RK NEWZ মাসখানেক গন্ধ থাকবে, ‘রুম ফ্রেশনার’ পাউচ নির্মাতা সংস্থাগুলি এমন প্রতিশ্রুতি দিলেও, গন্ধ দু’-এক দিনের বেশি স্থায়ী হয় না। বাজারচলতি ‘রুম ফ্রেশনার’-এর উপর ভরসা না করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক সুগন্ধি। বর্ষাকাল মানেই ঘরের ভিতর সোঁদা গন্ধ। বন্ধ ঘরে সেই গন্ধ যেন আরও বেশি করে ছড়িয়ে পড়ে। ঘরের দরজা-জানলা খোলা রেখে বর্ষায় হাওয়া আসতে দিলেও, সেই গন্ধ যেতে চায় না। তখন ‘রুম ফ্রেশনার’ স্প্রে বা পাউচ ব্যবহার করতেই হয়। চড়া দাম দিয়ে সেই ‘রুম ফ্রেশনার’ কিনেও খুব বেশি লাভ হয় না। গন্ধ কিছুতেই বেশিক্ষণ টেকে না। মাসখানেক গন্ধ থাকবে, ‘রুম ফ্রেশনার’ পাউচ নির্মাতা সংস্থাগুলি এমন প্রতিশ্রুতি দিলেও, গন্ধ দু’-এক দিনের বেশি স্থায়ী হয় না। বাজারচলতি ‘রুম ফ্রেশনার’-এর উপর ভরসা না করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক সুগন্ধি।
১) কফি ও নারকেল তেলের একটি মিশ্রণ বানিয়ে ডিফিউজারের উপর রেখে দিন। এ বার মিশ্রণের উপর একটি দারচিনি রাখুন। ডিফিউজ়ারের নীচে একটি টি-লাইট মোমবাতি ধরিয়ে দিলেই, সুগন্ধ ছড়াবে ঘর জুড়ে।
২) একটি স্প্রে বোতলে জল ভরে তার মধ্যে ২০-১৫ ফোঁটা এশেনশিয়াল তেল মিশিয়ে নিন। এ বার সেই বোতলে বেশ কিছুটা শুকনো গোলাপের পাপড়ি ভরে নিলেই তৈরি হয়ে যাবে প্রাকৃতিক রুম ফ্রেশনার।
৩) পুজোর পরে ফুলের শুকনো পাপড়ি ফেলে না দিয়ে সেগুলির মধ্যে নারকেলের ছোবড়া দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর কর্পূর মিশিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। এ বার ঘি দিয়ে মিশ্রণটি মেখে নিয়ে ছোট ছোট শঙ্কুর আকৃতি দিন। তার পর সেই কোন বা শঙ্কুগুলি ধূপ হিসাবে ব্যবহার করুন।



