Top 5 This Week

spot_img

Related Posts

বাবার আন্তর্জাতিক কেরিয়ার প্রশ্নের মুখে! পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেল রোনাল্ডো-পুত্র

RK NEWZ রোনাল্ডো-পুত্র এর আগের পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও ১৬ দলে খেলেছে। ২০২৫ সালের মে মাসে প্রথম বার জাতীয় দলে খেলেছে সে। দেশের হয়ে ১৩ম্যাচে পাঁচ গোল করেছে ক্রিশ্চিয়ানো জুনিয়র। কোচের সঙ্গে বিবাদের জেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ার প্রশ্নের মুখে। পর্তুগালের জার্সিতে আর কত দিন তিনি খেলবেন তা নিয়ে বার বার আলোচনা চলছে। ঠিক সেই সময়ই পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেল রোনাল্ডোর পুত্র ক্রিশ্চিয়ানো জুনিয়র। ফুটবল মহলে ক্রিশ্চিয়ানহো নামে পরিচিত রোনাল্ডো-পুত্র এর আগের পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও ১৬ দলে খেলেছে। ২০২৫ সালের মে মাসে প্রথম বার জাতীয় দলে খেলেছে সে। দেশের হয়ে ১৩ম্যাচে পাঁচ গোল করেছে ক্রিশ্চিয়ানহো। ক্লাব ফুটবলে বাবার মতোই সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলে সে। ১১ নভেম্বর ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ খেলতে নামবে পর্তুগাল। তাদের প্রথম ম্যাচ অ্যান্ডরার বিরুদ্ধে। তার পর ১৪ নভেম্বর বুলগেরিয়া ও ১৭ নভেম্বর সার্বিয়ার বিরপদ্ধে খেলবে তারা। গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ডে যাবে। ১৬ বছরের ক্রিশ্চিয়ানহো এমন একটি সময়ে পর্তুগালের দলে ডাক পেয়েছে, যখন তার বাবার কেরিয়ার প্রশ্নের মুখে। নেশনস লিগ চলাকালীন কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্যের কারণে জাতীয় শিবির ছেড়ে দেন রোনাল্ডো। তার পর জল অনেক দূর গড়িয়েছে। প্রকাশ্যে কোচের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। কোচও জবাব দিয়েছেন। রোনাল্ডোকে ছাড়াই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। ১৪ নভেম্বর নেশনস লিগে ডেনমার্কের বিরুদ্ধে আবার দেশের জার্সিতে খেলতে দেখা যেতে পারে রোনাল্ডোকে। তবে তা তখনই সম্ভব যদি কোচ তাঁকে খেলান। এই রকম একটি সময়ে রোনাল্ডোকে ভাল খবর দিল তাঁর পুত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles