Monday, July 13, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

মহানায়কের জন্মশতবর্ষে বিশেষ উদ্যোগ রাজ্যের!‌ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে

RK NEWZ চলতি বছর উত্তম কুমারের জন্মশতবর্ষ। আর সেই উপলক্ষেই এক বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বাংলার ম্যাটিনিতে তিনি একাই একশো। বেঁচে থাকলে এবছর একশোয় পা দিতেন ঠিকই, তবে প্রয়াণের সাড়ে চার দশক পেরলেও বাঙালির কাছে তাঁর বিকল্প এখনও ধরা দেয়নি। আজও মহানায়ক বাঙালির ‘একমেবাদ্বিতীয়ম’ ম্যাটিনি আইডল। তাঁর ভুবনভোলানো হাসি, চাহনি, বেশভূষা, থেকে গাম্ভীর্যপূর্ণ বডি ল্যাঙ্গোয়েজ এখনও বাঙালির নিজস্ব স্টাইল স্টেটমেট। চলতি বছর উত্তম কুমারের জন্মশতবর্ষ। আর সেই উপলক্ষেই এক বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই মর্মেই সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে। মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনে মুখ্যমন্ত্রীর আর্জি, সিনেইন্ডাস্ট্রির সকল সদস্যরা যেন সম্মিলিতভাবে এই উদ্যোগে যোগ দেন। মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠিতে সংযোজন, “এই মহৎ উদ্যোগকে সফল করে তুলতে সমগ্র বাংলা চলচ্চিত্র জগতের শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্ট সকলের সক্রিয় ভূমিকা একান্তভাবে কাম্য। আপনাদের সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণেই মহানায়কের প্রতি সমগ্র বাংলা চলচ্চিত্র জগতের শ্রদ্ধাঞ্জলি প্রকৃত অর্থে পূর্ণতা লাভ করবে।” উল্লেখ্য, রবিবার বাংলা সিনেজগতের প্রবীণ শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের তরফে। যেখানে মাধবী মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অলকা গঙ্গোপাধ্যায়, মিতা চট্টোপাধ্যায়, ধীমান চক্রবর্তী, সাবিত্রী চট্টোপাধ্যায়, নিমাই ঘোষ, বিপ্লব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, অলকানন্দা রায় বন্দ্যোপাধ্যায় প্রমুখদের সম্মানিত করা হয়েছে। সেই ‘শ্রদ্ধাঞ্জলি ২০২৬’ শীর্ষক অনুষ্ঠান আয়োজনের জন্যেও চিঠিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles