। আর চলে আসা এই প্রথাই বন্ধ করতে চেয়েছিলেন ডালমিয়া। সেই মতো ১৯৯৯ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করে দিয়েছিলেন তিনি। মিনিট দশেক অপেক্ষার পর মাঠ ছেড়ে চলে যান এলিজাবেথ। তারপর তৎকালীন আইসিসি সভাপতি হিসেবে বিজয়ী অধিনায়ককে ট্রফি দেন ডালমিয়া। যিনি পরবর্তীতে জানিয়েছিলেন, নিজে ট্রফি দেওয়ার জন্য এমন পদক্ষেপ করেননি। বরং আইসিসি-কে রাজনৈতিক প্রভাবমুক্ত করার লক্ষ্যে ট্রফি দেওয়ার অধিকার সংস্থার কর্তাদের দায়িত্ব পরিণত করাই ছিল তাঁর লক্ষ্য। তারপর থেকে আইসিসি-তে সেটাই রেওয়াজ হয়ে উঠেছে। সত্যিই, দুই প্রশাসকের আকাশ-পাতাল তফাত। ডালমিয়ার জামানায় ধরা পড়ে ক্রিকেটের বিভিন্ন অনিয়ম। যা একটু একটু করে শুধরে নেয় আইসিসি। ইনফান্তিনোর আমলে নতুন করে দুর্নীতি-অব্যবস্থার পাঁকে জড়িয়ে পড়ছে ফিফা। এবার নবতম সংযোজন ‘২৬ বিশ্বকাপ ফাইনাল।

বিশ্বকাপের জৌলুসের মোহে অন্ধ ট্রাম্প! মানুষের রক্ত-হাহাকার-যন্ত্রণা নিয়ে লেখা সে কৃষ্ণ-কাহিনী?‌ আটলান্টার মেয়র আন্দ্রে ডিকেন্স বছরখানেক আগেই বলে দিয়েছিলেন, ‘‘আমরা চাই না, ওই বাস্তুহীনরা শহরের কোথাও থাকুক। আমরা বাস্তুহীনদের পার্কে থাকতে দেব না।’’ বিশ্বকাপ ফাইনালের ঠিক এক সপ্তাহ আগে মায়ামি থেকে কাতার উড়ে গিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ‌্যান্টিনো। বিলাসবহুল প্রাইভেট জেটে। প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফার অন্ত‌্যেষ্টিতে যোগ দিতে। এবং রীতিমতো ভ্রু-টু কুঁচকে, রূপোর সিংহাসনে রাজকীয় ভাবে বসে ছবি তুলেছিলেন। যা মুহূর্তে সর্বত্র ছড়িয়ে পড়ে। সেই একই রোববারে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার গিয়েছিলেন ব‌্যক্তিগত গল্ফ কমপ্লেক্সে। পঞ্চাশ হাজার স্কোয়ার ফুটের যে কমপ্লেক্স রয়েছে আমেরিকার ভার্জিনিয়ায়। যেখানে অতিকায় এক সুইমিং পুল রয়েছে। অলিম্পিক-সাইজের। যেখান থেকে পটোম‌্যাক নদীর মনোরম দৃশ‌্য পরিষ্কার দেখা যায়। গল্ফ কমপ্লেক্স নামক সে ‘অট্টালিকা’ ট্রাম্প গড়ে তুলেছেন সাড়ে চারশোর উপর গাছের প্রাণ নিয়ে! সে দিনই, সে রোববারেই একটা খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। ফ্রিডম পার্কের গৃহহীনদের নিয়ে। যাঁদের দূর-দূর করে তাড়িয়ে দিচ্ছিল ট্রাম্প প্রশাসন! উচ্ছেদ-কার্য চালাচ্ছিল নির্বিচারে, কোনও রকম প্রতিরোধকে আমল না দিয়ে। ফ্রিডম পার্ক জায়গাটা আটলান্টার ফিফা ফ‌্যান জোন থেকে বিশেষ দূরে নয়। এক মাইলেরও কম। ভয় ছিল, অত কাছে হল্লা চললে, দেশ-বিদেশের সমর্থকরা তা জানতে পারবেন। কেউ কেউ দেখতেও পাবেন। কিন্তু ট্রাম্প প্রশাসন কাউকে রেয়াত করেনি। কোনও রকম আগাম সতর্কতা জারি ছাড়া সে দিন সোজা ফ্রিডম পার্কে ঢুকে পড়েছিল সরকারি কর্মীরা। এবং বাস্তুহীনদের তাঁবু থেকে শুরু করে, আসাবাব-পত্র, নিত‌্য-জরুরি সামগ্রী, ওষুধপত্র–সমস্ত হঠিয়ে দিয়েছিল এক লহমায়। নির্মম ভাবে।বিশ্বকাপে ইংল‌্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের মাত্র একদিন আগে এ ঘটনা ঘটে। আমেরিকায় সরকারি কর্মীদের বলা হয়, সিটি অফিশিয়াল। তা, তাঁদেরই একজন আন্তর্জাতিক মিডিয়াকে বলে দেন যে, কোনও উচ্ছেদ-পর্ব চলেনি। যা হয়েছে, সবই ‘রুটিন পার্ক মেইনটেনেন্স’। কিন্তু তার পর থেকে ফ্রিডম পার্কে আর অবিন‌্যস্ত তাঁবু, ব‌্যাগপত্তর, টেবল-চেয়ার– কিছুই আর দেখা যায়নি। আর বাস্তুহীনদের ভিটেমাটি ছাড়া করার এ কাহিনি শুধু আমেরিকার নয়। কানাডার। মেক্সিকোর। অবশ‌্য আটলান্টার মেয়র আন্দ্রে ডিকেন্স বছরখানেক আগেই বলে দিয়েছিলেন, ‘‘আমরা চাই না, ওই বাস্তুহীনরা শহরের কোথাও থাকুক। আর সেটা সমগ্র আটলান্টা শহরের কথা বলছি। বিশ্বকাপ বলে আলাদা কিছু হবে না। এমনিই আমরা বাস্তুহীনদের পার্কে থাকতে দেব না।’’ শুনতে যতই নিষ্ঠুর লাগুক। আদতে ট্রাম্প প্রশাসনের কাছে এটাই নিয়ম। গত বছর আগস্টে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, ‘‘আটলান্টায় পরিবারের প্রতি কারও কুৎসিত মন্তব‌্যের কারণে আপনাকে যাতে রাস্তার উল্টোদিকে চলে যেতে না হয়, তা আমরা সুনিশ্চিত করব।’’ যা ‘নিখুঁত’ ভাবে করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্বকাপের আগেই আটলান্টায় বিশ্বকাপ-কেন্দ্রিক এক মাস্টার-প্ল‌্যান তৈরি করা হয়। যার পোশাকি নাম ছিল, ‘ডাউনটাউন রাইজিং’। উদ্দেশ‌্য–ফুটবল মহাযজ্ঞের আগে বাস্তুহীনদের আটলান্টা থেকে অর্ধচন্দ্র দিয়ে বার করা! পরে যদিও এই মাস্টার-প্ল্যানের পরিকল্পনা-বিশারদরা দাবি করেছিলেন, তাঁরা পাঁচশোজন বাস্তুহীনকে নতুন বাসস্থানের বন্দোবস্ত করে দিয়েছেন। কিন্তু স্বচক্ষে তার প্রমাণ কেউ পায়নি। আর সেই বাস্তুহীন-বিদায়ের পদ্ধতিও ছিল প্রবল হৃদয়-বিদারক। চলতি বছরেরই জানুয়ারি মাসে ওল্ড হুইট স্ট্রিটে ঘুমোচ্ছিলেন কর্নলিয়স টেলর। কাউন্সিল কর্মীরা মাঝরাত্তিরে রাস্তা পরিষ্কারের উদ্দেশে এসে উপস্থিত হন। এবং ঘুমন্ত অবস্থাতেই টেলরকে পিষে দিয়ে চলে যান পাঁচ টনের বুলডোজার! টেলরের বাগদত্তা পরে তাঁর দেহাবশেষ খুঁজে পান। চাপ-চাপ রক্তের সঙ্গে যা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। টেলরের সেই মর্মান্তিক মৃত‌্যু নড়িয়ে দিয়েছিল মার্কিন জনতাকে। নতুন নতুন সমস্ত ‘প্রোটোকল’ আসে তার পর। প্রায় তিন হাজার বাস্তুহীনকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন‌্যত্র। তবে মনে করার কারণ নেই, দারুণ সুখ-স্বাচ্ছন্দ‌্যে রাখা হয়েছিল তাঁদের। ফ্রিডম পার্কের লাগোয়া রয়েছে ফুলটন কাউন্টির রিহ‌্যাব সেন্টার। বাস্তুহীনদের মধ‌্যে যাঁরা মানসিক ভাবে বিপর্যস্ত এবং নেশায় আসক্ত, তাঁদের সুস্থ করে তোলার প্রয়াস চালায় তারা। তা, সে রিহ‌্যাব সেন্টারেরই এক কর্মী বলছিলেন যে, ফুটবল বিশ্বকাপের সময় অস্বাভাবিক ভাবে বাস্তুহীনদের সরে যেতে দেখেছেন পথ-ঘাট-পার্ক থেকে। কিন্তু তিনি জানেন না, কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। আটলান্টায় সরকারি কোনও পুনর্বাসন প্রকল্পের বন্দোবস্ত নেই। সাইরাস নামের এক বাস্তুহীন পড়েছিলেন কাউন্সিল কর্মীদের পাল্লায়। যাঁর কথা লেখা হয়েছে পূর্বে। যাঁকে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল মাঝরাতে। আটলান্টার ফিফা হোটেলের সামনে দাঁড়িয়ে তিনি বিদেশি সাংবাদিকদের বলেছেন, ‘‘ওরা আমাকে যেখানে নিয়ে গেল, পুলিশে-পুলিশে ছয়লাপ। বুঝলাম, পুরোটাই ইমার্জেন্সি ম‌্যানেজমেন্ট ক‌্যাম্প। আমি পুরোটা দেখেই বেরিয়ে আসি। ওরা আমাদের তুলে শুনশান রাস্তায় নামিয়ে দিত। শহর থেকে যা অনেক দূরে।’’ ‘আমাদের লোকজনকে ওরা সব ধরে-ধরে বার করে দিয়েছে। আমরা থাকতাম যেখানে, সেখানে ওরা আর থাকতে দেয়নি। ওদের বোঝাব কী করে, আমাদের জীবনের মূল‌্য ডলারের চেয়ে বেশি। কিন্তু ওরা তো আমাদের মানুষ বলেই মনে করে না।’ ‘একদিন মাঝরাতে ওরা আমাকে একটা জায়গায় নামিয়ে দিল তুলে এনে। জায়গাটাকে ওরা বলে, মরমন সেন্টার। কিন্তু আদতে সেটা জেলখানা। পুলিশে-পুলিশে ছয়লাপ। আমি কোনওমতে পালিয়ে এসেছি সেই কালান্তক জায়গা থেকে। ফিরে এসেছি, আমার পুরনো এলাকায়। পুরোটাই ওরা করছে, বিশ্বকাপের জন‌্য। প্রশাসন চায়, বিদেশি ট‌্যুরিস্টদের কাছে দেশকে সুন্দর দেখাতে। প্রশাসন চায় না, বিদেশি অতিথিরা আমাদের দুর্দশা দেখুক।’ বক্তাদের কারও নাম ড্রেভন ক্লার্ক। কারও নাম সাইরাস। বক্তারা সবাই বাস্তুহীন। আমেরিকার বাস্তুহীন। বিশ্বকাপের নামে যাঁদের শেষ সহায়-সম্বলটুকুও কেড়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন! দুনিয়া বলে, ফুটবল বিশ্বকাপের মতো জাঁকজমকপূর্ণ স্পোর্টস ইভেন্ট আর একটাও নেই। অলিম্পিকও না। কে জানত, সে ঠাঁটবাটের অতলে এমন অন্ধকার থাকবে? মানুষের রক্ত-হাহাকার-যন্ত্রণা নিয়ে লেখা সে কৃষ্ণ-কাহিনী, বুকফাটা আর্তনাদের মলাটে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles